|
গভর্ণর ব্লাগৌজেভিচকে অভিশংসিত করেছে শিকাগৌ
আইন-সভা
মার্কিন
প্রেসিডেন্ট-ইলেক্ট বারাক ওবামার সেনিটর পদটিতে নিয়োগদানের বিনিময়ে অর্থ-কড়ি
উপার্জনের দায়ে অভিযুক্ত গভর্ণর রড আর ব্লাগৌজেভিচকে (৫২) অভিশংসিত করেছে শিকাগৌর
হাউস অফ রিপ্রেজেনটেটিভস।
অঙ্গরাজ্যের সর্বোচ্চ
নির্বাহী হিসাবে ক্ষমতার অপব্যবহারের জন্য তাকে অভিশংসিত করা হয়েছে।
উল্লেখ্য,
গত ডিসেম্বরের
মাঝামাঝিতে অপকর্মের খবর ফাঁস হয়েছিলো।
ওবামাসহ সর্ব-মহল থেকে
পদত্যাগের আহবান জানানো হলেও তাতে কর্ণপাত করেননি ব্লাগৌজেভিচ।
খবরে
প্রকাশ,
হাউজ অফ রিপ্রেজেনটেটিভস থেকে
অভিশংসিত হলেও বিপদ শেষ হয়নি ব্লাগৌজেভিচের।
এখন তার বিরুদ্ধে আনীত
অভিযোগটি বিচারের জন্য অঙ্গরাজ্যের সেনিটে উত্থাপিত হবে।
জানা গেছে,
ব্লাগৌজেভিচের বিরুদ্ধে
সিদ্ধান্ত
গ্রহণের জন্য শুক্রবার হাউসের
সদস্যরা দেড় ঘন্টারও কম সময় নেন।
গভর্ণরকে পদ থেকে বিদায়
করে দেয়া সংক্রান্ত
প্রস্তাবের পক্ষে ১১৪টি ও
বিপক্ষে ১টি ভৌট পড়ে।
একমাত্র ডেমৌক্র্যাট
দলীয় হাউস সদস্য মিল্টন প্যাটারসন অভিশংসনের বিপক্ষে ভৌট দেন।
উল্লেখ্য,
ব্লাগৌজেভিচ নিজেও একজন
ডেমৌক্র্যাট।
ভৌটের আগের আলোচনা-পর্বে হাউস
সদস্যদের কেউই ব্লাগৌজেভিচকে পদে টিকিয়ে রাখার পক্ষে বক্তব্য দেননি।
উল্লেখ্য,
বৃহস্পতিবার হাউস
নিযুক্ত ২১-সদস্য বিশিষ্ট তদন্ত
কমিটি একযোগে
ব্লাগৌজেভিচের অভিশংসনের পক্ষে মত প্রকাশ করেছিলেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে
তিনি ব্লাগৌজেভিচ হলেও সাম্প্রতিককালে অভিশংসিত দ্বিতীয় গভর্ণর।
১৯৮৮ সালে আরিজৌনা গভর্ণর
ইভান মেক্যামকে
দুর্নীতির দায়ে অভিশংসিত করা হয়েছিলো।
সংবাদ-মাধ্যম জানিয়েছে, হাউজ অফ রিপ্রেজেনটেটিভসে ভৌটাভূটি চলাকালে ব্লাগৌজেভিচ
নিজেকে যথা-সম্ভব স্বাভাবিক দেখানোর জন্য চেষ্টা অক্ষুন্ন রাখেন।
ভৌট চলার সময় শিকাগৌতে
নিজ-বাড়ীর কাছে রাস্তায় তাকে স্বাস্থ্য-রক্ষামূলক জগিং করতে দেখা যায়।
স্মরণ
করা যেতে পারে,
গত ডিসেম্বরের ১২ তারিখে
ব্লাগৌজেভিচের অপকর্মর খবর ফাঁস হয়ে যাবার পরে যুক্তরাষ্ট্র-ব্যাপী আলোড়ন তৈরী হয়।
উল্লেখ্য,
প্রেসিডেন্ট নির্বাচনে
বিজয়ী হবার কারণে ওবামা শিকাগৌর সেনিটর পদটি ছেড়ে দিলেও পদটিতে নিয়োগদানের জন্য
অর্থ-কড়ি রোজগারের চেষ্টায় তৎপর হয়ে ওঠেন অভিশংসিত গভর্ণর।
তিনি এ-ব্যাপারে বিভিন্ন
লোকের সাথে কথাবার্তা ও ফৌনালাপেও লিপ্ত হন।
আইনানুসারে কোন সেনিটর
পদ ছেড়ে দিলে ছেড়ে দেয়া পদে নিয়োগদানের একক ক্ষমতা শিকাগৌ গভর্ণরের হাতে।
আইনগত এ-ক্ষমতাটি
ব্যবহার করেই নিয়োগ-দানের মাধ্যমে অর্থ-আয়ের চেষ্টা শুরু করেছিলেন।
দুর্নীতি-দমন সংক্রান্ত
লোকজন আড়ি পেতে
ব্লাগৌজেভিচের ফৌনালাপ রেকর্ড করে ফেলে।
আইন-প্রয়োগকারী সংস্থার
পক্ষ থেকে সকল তথ্য-প্রমাণ উপস্থাপন করা হলেও ব্লাগৌজেভিচ সব-সময় নিজেকে নির্দোষ
দাবী করে আসছিলেন।
লন্ডনঃ ১০ জানুয়ারী ২০০৯ |