|
'পাকি' বলা সত্ত্বেও হ্যারী বর্ণবাদী নয়ঃ
বললেন পাকসেনা রাজা খান
প্রিন্স
হ্যারীর ইমেজ রক্ষায় শেষ পর্যন্ত এগিয়ে এসেছেন আহমেদ রাজা খান।
তিনি জানিয়েছেন, হ্যারী
বর্ণবাদী নন এবং হ্যারীর ব্যাপারে তার মনে কোনো ক্ষোভ নেই।
স্মরণ করা যেতে পারে
রাজা খানকে 'পাকি' নামে ডাকার সময় ধারণ করা একটি ভিডিও ফাঁস হয়ে যাবার পর থেকে
বিভিন্ন মহল থেকে বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন হ্যারী।
শনিবার দ্য সান পত্রিকাকে খান
বলেন, 'প্রিন্স আমাকে একটি ডাক-নাম ধরে ডেকেছেন, যেটি অত্যন্ত অবমাননাকর একটি শব্দ,
কিন্তু আমি জানি তিনি এটা সে-অর্থে ব্যবহার করেননি।'
তিনি আরও বলেন,
'প্রশিক্ষণ-কালে আমরা ঘনিষ্ঠ বন্ধু ছিলাম এবং আমি জানি তিনি বর্ণবাদী নন।'
খান জানান, হ্যারী তার
বন্ধু এবং হ্যারীর শব্দ ব্যবহার নিয়ে তার মধ্যে কোনো ক্ষোভ নেই।
খান বর্তমানে পাকিস্তান
সেনাবাহিনীতে কর্মরত আছেন।
খবরে প্রকাশ গত রোববার
তিন বছরের পুরোনো ভিডিওটি ফাঁসের পর তোলপাড় তৈরী হয়ে গেলে হ্যারী টেলিফৌন করে খানের
কাছে অনুতাপ প্রকাশ করেছিলেন।
ফৌনালাপ-কালে খান ও
হ্যারী তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন বলে জানানো হয়েছে।
সানের দাবী-মতে,
ফৌনালাপের সময় খান হ্যারীকে পুরো ব্যাপারটি ভুলে যাবার অনুরোধ করেন।
গত কয়দিন ধরে রাজা খানের কোনো
বক্তব্য শুনা না গেলও মুখ খুলেছিলেন তার পিতা ইয়াকুব খান আব্বাসী।
গত সোমবার ডেইলী মেইলের
সাথে আলাপ-কালে হ্যারীকে শব্দ ব্যবহারকে 'মর্মপীড়াদায়ক ও ক্ষোভ উদ্রেককর' হিসাবে
সমোলোচনা করেছিলেন তিনি।
উল্লেখ্য, সাইপ্রাসে
একটি বিমান-বন্দরে যাত্রা শুরুর অপেক্ষায় ঘুমিয়ে থাকা সহ-ক্যাডেট খানকে ক্যামেরাতে
'আমাদের ক্ষুদে পাকি বন্ধু' হিসাবে পরিচয় করিয়ে দেন।
নিজেদের মজার জন্য তৈরী
করা হৌম-ভিডিওটি ১২ তারিখ নিউজ অফ দ্য ওয়ালর্ড পত্রিকার অনলাইন সংস্করণে আপলৌড করা
হলে চারদিক থেকে সমালোচিত হতে থাকেন হ্যারী।
তড়িঘড়ি 'গভীর দুঃখ'
প্রকাশ করেও সমালোচনার হাত থেকে মুক্তি পাননি তিনি।
এমনকি প্রধানমন্ত্রী
গর্ডন ব্রাউনের পক্ষ থেকে জনগণ কর্তৃক হ্যারীকে 'বেনিফিট অফ ডাউট' দেয়ার আশাবাদ
ব্যক্ত করা সত্ত্বেও গত কয়েক দিন ধরে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন হ্যারী।
হৌম ভিডিওটি কীভাবে
পত্রিকার হাতে চলে গেলো, সে-ব্যাপারে এখন ডিফেন্স মিনিস্ট্রীর নির্দেশ তদন্ত শুরু
করেছে রয়্যাল মিলিট্যারী পুলিস।
পাশ্চাত্যের দেশগুলোতে
পাকিস্তানীদের অবমাননাকরভাবে 'পাকি' নামে ডাকা হয়।
এ-শব্দটির ব্যবহার এখন
এমন এক পর্যায়ে গেছে যে, পাকিস্তানী না হলেও ভারতীয় উপমহাদেশীয় কাউকে হেয় করার সময়
কেউ-কেউ বর্তমানে 'পাকি' শব্দটি ব্যবহার করে ফেলেন।
লন্ডনঃ
১৮ জানুয়ারী ২০০৯
|