|
ফিলিস্তিনের গাজায় ইসরেলী আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশে বিক্ষোভ
গাজায়
ইসরায়েলী হামলার প্রতিবাদে সাম্রাজ্যবাদী ও জায়নবাদ বিরোধী বাংলাদেশী বাম-রাজনৈতিক
দল বাসদ বৃহস্পতিবার রাজধানী ঢাকা একটি বিক্ষোভ সমাবেশ করেছে। বাংলাদেশের
সমাজতান্ত্রিক দল বাসদের এ-সমাবেশে ফিলিস্তিনী ছাত্রদের নেতৃবৃন্দও যোগদান করে খবরে
জানা যায়।
সংগঠনটির কেন্দ্রীয়
কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, দল-প্রধান খালেকুজ্জামানের
নেতৃত্বে ঢাকার মুক্তাঙ্গণে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে অবিলম্বে গাজাতে ইসরায়েলী
হামলার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য বাংলাদেশের সরকারের প্রতি দাবী জানানো হয়।
খালেকুজ্জামান তার
বক্তব্যে বলেন, 'দীর্ঘ ৬০ বছরের বেশি সময় ধরে ব্রিটিশ-মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির
মদদে ফিলিস্তিনী জনগণের পিতৃভূমি দখল করে ইসরায়লে নামের জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা
করে গোটা মধ্যপ্রাচ্যে যে-অশান্তির বীজ বপন করা হয়েছিলো, তা আজ দাউ দাউ করে
জ্বলছে।' বাসদ-প্রধান ব্রিটেইন ও যুক্তরাষ্ট্রে সমালোচনা করে বলেন, 'এ-হামলায়
নির্লজ্জভাবে প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার পররাষ্ট্র
মন্ত্রী কৌন্ডোলিৎসা, আর অপর দিঙ্কে আরেক সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেইন নিশ্চুপ
রয়েছে।'
বাসদের পক্ষ থেকে
বাংলাদেশ-সহ সারা বিশ্বের সচেতন মানুষের প্রতি ফিলিস্তিনের উপর জায়নবাদী হামলার
বিরুদ্ধে প্রতিবাদ করার আহবান জানান। বাসদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্ষোভ
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য
শুভ্রাংশু চক্রবর্ত্তী, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন এবং ঢাকাস্থ
ফিলিস্তিনী ছাত্রনেতা হোসনী সেলিম কানিতা, জাহিদ সাদ আলাতাল, হোসনী সেলিম কামিত্তা
ও রনি মোরায়ান আল খারাবী।
লন্ডনঃ ২ জানুয়ারী
২০০৯ |