London:

Home

About us

Services

Contact

Archive

বাংলাদেশে মন্ত্রীসভায় আরও প্রতিমন্ত্রীঃ আড়াই বছর পর সংসদ

বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও ছ'জন মন্ত্রী যোগ হয়েছেনএরা সবাই প্রতিমন্ত্রীনতুন প্রতিমন্ত্রীরা শনিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন'জনের সবাই প্রথম বারের মতো মন্ত্রী হয়েছেননতুন মন্ত্রীদের দপ্তরও বন্টন করা হয়েছে শনিবারএদিকে দীর্ঘ আড়াই বছর পর জাতীয় সংসদের অধিবেশন বসছে রোববার

শনিবার যারা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা হলেন, পাবনা-১ আসনের আওয়ামী লীগের সাংসদ শামসুল হক টুকু, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ঢাকা-১ আসনের সাংসদ াডভৌকেইট আব্দুল মান্নান খান, লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের সাংসদ মোঃ মোতাহার হোসেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও ঢাকা-১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঢাকা-২ আসনের সাংসদ এ্যাডভৌকেইট মোঃ কামরুল ইসলাম এবং পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের সাংসদ াডভৌকেইট মোঃ শাহজাহান মিয়া'জনের মধ্যে শামসুল হক টুকু বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক মন্ত্রী ও জাময়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন

নতুন ৬ জন প্রতিমন্ত্রী যুক্ত হওয়ায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৩৮-এশনিবার শপথ নেওয়ার পর-পরই নতুন ছ'জন প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন করা হয়েছেশামসুল হক টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়, াডভৌকেইট আব্দুল মান্নান খান গৃহায়ন ও গণপূর্ত, মোঃ মোতাহার হোসেন প্রাথমিক ও গণশিক্ষা, জাহাঙ্গীর কবির নানক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, াডভৌকেইট মোঃ কামরুল ইসলাম আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং াডভৌকেইট মোঃ শাহজাহান মিয়াকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে

এদিকে দীর্ঘ আড়াই বছর পর রোববার জাতীয় সংসদের অধিবেশন বসছে বাংলাদেশে দীর্ঘ-প্রতীক্ষিত নবম সংসদের প্রথম অধিবেশন বসবে বিকাল ৩টায় রেওয়াজ অনুযায়ী উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ইতিমধ্যে উদ্বোধনী অধিবেশনের প্রথম দিনের কর্মসূচি অনুমোদন করেছেন বিদায়ী স্পীকার জমির উদ্দিন সরকারবিদায়ী স্পীকারের সভাপতিত্বে বিকাল তিনটায় অধিবেশন শুরু হবেএরপর স্পীকার স্বাগত বক্তব্য দেবেনএর পর হবে নতুন স্পীকার ও ডেপুটী স্পীকার নির্বাচনএরপর বিদায়ী ভাষণ দিয়ে জমির উদ্দিন সরকার অধিবেশন মুলতবী করবেন

ঢাকা থেকে আবদুর রহিম হারমাছি

২৪ জানুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.