|
জনগণ প্রিন্স হ্যারীকে 'বেনিফিট অফ ডাউট' দেবেঃ আশাবাদ
ব্রাউনের
সহকর্মীর
প্রতি বর্ণবাদী উক্তির দায়ে ভয়াবহ ইমেজ সমস্যার মধ্যে থাকা প্রিন্স হ্যারীকে
ব্রিটিশ জনগণ 'বেনিফিট অফ ডাউট' দিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী গর্ডন
ব্রাউন।
উল্লেখ্য, তিন বছর আগে সামরিক প্রশিক্ষণ গ্রহণ-কালে পাকিস্তানী এক ক্যাডেটকে
উদ্দেশ্য করে ব্যবহৃত বর্ণবাদী উক্তি ধারণ করা ভিডিওটি প্রকাশিত হবার পর থেকে
সাংঘাতিক চাপের মধ্যে আছেন হ্যারী।
আলোচ্য বিষয়ে
জিএমটিভিতে প্রতিক্রিয়া ব্যক্ত-কালে ব্রাউন সোমবার জানান, হ্যারী যে-ধরণের উক্তি
করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তবে
তিনি একই সাথে জানান, এহেন উক্তি করে ফেলার পরের সময়টিতে হ্যারী নিজেকে একজন 'রৌল
মডেলে' পরিণত করতে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য,
তিন বছর
আগে সাইপ্রাসে একটি সামরিক-প্রশিক্ষণে অংশগ্রহণ-কালে একজন পাকিস্তানী একজন
ক্যাডেটকে 'পাকি' হিসাবে আখ্যায়িত করেছিলেন হ্যারী।
উল্লেখ্য, ব্রিটিনে 'পাকি' শব্দটি একটি বর্ণবাদী গালিতে পরিণত হয়েছে।
এমনকি
পাকিস্তানী নাগরিক বা বংশোদ্ভূত নয় এমন মানুষ-জনকেও ব্রিটেইন-যুক্তরাষ্ট্র-সহ
পাশ্চাত্যের অনেকে দেশে 'পাকি' গালটি শুনতে হয়।
রোববার নিউজ অফ
দ্য ওয়ালর্ড পত্রিকার অনলাইন সংস্করণে প্রিন্সেস ডায়নার কনিষ্ঠ-পুত্রের উচ্চারিত
বর্ণবাদী উক্তির সময়কার একটি হৌম-মেইড ভিডিও আপলৌড করা হয়।
সাইপ্রাসে রয়্যাল এয়ারফৌর্সের ডিপার্চার লাউঞ্জে অবস্থান-কালে হ্যারীর উক্তিগুলো
ভিডিও ধারণ করা হয়েছিলো।
ভিডিওর
এক পর্যায়ে হ্যারীর সাথেই সামরিক প্রশিক্ষণে অংশ নেয়া একজন ক্যাডেটকে ফ্লাইটের
অপেক্ষায় লাউঞ্জে ঘুমিয়ে থাকতে দেখা যায়।
এ-সময়
ক্যাডেটটিকে দেখিয়ে হ্যারী বলেন, 'ওহো, এ-হচ্ছে আমাদের ক্ষুদে পাকি বন্ধু আহমেদ।'
রোববার ভিডিও
প্রকাশ হতে না হতেই সর্ব-মহলে তোলপাড় শুরু হয়ে যায়।
ঘটনার
গুরুত্ব বুঝতে পেরে হ্যারীর পক্ষ থেকে 'সাংঘাতিক রকমের দুঃখ' প্রকাশ করে একটি
বিবৃতিও প্রকাশ করা হয়।
সোমবারের খবরে প্রকাশ তিন বছর আগে যে-মন্তব্য করেছেন, সে-ব্যাপারে আগামী সপ্তাহে
হ্যারীর সাথে কথা বলবে সামরিক কর্তৃপক্ষ।
হাউসহৌল্ড ক্যাভালরীর লেফট্যানান্ট কর্নেল হ্যারী ফুলার্টন তার সঙ্গে কথা বলবেন বলে
জানা গেছে।
হ্যারী
এ-ক্যাভালরীর একজন অফিসার।
প্রকাশিত এ-সংবাদ প্রসঙ্গে ব্রাউন জানান, হ্যারীকে সাজা দেয়া হবে কি-না, তা
সেনাবাহিনীর ব্যাপার।
তবে
তিনি আরও বলেন, 'আমি মনে করি তার [হ্যারী ] দুঃখপ্রকাশের যথার্থতাকে সন্দেহ করা যায়
না।'
ব্রাউনের ধারণা, নিজেকে তরুণ সম্প্রদায়ের কাছে একজন রৌল-মডেলে পরিণত করতে সমর্থ
হওয়া একজনকে [হ্যারীকে] 'বেনিফিট অফ ডাউট' দেয়ার মতো ইতিবাচক মানসিকতা ব্রিটিশ
জনগণের অবশ্যই আছে।
ডিফেন্স
সেক্রেট্যারী জন হাটনও প্রিন্স হ্যারীর শব্দ-ব্যবহারের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত
করেছেন।
সোমবার
তিনি বলেন, 'যে-ধরণের শব্দ ব্যবহার করা হয়েছে, তার কোনো স্থান [ব্রিটেইনে] নেই।'
তবে হাটন একই সাথে বলেন, 'হ্যারী যে-ভাবে দুঃখ প্রকাশ করেছেন, তাতে কোনো খাদ নেই।'
এদিকে, তিন বছর
আগে তৈরী করা হৌম ভিডিওটি কীভাবে নিউজ অফ দ্য ওয়ার্লডের হাতে চলে গেছে, সে-ব্যাপারে
তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে ব্রিটেইনের সামরিক কর্তৃপক্ষ।
হ্যারী-যে আহমদকে 'পাকি' হিসাবে অভিহিত করেছিলেন, তিনি বর্তমানে পাকিস্তান
সেনাবাহিনীতে ক্যাপ্টেইন পদে কর্মরত আছেন।
তার
পুরো নাম আহমেদ রাজা খান।
তার
পিতা মোহাম্মদ ইয়াকুব খান আব্বাসী ডেইলী মেইল পত্রিকার সাথে আলাপে প্রিন্স হ্যারীর
শব্দ-ব্যবহারকে 'মর্ম-পীড়াদায়ক ও ক্ষোভ-উদ্রেককারী' হিসাবে মন্তব্য করেছেন।
লন্ডনঃ ১৩ জানুয়ারী ২০০৯ |