|
অস্ত্র-বিরতির পরেও
গাজাতে নতুন করে
ইসরায়েলী বিমান হামলা
মঙ্গলবার
গাজাতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
গত সপ্তাহে হামাস ও
ইসরায়েলের মধ্যে নিরুৎসাহী অস্ত্র-বিরতি শুরু হবার পরে এটি প্রথম হামলা।
খবরে প্রকাশ, হামলার
ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কমপক্ষে দু-ব্যক্তি আহত হয়েছেন বলে
জানা গেছে।
হামাস
সূত্র সংবাদ-মাধ্যমকে জানিয়েছে মঙ্গলবারের বিমান হামলাতে আহত ব্যক্তিটি তাদের একজন
সদস্য।
আহত ব্যক্তিটি গাজার দ্বিতীয়
বৃহত্তম শহর খান ইউনুসে মটর সাইকেল চালনা-কালে
হামলার শিকার হন।
উল্লেখ্য, গাজা-ইসরায়েলের
সীমান্তবর্তী কিসুফিমের
কাছে এক সংঘর্ষের
ঘটনাতে একজন ইসরায়েলী সেনা ও একজন ফিলিস্তিনী নিহত হবার পরেই বিমান হামলাটি চালানো
হয়।
১৮ তারিখে অস্ত্র-বিরতি শুরু
হবার পরে উভয় পক্ষের মধ্যে এটিই প্রথম সংঘর্ষের
ঘটনা।
ইসরায়েলী টহল-বাহিনীর উপরে
হামলার জন্য হামাস বা অন্য কোনো
সংগঠনের পক্ষ থেকে অবশ্য দায়-দায়িত্ব দাবী করা হয়নি।
ইসরায়েলী সামরিক বাহিনীর
দাবী ফিলিস্তিনী সশস্ত্র কোনো গ্রুপের পক্ষ থেকেই টহল-বাহিনীর উপরে হামলাটি চালানো
হয়েছে।
তেলআবিব জানিয়েছে টহল-বাহিনীর
উপরে চালানো হামলাটিতে একজন সেনা অফিসারের
প্রাণহানি ছাড়াও অপর দুই অফিসার আহত
হয়েছে।
এদিকে
গাজার চিকিৎসা বিভাগকে উদ্ধৃত করে বার্তা-সংস্থা জানিয়েছে
কিসুফিমে সংঘাতের ঘটনার পরে ইসরায়েলীরা সীমান্তবর্তী এলাকাতে নির্বিচারে
গুলী চালালে একজন ফিলিস্তিনী কৃষক প্রাণ হারান।
গাজার স্বাস্থ্য-মন্ত্রী
ডঃ মোয়াইয়া হাসানাইনওইসরায়েলী
হামলাতে ২৭ বছর বয়েসী একজন কৃষকের প্রাণহানির খবর দিয়েছেন।
জানা
গেছে, মঙ্গলবারের হামলার কিছু সময় আগে গাজার দিকে মানবিক সাহায্য নিয়ে যাওয়া
যানবাহনগুলোর চলাচল থামিয়ে দেওয়া
হয়।
গাজা সীমান্তের দায়িত্ব
পালনকারী অফিসাররা জানান,
হামলা চালানোর আগেই ইসরায়েলী কর্তৃপক্ষ তাদেরকে এ-ব্যাপারে সতর্ক-সঙ্কেত
প্রদান করেন।
সংঘাতের
প্রকৃতি সম্পর্কে অবশ্য মিডিয়াতে নানা-ধরণের খবর পাওয়া গেছে।
একাধিক মিডিয়া জানিয়েছে,
ঘটনার শুরুতে খান ইউনুস থেকে সীমান্তের অপর পারে একটি ইসরায়েলী
ট্যাঙ্ক লক্ষ্য করে
এ্যান্টি-আর্মার শেল নিক্ষেপ করা হয়।
তবে কোনো-কোনো
সংবাদ-মাধ্যমে
এ্যান্টি-আর্মার শেলের পরিবর্তে গ্রেনেইড হামলার কথা
জানানো হয়েছে।
কিসুফামের বাসিন্দারদের
সূত্র হিসাবে উল্লেখ করে মিডিয়া জানিয়েছে,
গাজাতে হামলার ক্ষেত্রে কমপক্ষে একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।
এছাড়াও উভয় পক্ষের মধ্যে
গুলী বিনিময়েরও খবর দেয়া হয়েছে।
মঙ্গলবারের সংঘাতের ব্যাপারটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি নতুন করে বড় ধরণের সংঘাত
শুরুর ইঙ্গিত সে-ব্যাপারে কোনো মহল থেকে কোনো তথ্য পাওয়া
যায়নি।
লন্ডনঃ
২৮
জানুয়ারী ২০০৯
|