London:

Home

About us

Services

Contact

Archive

নব-বর্ষের প্রথম প্রহরে থেমসের তীরে মানুষ-জন গত বছরের চেয়ে

প্রতি বছরের মতো এ-বারও ৩১শে ডিসেম্বর রাতে  লন্ডনবাসী উৎসাহী-জনেরা ভীড় জমিয়েছিলো থেমসের দু-তীরে নতুন বছর ২০০৯-এর প্রথম প্রহরটি উপভোগ করার জন্য। কিন্তু লক্ষ্য করা গেছে, গত বছরের তুলনায় এবারে লোক-জনের ভীড় ছিলো অনেক কম। প্রতি-বারই থেমসের পাড়ে বছরের প্রথম প্রহর উপভোগ করেন এমন অনেকে দুঃখের সুরে বললেন অর্থনৈতিক মন্দার কারণেই এমনটি হয়েছে।

ইউকেবেঙ্গলির স্টাফ অনেকটা উৎসব-ভাব নিয়েই গিয়েছিলেন টাওয়ার ব্রীজে। ফিরে এসে তারা জানালেন, আলোর খেলাও এবারে হতাশাজনক। অন্যান্য বার যেখানে প্রায় কুড়ি মিনিট ধরে আতশবাজি পোড়ে থেমসের আকাশ-জুড়ে, এ-বছর তা হয়েছে মাত্র পাঁচ মিনিটের মতো। উৎসবে যোগ-দেয়া মেন্টাল হেলথ প্রোফেশন্যাল মনির জামান মন্তব্য করতে গিয়ে বলেন, 'ক্রেডিট ক্রাঞ্চে লন্ডনের মানুষেরা ভয় পেয়ে গেছে। সকলেই খুব সাবধানে খরচ করছে।' জামানের মতে, অর্থনৈতিক মন্দাবস্থায় এ-ভীতি একটা মনস্তাত্ত্বিক উপদান হিসাবে মানুষের অর্থনীতিকে আচরণকে প্রভাবিত করে।

অর্থনীতিক পণ্ডিতদের মতে, ২০০৮-এ যে মন্দাবস্থা শুরু হয়েছে, গোটা ২০০৯ সাল-জুড়ে তা অব্যাহত থাকবে। অনেকে মনে করেন, ২০০১২ সালের লন্ডন অলিম্পিককে সামনে রেখে হয়তো ২০১০-এর মাঝা-মাঝি থেকে ব্রিটেইনের মন্দাবস্থা কাটতে শুরু করবে।

লন্ডনঃ ১ জানুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.