London:

Home

About us

Services

Contact

Archive

তামিল টাইগারদের 'রাজধানী' দখল করেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী

শুক্রবার তামিল টাইগারদের কাছে থেকে উত্তরাঞ্চলীয় কিলিনোচ্চি  শহরটি দখল করে নেয়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সেনাবাহিনীশহরটিকে তামিল স্বাধীনতাকামী সংগঠন লিবারেশন টাইগার্স অফ তামিল ইলমের (এলটিটিই) অঘোষিত রাজধানী হিসাবে বিবেচিত হয় কিলিনোচ্চি  শহরটিতে এলটিটিইর সদর দফতরটি অবস্থিত পর্যবেক্ষকদের মতে কৌশলগত দিক থেকে খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও শহরটি দখল হয়ে যাবার ব্যাপারটি এলটিটিইর সাধারণ সদস্য ও সমর্থকদের আত্মবিশ্বাসের উপরে বড়ো ধরণের নেতিবাচক প্রভাব ফেলবে

খবরে প্রকাশ, রাজধানী কলম্বৌ থেকে ১৮৫ মাইল উত্তরে জাফনা উপদ্বীপে অবস্থিত কিলিনোচ্চি শহরটি গত এক দশক ধরেই এলটিটিইর জারী করা নির্দেশের ভিত্তিতে পরিচালিত হতোএছাড়াও এখানে সংগঠনটি বিকল্প কর, পুলিস ও বিচার ব্যবস্থাও চালু করেছিলোসরকারী বাহিনীর শহর দখল করে নেয়ার দাবী জানালেও এলটিটিইর তরফ থেকে এ-ব্যাপারে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ধরণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নিঅবশ্য তামিলনেট ডটকম নামের একটি ওয়েবসাইটে দেয়া এক খবরে সরকারী সেনারা বাস্তবিক অর্থে ভূতুড়ে এক নগরীতে প্রবেশ করেছে বলে জানানো হয়েছে ওয়েবাসাইটটি এলটিটিইর সমর্থক মিডিয়া হিসাবে পরিচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজপক্ষ  কিলিনোচ্চি শহর দখলকে 'তুলনাহীন এক বিজয়' হিসাবে দাবী কছেন টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি আরও বলেন, আত্মসমর্পণের জন্য আমি শেষবারের মতো এলটিটিইর প্রতি আহবান জানাচ্ছিকিছু দিন আগে থেকেই এলটিটিইকে গুঁড়িয়ে দেয়া হুমকি দিয়ে চলেছেন মাহিন্দা শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে, এলটিটিই যতোক্ষণ পর্যন্ত না আত্মসমর্পণ কর,ছে ততোক্ষণ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে শান্তি-আলোচনা শুরু হবার কোনো সম্ভাবনা নেই

এলটিটিইর নাম উল্লেখ না করে মাহিন্দা জানান, একটি সন্ত্রাসবাদী সংগঠনের কল্পনার রাষ্ট্রটির রাজধানী ছিলো কিলিনোচ্চিকিন্তু এটা আর তাদের হাতে থাকছে না এলটিটিইকে শহর-ছাড়া করার 'বীরোচিত' দায়িত্ব পালনের জন্য তিনি সেনা-সদস্যদের অভিনন্দন জানান উল্লেখ্য, সংগঠনটি গত সিকি-শতাব্দী ধরে স্বাধীন একটি তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে

প্রতীকি দিক থেকে গুরুত্বপূর্ণতম শহরটি দখল হয়ে যাবার পরবর্তীতে এলটিটিইর অবস্থান কেমন হবে, তা এখন পর্যন্ত স্পষ্ট হয়নিতবে পাল্টা-জবাব হিসাবে কলম্বৌতে বিমান বাহিনী সদর দফতরের খুব কাছাকাছি একটি স্থানে শুক্রবার বিকেলের দিকে একটি আত্মঘাতী বোমা হামলা পরিচালনার মাধ্যমে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেয়ার চেষ্টা করেছে পর্যবেক্ষকদের ধারণা, অঘোষিত রাজধানী হাতছাড়া হয়ে যাবার ফলে সামরিক দিক থেকে তেমন একটা ক্ষতিগ্রস্ত না হলেও, সাধারণ কর্মী-সমর্থকদের আস্থা ধরে রাখার ব্যাপারটিতে বেগ পেতে হতে পারে এলটিটিইকেআশির দশকে সংঘাত শুরুর পর থেকে এ-পর্যন্ত কমপক্ষে ২ লক্ষ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে

লন্ডনঃ ২ জানুয়ারী২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.