|
একদিনে ৬৭ হাজার ছাঁটাইঃ পারস্পরিক সহযোগিতার
আহবানে
ব্রাউন
ইউরৌপ
ও যুক্তরাষ্ট্র মিলে ৬৭ হাজার পদে ছাঁটাইয়ের ঘোষণা এসেছে সোমবার।
কর্মচ্যুতির ভয়াবহ খবরটির মুখে বিপর্যয় রোধের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি একযোগে
কাজ করার আহবান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।
তার মতে
বিদ্যমান পরিস্থিতিতে একসাথে কাজ করা না গেলে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়ার
সমূহ সম্তাবনা আছে।
সংবাদ-মাধ্যম
সূত্রে জানা যাচ্ছে সোমবার যে-সব বড়ো প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাঁটাইয়ের ঘোষণা দেয়া
হয়েছে, সেগুলোর মধ্যে আছে রিটেইলার কৌম্পানী ফিলিপস্ ও ফৌরটনাম এ্যান্ড ম্যাসন এবং
নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী ক্যাটারপিলার।
এগুলোর
বাইরে ব্রিটেইনের অন্যতম বৃহৎ স্টীল কৌম্পানী কৌরাসের পক্ষ থেকে বৈশ্বিক কর্মী-বহর
থেকে সর্বমোট সাড়ে ৩ হাজারটি পদে ছেঁটে ফেলার খবর দেয়া হয়েছে।
এ-ঘোষণার মধ্যে শুধুমাত্র ব্রিটেইনেই কাজ হারাবেন কমপক্ষে আড়াই হাজার মানুষ।
ফিলিপসের পক্ষ
থেকে ৬ হাজার ছাঁটাইয়ের খবর এসেছে সোমবার।
গত
ছয়-বছরের মধ্যে প্রথমবারের মতো লোকসানের মুখে পড়ার খবর দেয়ার পর-পর গণ-ছাঁটাইয়ের
সিদ্ধান্তটি ঘোষণা করেছে বিশ্বব্যাপী টিভি ও গৃহস্থালীর বৈদ্যুতিক সরঞ্জামের
ব্যবসাকারী প্রতিষ্ঠানটি।
বিশ্বজুড়ে ফিলিপসের মোট কর্মী-সংখ্যা সোয়া এক লাখের কাছাকাছি।
মার্কিন
মৌবাইল ফৌন কৌম্পানী স্প্রিং নেক্সটাল ও ওষুধ কৌম্পানী ফাইজার উভয়ের পক্ষ থেকেই ৮
হাজারটি করে ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়েছে।
সনি ও
মাইক্রৌসফটের মতো বড়ো প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কয়েক দিন আগের ছাঁটাইয়ের খবর
প্রকাশ করার পর এবার ফিলিপসের মতো প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাঁটাইয়ের খবর দেয়া হলো।
তবে
ছাঁটাইয়ের সবচেয়ে বড়ো ঘোষণাটি এসেছে ক্যাটারপিলারের পক্ষ থেকে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে মোট কর্মী-বাহিনীর ২০ শতাংশ বা ২০ হাজার কর্মীকে ছাঁটাই করা
হবে।
সারা
বিশ্বে প্রতিষ্ঠানটির ১ লক্ষের অধিক কর্মী আছে।
সোমবারের ঘোষণার ফলে শুধুমাত্র ব্রিটেইনেই ১০ হাজার মানুষ কাজ হারাতে পারে বলে
আশঙ্কা করা হচ্ছে।
ল্যান্ড অফ
লেদার, সৌফা ওয়ার্কশপ ও আমেরিকাস হৌম ডিপৌর মতো প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও
ছাঁটাইয়ের ঘোষণা এসেছে সোমবার।
ফাইনান্সিয়্যাল সেক্টরে বড়ো ধরণের ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়েছে আইএনজির পক্ষ থেকে।
প্রতিষ্ঠানটি ৭ হাজার পদে ছাঁটাইয়ের ঘোষণা এসেছে।
আলসটার
ব্যাঙ্ক ও রয়্যাল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ডের পক্ষ থেকেও সাড়ে সাতশটি করে ছাঁটাইয়ের
ঘোষণা এসেছে।
এছাড়াও
জুতো প্রস্তুতকারী প্রতিষ্ঠান বারাটস এ্যাণ্ড পরাইসলেস শ্যু সটৌরসের
অঙ্গ-প্রতিষ্ঠান সটাইলো বন্ধ হয়ে যাবার ঘোষণা আসার ফলে সাড়ে ৫ হাজারের মত ছাঁটাইয়ের
ঝুঁকি দেখা দিয়েছে।
এদিকে সোমবারের
খবরটির গুরুত্ব অনুধাবন করে বিপর্যয় রোধের লক্ষ্যে একযোগে কাজ করার জন্য
আন্তর্জাতিক মহলের প্রতি আহবান জানিয়েছেন গর্ডন ব্রাউন।
তার
মতে, সকলে মিলে একযোগে কাজ না করলে পরিস্থিতির আরও অবনতি ঠেকানো সম্তব হবে না।
ব্রাউন
বলেন, 'বর্তমানে কোনো একটি দেশের কোনো একটি ব্যাঙ্কে কিছু একটা ঘটার কয়েক মিনিটের
মধ্যে অন্য কোনো একটি দেশে কোনো একটি ব্যাঙ্কে বিপর্যয়কর পরিস্থিতি তৈরী হয়ে যেতে।'
ব্রাউন উল্লেখ করেন, এমন একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে নীতিমালা গ্রহণ ও
পরিস্থিতি মোকাবেলা সংশ্লিষ্ট পরিচালনা-পদ্ধতি কার্যকর হতে পারে।
মুক্ত-বাজারী অর্থনীতির পরিণতির ব্যাপারে সতর্কতা ব্যক্ত-কালে ব্রিটিশ
প্রধানমন্ত্রী জানান, বিদ্যমান পরিস্থিতিতে 'নতুন ধরণের অর্থনীতিক সংরক্ষণবাদের'
মুখে পড়ার যে-পরিস্থিতি তৈরী হয়েছে, তা থেকে রক্ষা পাবার জন্যও সকলের একসাথে কাজ
করা প্রয়োজন।
লন্ডনঃ ২৬
জানুয়ারী ২০০৯
|