London:

Home

About us

Services

Contact

Archive

ব্রিটেইনের অর্থনীতি সম্পূর্ণ রূপে মন্দা-আক্রান্তঃ কাটিয়ে উঠতে ২০১০

ব্রিটেইন ১৯৯১ সালের পর এই প্রথমবারের মতো সম্পূর্ণরূপে অর্থনৈতিক মন্দায় নিমজ্জিত সরকারী তথ্য-উপাত্ত এ-বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেউল্লেখ্য, অর্থনীতির ভাষায় একটি দেশের জিডিপি চলতি অর্থ-বছরের দুচতুর্থাংশ বা ছয় মাস ধরে নিম্নগামী হলে সংশ্লিষ্ট দেশটি সম্পূর্ণরূপে মন্দা-আক্রান্ত হিসেবে গণ্য করা হয়

সম্প্রতি প্রকাশিত অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্‌সের তথ্যে দেখা যায় ব্রিটেইনের জিডিপি গত তিন মাসে ১.৫% কমে গিয়েছে তথ্যানুযায়ী গত তিন মাসের পূর্ববর্তী তিন মাসে এ হার ছিলো ০.৬% ক্রমাগত ছয় মাস ধরে জিডিপির এমন নিম্নমুখী হার ১৯৮০ সালের পর এবারই সর্বোচ্চ উল্লেখ্য, জিডিপি দেশের বিভিন্ন ক্ষেত্র থেকে অর্জিত মোট আয় বা জাতীয় আয় নির্দেশ করেএদিকে পাউন্ডের বিনিময় হার গত ২৪ বছরের তুলনায় সর্বনিম্ন ১.৩৫৫ ডলারে এসে দাঁড়িয়েছে ওএনএস-এর তথ্যানুযায়ী জিডিপির পতনে ধীর গতি আনার ক্ষেত্রে উৎপাদকদের বিশাল ভূমিকা রয়েছে ওএনএস আরও জানায়, গত তিন মাস থেকে কৃষিক্ষেত্র ছাড়া অর্থনীতির সকল পর্যায়ে সংকোচন ঘটেছে এ-অবস্থায় চলতে থাকলে ব্রিটেইনের ২০০৯ সালের জিডিপি ২.১% হ্রাস পাবে

প্রকাশিত তথ্যের ভিত্তিতে চ্যান্সেলর এ্যালিয়েস্টার ডার্লিং ক্ষমতাসীন লেবার সরকার কোন্‌ পর্যায়ের চ্যালেঞ্জের সম্মুখীন সে বিষয়ের প্রতি দৃষ্টি-আকর্ষণ করেন তিনি বলেন, ইউকের পরিবার গুলোর জন্য বছরটি কঠিন হয়ে উঠবেআমাদের সকলের উচিৎ সমস্যার সমাধানে এগিয়ে যাওয়া বিশ্বব্যাপী আক্রান্ত হওয়া সকল দেশের সরকারের যদি স্ব-স্ব দেশের অর্থনীতির পুনরুজ্জীবনের বিষয়ে উদ্যোগী হয় তাহলে এ-মন্দা দ্রুত ও ভালো ভাবে কাটিয়ে উঠা সম্ভব বলে মনে করেন ডার্লিং এদিকে শ্যাডৌ চ্যান্সেলর জর্জ অসবৌর্ণ ব্রিটেইনের মন্দাবস্থাকে যেকোনো প্রজন্মের ক্ষেত্রে সবচাইতে বাজে হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন, কয়েক সপ্তাহ আগে দেওয়া চ্যান্সেলর ও প্রধানমন্ত্রীর ভবিষ্যত বাণীকে এখন অনেক বেশি বলে মনে হচ্ছে...  

১৯৫৫ সালের পর থেকে দেখা গিয়েছে যে, ব্রিটেইনের অর্থনীতি হারানো গতি ফিরে পেতে গড়ে বছরের তিন-চতুর্থাংশ সময় নিয়েছে কিন্তু বিগত দু’মন্দার প্রতিবারে পাঁচ-চতুর্থাংশ অর্থাৎ প্রায় ১৫ মাস সময় লেগেছে তাই পর্যবেক্ষকদের মতে বর্তমান অবস্থা কাটিয়ে উঠতে ২০১০ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে

লন্ডনঃ ২৪ জানুয়ারী, ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.