London:

Home

About us

Services

Contact

Archive

প্রতিবেশীদের তুলনায় জার্মানদের ভবিষ্যত-চিন্তা ও সুখানুভূতি বেশি

ইউরৌপের অন্যান্য দেশের মানুষ-জনের তুলনায় নিজেদের ভবিষ্যতের ব্যাপারে অধিক চিন্তার মধ্যে আছে জার্মানরা একই সাথে আবার জীবন নিয়ে সুখী থাকার ব্যাপারেও প্রতিবেশীদের তুলনায় এগিয়ে আছে জার্মানরা।  ইউরৌব্যারোমিটার পরিচালিত প্রকাশিতব্য এক জরীপ থেকে জানা গেছে এ-তথ্যইউরৌব্যারোমিটার ১৯৭৩ সাল থেকে ইউরৌপীয়ান কমিশনের জন্য জরীপ পরিচালনা করছে

ইউরৌব্যারোমিটারের তথ্যের ভিত্তিতে দার স্পাইজেল পত্রিকার অনলাইন সংস্করণে শনিবার জানিয়েছে ৫৭ শতাংশ জার্মানের ধারণা দেশে বর্তমানে যে-ধরণের অর্থনীতিক পরিস্থিতি বিরাজ করছে, তা সামনের দিনগুলোতে আরও খারাপের দিকে যাবেপুরো ইইউতে এমনটি মনে করছেন ৫১ শতাংশ মানুষ৪৭ শতাংশ জার্মান মনে করেন ইইউর অবস্থা ভবিষ্যতে আরও খারাপ হবেইইউ-জুড়ে এমনটি মনে করেন ৪১ শতাংশ মানুষ দেখা যাচ্ছে ইইউর ব্যাপারে ইইউর মধ্যে জার্মানদের আশাবাদের হার সর্বোচ্চআরেক প্রশ্নের উত্তরে ৭৩ শতাংশ জার্মান উত্তরদাতা জানান, ভবিষ্যত প্রজন্ম তাদের তুলনায় অধিক ভোগান্তির মধ্যে জীবন অতিবাহিত করবেনইইউ-পর্যায়ে ৬২ শতাংশ উত্তরদাতা ভবিষ্যত প্রজন্মের জীবন নিয়ে এহেন নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন

তবে মজার ব্যাপার হচ্ছে, অর্থনীতিক পরিস্থিতি নিয়ে অন্যদের তুলনায় অধিক দুশ্চিন্তার মধ্যে থাকলেও জীবন নিয়ে সুখী হবার ক্ষেত্রেও এগিয়ে আছে জার্মানরা৮৫ শতাংশ জার্মান উত্তরদাতা নিজেদের জীবন নিয়ে নিজেরা সুখী আছেন বলে জানিয়েছেনপুরো ইইউতে এমন ভাবনা বিরাজ করছে ৭৬ শতাংশ উত্তরদাতার মধ্যেনিজেদের দেশের বিদ্যমান ব্যবস্থার ব্যাপারে আস্থার দিক থেকেও অন্যদের চেয়ে এগিয়ে জার্মানরা৩৮ শতাংশ জার্মান মনে করেন তাদের দেশ ঠিক পথেই আছেইইউ-পর্যায়ে এ-হার ২৮ শতাংশ ৪১ শতাংশ জার্মানের মতে ইইউ ঠিক পথে চলছে পুরো ইইউতে এমনটি মনে করেন ৩৫ শতাংশ উত্তরদাতা

স্পাইজেল জানিয়েছে, গত বছরের ৬ অক্টৌবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সময়ে ১,৫২৬ জন প্রাপ্ত-বয়ষক জার্মানের উপরে জরীপটি চালানো হয়েছে ইইউ-ভুক্ত ২৭টি দেশে মোট ২৬ হাজার ৬১৮ জন নাগরিকের উপরে জরীপটি চালানো হয়েছে

লন্ডনঃ ১৮ জানুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.