London:

Home

About us

Services

Contact

Archive

সাত ইসরায়েলীর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ

সাত ইসরায়েলীবিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগ শুনতে রাজী হয়েছেন একজন স্পেইনের একজন বিচারপতি। প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটসের দাখিল করা অভিযোগের শুনানির জন্য মাদ্রিদের বিচারপতি ফার্নান্দো এ্যান্ড্রু বৃহস্পতিবার দুটি কমিশন গঠন করেছেন। অভিযুক্তদের মধ্যে প্রাক্তন ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রী বেঞ্জামিন বেন ইলাইজার রয়েছেন। এদিকে ইসরায়েল জানিয়েছে উত্থাপিত অভিযোগটির যত দ্রুত সম্ভব সমাপ্তি টানার চেষ্টা করা হবে

খবরে প্রকাশ, ২০০২ সালের ২২ জুলাই গাজার উপরে একটি বিমান হামলার বিষয়ে প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস স্পেইনের আদালতে অভিযোগ উত্থাপন করেছে। এ-হামলায় একজন উর্ধ্বতন হামাস নেতা ও ১৪ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিলেন। বিচারপতি এ্যান্ড্রু মনে করছেন আক্রমণটি ছিলো অসামঞ্জস্যপূর্ণ ও মাত্রাতিরিক্ত। তিনি আরও মনে করেন আলোচ্য হামলাটির মাধ্যমে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হবার আলামত লক্ষ্য করা যাচ্ছে। বিচারপতি এ্যান্ড্রু বৃহস্পতিবার সংবাদ-মাধ্যমকে বলেন, গাজার জনাকীর্ণ এলাকাতে এক-টন ওজনের একটি বোমা ফেলার সম্ভাব্য পরিতি সর্ম্পকে ইসরায়েলী কর্তৃপক্ষ অবশ্যই সচেতন ছিলেন। 

স্পেইনের আদালতে উত্থাপিত অভিযোগটি প্রসংগে ইসরায়েল জানিয়েছে, মামলাটির দ্রুত সমাপ্তি টানার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক এক বিবৃতিতে জানান  তিনি স্পেইনে উত্থাপিত অভিযোগটির বিরুদ্ধে বলিষ্ঠভাবে লড়ে যাবেন এবং তদন্ত কার্যক্রম বাতিল করার সব রকমের প্রচেষ্টা চালাবেন। তিনি আরও বলেন, ‘আমি স্পেনীয় বিচারপতির ভ্রান্ত ঘোষণা দৃঢ়ভাবে প্রত্যাখান করছি।’ বারাকের দাবীমতে সন্ত্রাসীদের নির্মূল করাকে যদি কেউ মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করেন, তাহলে তিনি উল্টো পৃথিবীতে বাস করছেন। উত্থাপিত অভিযোগ প্রসংগে ইসরায়েলী পররাষ্ট্র মন্ত্রী যিপি লিভনি টেলিফৌনে স্পেনীয় পররাষ্ট্র মন্ত্রী মিগুয়েল এ্যাঞ্জেল মৌরাটিনৌসকে জানান, স্পেইনের আদালত কর্তৃক অভিযোগ গ্রহণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছে তেলআবিব। যথাযথ সাক্ষ্য প্রমা ছাড়াই স্পেইনের আদালত মামলা গ্রহ করেছে বলে দাবী করেন লিভনি।

অন্যদিকে মিগুয়েল জানান, মামলাটির সন্তোষজনক সমাধানের ব্যাপারে স্পেইনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহ করা হবে। তবে তিনি স্মরণ করিয়ে দেন যে, এক্ষেত্রে আদালতের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে।

উল্লেখ্য, অভিযুক্ত হিসাবে প্রাক্তন ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রী বেঞ্জামিন বেন ইলাইজার ছাড়া আরও যাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে তারা হলেন জেনারেল মোশে ইয়ালোন, ইসরায়েলী সেনা প্রধান জেনারেল ড্যান হ্যালজ্‌, বিমান -বাহিনী প্রধান জেনারেল দৌরৌন এলমোগ, জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান জিওরা ইল্যান্ড, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মাইকেল হারজ্‌ এবং গোয়েন্দা-প্রধান এ্যাভি দিতার রয়েছেন।

লন্ডনঃ ৩০ জানুয়ারী, ২০০৯ 

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 

 

© 2007 Confidence Services Ltd.