|
বল্গাহীন মুক্ত-বাজারের
'অবসানে' খুশী ব্রাউনঃ সমালোচনয়া টৌরীরা
নতুন
বছরের সূচনা উপলক্ষ্যে দেয়া ভাষণে বল্গাহীন মুক্ত-বাজারী ব্যবস্থার 'অবসান' ঘটায়
সন্তোষ প্রকাশ করেছেন ব্রিটেইনের প্রধান মন্ত্রী গর্ডন ব্রাউন।
এদিকে, নতুন বছরে এসে
ব্রিটেইনে চলমান অর্থনীতিক দুরাবস্থা কাটিয়ে ওঠার ব্যাপারে ব্রাউনের পক্ষ থেকে যে
আশাবাদ ব্যক্ত করা হয়েছে তাকে 'ঔদ্ধত্য' হিসাবে চিহ্নিত করা হয়েছে প্রধান বিরোধী দল
কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে।
সদ্য-সমাপ্ত বছরের ব্যাপারে উক্তি-কালে ব্রাউন জানান শেষমেশ মুক্ত-বাজার অর্থনীতির
বল্গাহীনতা সংক্রান্ত পুরোনো আমলের গোঁড়ামীর 'অবসানের' জন্যই ২০০৮ সাল স্মরণীয় হয়ে
থাকবে।
বিশ্ব-পুঁজিবাদী ব্যবস্থার
ভয়াবহতম সঙ্কটের দিকে ইঙ্গিত করে উপরোক্ত উক্তি করেন ব্রিটিশ প্রধান মন্ত্রী।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে
সূচনা হওয়া অর্থনীতিক ধ্বসের প্রভাবে ব্রিটেইনের মতো ধনী দেশগুলোতে এখন চলছে
বিপর্যয়কর এক মন্দাবস্থা।
মধ্যম-আয়ের দেশগুলো ছাড়া
উন্নয়নশীল বিশ্ব নামে পরিচিত দরিদ্র দেশগুলোতেও মুক্ত-বাজারী অর্থনীতির বিপর্যয়ের
প্রভাব সর্বগ্রাসী হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
থেকে পুঁজিবাদী অর্থনীতিকে আর কখনও এতটা বিপর্যয়ের মুখোমুখি হতে হয়নি।
উন্মত্ত মুক্ত-বাজারী
দৌরাত্ম্যের পরিবর্তে নতুন বছরটিতে বিশ্বব্যাপী নতুন এক 'প্রগতিশীল' অর্থনৈতিক
যুগের সূচনা ঘটানোর ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ব্রিটিশ প্রধান মন্ত্রী
এক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতার নীতির উপরে গুরুত্বারোপ করেন।
আশির
দশকে কনজারভেটিভ পার্টির ব্যর্থতার দিকে ইঙ্গিত করে ব্রাউন জানান অর্থনীতিক
বিপর্যয়ের মুখে আগের সরকারগুলো বিনিয়োগের ক্ষেত্রে রাশ টেনে ধরে ঝুঁকি কমানোর
চেষ্টা করতো।
এ-ধরণের অবস্থানের সমালোচনা করে
ব্রাউন জানান, তার সরকার কোনভাবেই এ-ধরণের নীতি অনুসরণ করবে না।
তিনি মনে করেন,
অর্থনীতিক দুর্গতির সময়টিতে বিনিয়োগের ক্ষেত্রে রাশ টেনে ধরা হলে অর্থনৈতিক
প্রবৃদ্ধির সম্তাবনা কমে আসে এবং মানুষের আশাবাদ স্তিমিত হতে থাকে।
সাম্প্রতিক মাসগুলোতে ব্রিটেইনকে যে-ধরণের অর্থনৈতিক দুর্দশার ভিতর দিয়ে যেতে
হচ্ছে, তা থেকে মুক্ত হবার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ব্রাউন।
তিনি জানান, চলতি সময়ের
বিপজ্জনক চ্যালেইঞ্জগুলোকে কুশলী বিনিয়োগের মাধ্যমে মোকাবেলা করে একটি সুন্দর আগামী
গড়ে তোলা সম্তব।
চলতি অবস্থাকে জনগণের জন্য
'হতবুদ্ধিকর, দ্বিধা-সৃষ্টিকারী এবং এমনকি কখনও-কখনও ভীতকর' হিসাবে আখ্যায়িত করেন
ব্রাউন।
চলতি সঙ্কট-কালে দেশবাসীর মধ্যে
উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে ব্রাউন আরও জানান, ব্রিটিশরা অতীতের এর চেয়েও অনেক বেশী
সঙ্কট-কাল মোকাবেলা করেছে।
এদিকে,
বিদ্যমান পরিস্থিতি থেকে মুক্তি পাবার ব্যাপারে ব্রাউনের পক্ষ থেকে আসা আশাবাদের
কড়া সমালোচনা করা হয়েছে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে।
বর্তমান পরিস্থিতি
সম্পর্কে ব্রাউনের কথাবার্তাকে 'ঔদ্ধত্য' হিসাবে আখ্যায়িত করেছেন টৌরী শ্যাডৌ
চ্যান্সেলর জর্জ ওসবৌর্ন।
তিনি এ-প্রসঙ্গে আরও
বলেন, তিনি [ব্রাউন] আপন চিন্তার ভূবনে মগ্ন থেকে কল্পনার রাজ্যে দিন কাটাচ্ছেন।'
ওসবৌর্নের অভিযোগ ব্রাউন আগামী দিনগুলো নিয়ে কথা বলছেন অথচ বর্তমানের সময়কে পাশ
কাটিয়ে চলেছেন।
ব্রিটেইন বর্তমানে যে-ধরণের
অর্থনৈতিক দুর্গতি অতিক্রম করছে সে-অবস্থা তৈরী হবার পিছনে ব্রাউনের ভূমিকা আছে
বলেও অভিযোগ করেছেন শ্যাডৌ চ্যান্সেলর।
লন্ডনঃ ১
জানুয়ারী ২০০৯
|