London:

Home

About us

Services

Contact

Archive

ধন-বৈষম্য বাড়ছে চীনে আয়ে গ্রামের তুলনায় শহুরে চীনারা এগিয়ে

র্থনৈতিক ধীরগতির পরিতিতে গনচীনের ধন-বৈষম্য বেড়ে যাবার খবর দিয়ে বেইজিংআয়-স্তরের দিক থেকে গ্রামীন চীনারার্তমানে শহুরে চীনাদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে আছেন বলে জানা গেছে

সরকার পরিচালিত চায়না বিজনেস নিউজপেপারে প্রকাশিত খবরে জানা যায় ২০০৮ সালে শহুরে চীনাদের তুলনায় চীনের গ্রামবাসী মানুষেরা গড়ে ৩ দশমিক ৩৬ গুন বেশী অর্থ আয় করেছেনকৃষি মন্ত্রণালয়কে উদ্ধৃত করে পত্রিকাটি এ-খবর দিয়েছে২০০৭ সালে শহুরেরা ৩ দশমিক ৩৩ গুন বা ১ হাজার চারশ মার্কিন ডলার বেশী অর্থ আয় করেছিলেনসরকারী হিসাবমতে ২০০৮ সালে শহুরে চীনারা আয় করেছেন গড়ে ২৩ শ ডলারপক্ষন্তরে গ্রামবাসী চীনাদের গড় আয় ছিলো ৬৯০ ডলার

বিশ্লেষকরা মনে করছেন আপাতদৃষ্টিতে ব্যবধানের ব্যাপারটি খুব একটা বেশী মনে না হলেও বিশ্ব অর্থনীতির  মন্দাবস্থা যে চীনকে ভালোভাবেই আঘাত করেছে তা গ্রাম-শহর ধন-বৈষম্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে চীনের কমিউনিস্ট সরকারের পক্ষ থেকে ধন-বৈষম্য বন্ধ করার চেষ্টার ব্যাপারটিও এর মধ্যে দিয়ে বড় ধরণের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে বলে মনে করা হচ্ছেউল্লেখ্য, প্রায় তিন দশক আগে তথাকথিত অর্থনৈতিক সংষ্কাশুরু হবার পর থেকে চীনে মাথাপিছু আয় বৃদ্ধির সাথে-সাথে ধন-বৈষম্যের ব্যাপারটি ক্রমাগত বেড়ে চলেছেএছাড়াও শহর ও গ্রামের মধ্যেও আয়-বৈষম্যের ব্যাপারটি বড় হয়ে উঠেছেচীনের গ্রামাঞ্চলে বেকারত্বের হারও হয়ে উঠেছে প্রকটমিলিয়ন-মিলিয়ন গ্রামবাসী বেকার হয়ে পড়ার খবর রাষ্ট্রীয় মিডিয়াতেই প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে

গত মঙ্গলবার প্রত্যন্ত চীনের কয়েকটি অঞ্চলে বকেয়া মুজুরীর দাবীতে আন্দোলনরত শ্রমিকদের সাথে দাঙ্গা-পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১ হাজার মানুষ আহত হয়েছেন

বৈশ্বিক মন্দার পরিতিতে সাম্প্রতিক মাসগুলোতে বিশ্ব-বাজারে চীনা পন্যের চাহিদা হ্রাস পাবার কারণেও গ্রাম ও শহরাঞ্চলের মধ্যে আয়-বৈষম্যে বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছেসংবাদ-মাধ্যম জানিয়েছে, বিশ্ব-মন্দা পরিস্থিতির কারণে চীনের গ্রামাঞ্চলের লোকজন আরও বেশী ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে

লন্ডনঃ জানুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.