|
গাজাতে জাতিসংঘ বিদ্যালয়ে ইসরায়েলী হামলাঃ হত
কমপক্ষে ৪০
গাজাতে
জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে মঙ্গলবার ইসরায়েলী হামলার পরিণতিতে কমপক্ষে
চল্লিশজন ফিলিস্তিনী প্রাণ হারিয়েছেন।
বেশ কয়েক দিন ধরে চলমান
নির্বিচার ইসরায়েলী হামলা থেকে রক্ষা পাবার জন্য শতো-শতো মানুষ বিদ্যালয়টিতে আশ্রয়
গ্রহণ করেছিলেন।
খবরে
প্রকাশ, মঙ্গলবার দিনের শেষ দিকে গাজা সিটি থেকে উত্তরে জাবালিয়া শহরের রিফিউজী
ক্যাম্পের ভিতরে অবস্থিত জাতিসংঘ স্কুলটিতে ইসরায়েলী কামানগুলো থেকে কয়েক দফা গোলা
ছোঁড়া হয়।
গোলার আঘাতে স্কুল-ভবনটির
ভিতরে-বাইরে অবস্থানরত কমপক্ষে চল্লিশজন লোক প্রাণ হারান।
এছাড়াও গুরুতরভাবে আহত
হন বেশ কিছু মানুষ।
বার্তা-সংস্থার পক্ষ
থেকে দেয়া খবরে প্রকাশ, ইসরায়েলী গোলার আঘাতে আহত-নিহত মানুষের রক্তে পুরো স্কুলটি
রক্তে রঞ্জিত হয়ে যায়।
এছাড়াও মনুষ্য শরীরের
অঙ্গ-প্রত্যঙ্গ বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে থাকতে দেখা যায়।
গাজার
জাতিসংঘ কর্তৃপক্ষ জানিয়েছে,
ইসরায়েলী গোলাতে বিধ্বস্ত স্কুল ভবনটির উপরে দৃশ্যমানভাবেই জাতিসংঘের পতাকা উড়ানো
ছিলো।
গাজার জাতিসংঘ কর্মকর্তা জন গিং
জানিয়েছেন, স্কুল-ভবনটিতে কমপক্ষে সাড়ে তিনশো মানুষ নিরাপত্তার আশায় আশ্রয়
নিয়েছিলেন।
হামলার সময়টিতে স্কুল ভবনের
ভিতরে হামাসের কোনো লোকজন ছিলো কি-না এমন এক প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি
এ-কর্মকর্তা।
তবে তিনি জানিয়েছেন হামলা শুরু
হবার পর থেকে এ-এলাকাতে মিলিটারী ও মিলিট্যান্ট, উভয় ধরণের তৎপরতাই লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, হামাসকে
শায়েস্তা করার কথা বলেই গত মাসের ২৭ তারিখ থেকে গাজাতে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে
ইসরায়েল।
গাজার
হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবারের হামলাটিতে আহত হওয়া বেশ কিছু নারী ও
শিশুকে চিকিৎসা-সুবিধা দেয়া হচ্ছে।
দিনের অপর এক হামলাতে
গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনুসে ইউএন রিলীফ এজেন্সী পরিচালিত একটি স্কুলেও
ইসরায়েলী হামলা চালানো হয়েছে।
এ-হামলাতে কমপক্ষে তিন
ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
লন্ডনঃ ৭
জানুয়ারী ২০০৯ |