London:

Home

About us

Services

Contact

Archive

আমি নির্দোষঃ দাবী ওবামার সেনিট পদ বেচতে চাওয়া গভর্ণর রড

বারাক ওবামার সেনিটর পদটিতে নিয়োগদানের বিনিময়ে মোটা দাগের সুযোগ-সুবিধা বাগিয়ে নিতে চাওয়া অভিযোগে অভিযুক্ত শিকাগৌ অঙ্গরাজ্যের গভর্ণর রড ব্লাগৌজেভিচ   নিজেকে নির্দোষ দাবী করেছেন শুক্রবারব্লাগৌজেভিচ আরও জানান, তাকে অভিশংসিত করার যে-উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তা সংবিধানকে 'পদদলিত’ করার চেষ্টা ছাড়া আর কিছু নয়

শুক্রবার শিকাগৌতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ২০ মিনিট দীর্ঘ বক্তব্য পেশকালে ব্লাগৌজেভিচ বলেন, 'ওরা [ অভিবাসনের উদ্যোগ গ্রহণকারীরা] আমাকে স্রেফঁসীতে ঝুলিয়ে দিচ্ছে।' উল্লেখ্য, শিকাগৌ অঙ্গরাজ্যের আইনসভার নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেনটেটিভস তাকে অভিশংসিত করেছে চলতি মাসের ৯ তারিখেআগামী সপ্তাহে উচ্চকক্ষ সেনিট এ-ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেসেখান থেকে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পাওয়া গেলে গভর্ণরের অভিশংসন চূড়ান্ত হয়ে যাবে

শুক্রবারের সাংবাদিক সম্মেলনে দেয়া বক্তব্যের মধ্য দিয়ে তিনি সংবাদ-মাধ্যমের কাছ থেকে সহযোগিতা কামনা করেনএক-পর্যায়ে নিজেকে বুনো-পশ্চিমের কাউবয়ের সাথে তুলনা করেনব্লাগৌজেভিচ জানান, তার অবস্থা বুনো-পশ্চিমের এক কাউবয়ের মত যাকে ভুলভাবে ঘোড়া চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছে, যদিও সে তখন খামারে ফিরে বাছুর বাঁধা আর বলদ পরিচর্যার কাজ করে যাচ্ছেউল্লেখ্য, অভিশংসন প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে ব্লাগৌজেভিচ ও তার আইনজীবীরা তা প্রক্রিয়াটি পরিত্যাগ করার কৌশল অবলম্বন করেছেনশুক্রবার এ-প্রসঙ্গে নিম্মকক্ষে অভিশংসিত গভর্ণর জানান, তার অধিকারের উপরে অন্যায্য হামলা চালানো হয়েছে এবং তাকে পদ থেকে বিদায় করে দেয়ার ব্যাপারে মরীয়া আইন-সভার সদস্যরা অভিশংসন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে একটি 'ক্যাঙ্গারু কৌর্ট' বসিয়েছেনউল্লেখ্য, তড়িঘড়ি করে সব দিক যাচাই-বাছাই না করে বিচার পরিচালনার ব্যবস্থাকে 'ক্যাঙ্গারু কৌর্ট' নামে ডাকা হয় ব্লাগজৌভিচের অভিযোগ তার নিজ-দল ডেমৌক্র্যাটিক পার্টির লোকেরা রিপাবলিকানদের সাথে একজোট হয়ে অভিশংসন প্রক্রিয়া বাস্তবায়নে উদ্যোগীআইন-সভার এসব সদস্যরা তাকে গভর্ণর পদ থেকে বিদায় করে দিয়ে শিকাগৌ অঙ্গরাজ্যের জনগণের উপরে নতুন করে আয়করে বোঝা চাপানোর চেষ্টা করছে বলেও তিনি দাবী করেন

পর্যবেক্ষকদের ধারণা অভিশংসন থেকে বাঁচার লক্ষ্যে নিজের পক্ষে জনমত গঠনের মরীয়া এক চেষ্টা থেকেই শুক্রবারের সংবাদ-সম্মেলনটির আয়োজন করেছেন ব্লাগৌজেভিচ

স্মরণ করা যেতে পারে ডিসেম্বর মাসের শুরুর দিকে ওবামার আসনটির বিনিময়ে বড় মাপের সুবিধা বাগিয়ে নেয়ার ব্যাপারে দর-কষাকষি সংক্রান্ত ব্লাগৌজেভিচের একাধিক টেলি-আলাপ মিডিয়াতে ফাঁস করে দেয় কর্তৃপক্ষএরপর তার বিরুদ্ধে ফেডারেল করাপশান চার্জ আনয়ন করা হয়উল্লেখ্য, ওবামা প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে যাবার ফলে যুক্তরাষ্ট্র সেনিটে ওবামার পদটি শূণ্য হয়ে যায় নিয়মানুযায়ী, পরবর্তী সেনিট নির্বাচনের আগে পর্যন্ত কোন ব্যক্তিকে শূন্য পদটিতে নিয়োগদানের ব্যাপারে একক ক্ষমতা আছে অঙ্গরাজ্যের গভর্ণরের হাতেব্লাগৌজেভিচ মূলত এ-নিয়মটি ব্যবহার করেই সুযোগ-সুবিধা বাগিয়ে নিতে চাইছিলেনবিভিন্ন লোকজনের সাথে ফৌনালাপের সময় এ-ব্যাপারে একাধিক লোকের সাথে দর-কষাকষি করেন তিনিঘটনা জানাজানি হবার পরপর ব্লাগৌজেভিচকে গ্রেফতারও করা হয়কয়েক ঘন্টার ব্যবধানে অবশ্য তিনি জামিনে ছাড়া পান। 

লন্ডনঃ জানুয়ারী, ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.