London:

Home

About us

Services

Contact

Archive

প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগে 'অবিশ্বাস্য' জনপ্রিয়তা ওবামা

জনপ্রিয়তার সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করা অবস্থাতেই ওয়াইট হাউস প্রবেশ সম্পন্ন হতে যাচ্ছে বারাক ওবামারপ্রেসিডেন্ট পদের দায়িত্ব নেয়ার ঠিক আগে সিএনএন/ ওপিনিয়ন রিসার্চ কর্পৌরেশন পরিচালিত জরীপে ওবামার প্রতি মার্কিন জনগণের তুমুল আস্থা ও আশাবাদের প্রমাণ পাওয়া গেছে

রোববার রাতের দিকে প্রকাশিত জরীপে দেখা যায় নির্বাচনে জয়ী হবার পর থেকে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়াটি ওবামা সামাল দিয়েছেন তাতে খুশী আছেন ৮৪ শতাংশ উত্তরদাতাডিসেম্বরের মাঝামাঝি ও শুরুর দিকে পরিচালিত দুটি জরীপে এক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেছিলেন যথাক্রমে ৮২ ও ৭৯ শতাংশ উত্তরদাতা গত সপ্তাহে কয়েকটি নুতন প্রশাসন সাজিয়ে নেয়ার ক্ষেত্রে একাধিক অনাকাঙ্খিত ঘটনার কারণে ওবামার জনপ্রিয়তায় কমতি দেখা দেয়ার আশঙ্কা করেছিলেন বিশ্লেষকদের কেউ-কেউউল্লেখ্য, উল্লেখিত সময়কালটিতে কমার্স সেক্রেট্যারী পদে নিয়োগ পাওয়া নিউ মেক্সিকৌ অঙ্গরাজ্যের গভর্নর বিল রিচার্ডসন দায়িত্ব গ্রহণে অপরাগতার কথা জানানঅঙ্গরাজ্যের দায়িত্ব  সংক্রান্ত ফেডারেল তদন্তের মুখে পড়ার কারণে এ-ঘোষণা দেনট্রেজারী সেক্রেট্যারী পদে নিয়োগ পাওয়া টিমৌথী গীথনারের ৩৪ হাজার ডলার আয়কর পরিশোধে ব্যর্থতার খবরটিও বিপাকে ফেলেছে ওবামাকেএছাড়াও সিআইএ পরিচালক পদে লিওন প্যানেতার নিয়োগের ব্যাপারটি নিয়ে রিপাবলিকান পার্টির সমালোচনার সাথে-সাথে নিজ দল ডেমৌক্র্যাটিক পার্টির ভেতরেও কোনো-কোনো মহলের পক্ষ থেকে আসা চাপের মধ্যে আছেন ওবামা

তবে সর্বশেষ জরীপটিতে থেকে এটাই স্পষ্ট যে টীমের লোকজনকে নিয়ে প্রকাশিত খবরাখবর দ্বারা ওবামার ব্যক্তিগত জনপ্রিয়তায় কোনো ফাটল তৈরী হয়নিজানা গেছে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে আছে যে এমনকি  রিপাবলিকান পার্টির প্রতি ১০ জনের সমর্থকের মধ্যে ৬ জনই ওবামার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছেনজরীপে প্রকাশ, ১০ জন মার্কিনীর মধ্যে ৬ জন মনে করেন ওবামা দায়িত্ব গ্রহণের ব্যাপারটি উদ্‌যাপন যোগ্য একটি ঘটনা ১০ জনের মধ্যে ৪ জন জানিয়েছেন, আট বছর আগে জর্জ বুশের দায়িত্ব গ্রহণের সময়টিতেও তারা একই রকম বোধ করেছিলেন

৬৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ওবামার দায়িত্ব গ্রহণের সময়টিতে সন্নিকটে চলে আসায় তারা 'রোমাঞ্চিত বা সুখী' বোধ করছেন চার বছর আগে বুশের দ্বিতীয় মেয়াদের আগে এ-ধরণের মনোভাব প্রদর্শন করেছিলেন ৫০ শতাংশ উত্তরদাতাপ্রেসিডেন্ট হিসাবে ওবামার মঙ্গলবারের ভাষণের ব্যাপারেও লোকজনের মধ্যে দেখা দিয়েছে তুমুল আশাবাদ৮৫ শতাংশ উত্তরদাতার ধারণা ভাষণটি হবে অত্যন্ত চমৎকার বা উত্তম মান-সম্পন্ন২০০১ সালের বুশের দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের ভাষণটি সম্পর্কে এমনটি ভেবেছিলেন ৬১ শতাংশ উত্তরদাতা

জরীপে অংশ নেয়া প্রতি ১০ জন আফ্রৌ-আমেরিকানের মধ্যে ৯ জন মনে করেন, প্রেসিডেন্ট পদে ওবামার বিজয়ী হবার ব্যাপারটি তাদের কাছে স্বপ্ন সত্যি হবার মতো একটি ব্যাপার এদের মধ্যে প্রতি ১০ জনে ৬ জন অভিষেক অনুষ্ঠানের ব্যাপারে 'রোমাঞ্চিত' হয়ে থাকার কথা জানিয়েছেনতবে শ্বেতাঙ্গ উত্তরদাতাদের এক-চতুর্থাংশের কাছ থেকে এ-ধরণের মনোভাবের খবর পাওয়া গেছেবলতে গেলে আফ্রৌ-আমেরিকান উত্তরদাতাদের প্রায় প্রত্যেকেই টিভিতে ওবামার অভিষেক উপভোগ করার কথা জানিয়েছেন শ্বেতাঙ্গ উত্তরদাতাদের মধ্যে এ-হার ৫৭ শতাংশ

এ-মাসের ১২ থেকে ১৫ তারিখব্যাপী যুক্তরাষ্ট্রজুড়ে টেলিফৌন-যোগে বিশেষভাবে বাছাইকৃত ১ হাজার ২৪৫ জন প্রাপ্ত-বয়ষ্ক ব্যক্তির উপরে গবেষণাটি পরিচালনা করেছে সিএনএন/ ওপিনিয়ন রিসার্চ কর্পৌরেশনজরীপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৯৮ জন শ্বেতাঙ্গ ও ৩৩২ জন আফ্রৌ-আমেরিকান

লন্ডনঃ ২০ জানুয়ারী, ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.