London:

Home

About us

Services

Contact

Archive

অবৈধ অভিবাসী বৈধ করার আহবান ইংল্যান্ড ক্যাথলিক চার্চ প্রধানের

বছর-বছর ধরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের এ্যামনেস্টি প্রদানের মাধ্যমে বৈধ করে নেয়ার আহবান জানিয়েছে ইংল্যান্ডের ক্যাথলিক চার্চের প্রধান কার্ডিনাল কৌরম্যাক মার্ফী-ও'কৌর্নর গত সপ্তাহে লন্ডন মেয়রের বরিস জনসনের পরে ধর্মগুরু ও'কনৌরের আহবানটির মধ্য দিয়ে ইংল্যান্ড তথা ব্রিটেইনের লক্ষ-লক্ষ অবৈধ অভিবাসীর ইস্যুটি নতুন করে গুরুত্ব পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে

ও'কনৌর জানান কোনো ধরণের আইনী মর্যাদা না থাকায় অবৈধ হয়ে পড়া অভিবাসীদেরকে খুব সহজেই শোষণ করতে পারে মালিক-পক্ষঅভিবাসীরা ব্রিটেইনের জন্য যেসব সুফল বয়ে এনেছেন সেগুলোকে অধিক হারে মূল্যায়ন করার উপরেও গুরুত্বারোপ করেন ও'কৌর্নর বিবিসি রেডিও ফৌরকে দেয়া সাক্ষাতকারে তিনি জানান কিছু অভিবাসী যারা এখানে এসেছেন এবং বছরের পর বছর কোন ধরণের ডকুমেন্ট ছাড়াই এখানে থাকছেন থাকছেন, তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের পরে তাদেরকে নাগরিকত্ব প্রদানের একটি পথ করে দেয়া উচিতএতে করে অভিবাসনজনিত সুফল লাভের ব্যাপারটি প্রশস্ত হবে বলেও মনে করে ও'কনৌর

ইংল্যান্ডের ক্যাথলিকদের বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে লন্ডন মেয়র বরিস জনসন বলেন, আমি কার্ডিন্যালের বক্তব্যকে স্বাগত জানাইঅবৈধ অভিবাসীদের ব্যাপারে আলাপ-আলোচনাকে গুরুত্বের সাথে নেয়ার অবকাশ আছে বলেই মত প্রকাশ করেছেন জনসনউল্লেখ্য, গত একুশ তারিখের বক্তব্যে লন্ডনের অবৈধ অভিবাসীদের বৈধ করে নেয়ার সম্ভব্যতা যাচাইয়ের লক্ষ্যে একটি কমিশন গঠনের আগ্রহের কথা জানিয়েছিলেন তিনিব্রিটেইনের কম-বেশী ৭ লক্ষ অবৈধ অভিবাসীর মধ্যে ৪ লক্ষ লন্ডনে থাকেন বলে মনে করা হয়হৌম অফিসের পক্ষ থেকে অবশ্য অবৈধ অভিবাসীদের বৈধ করে নেয়ার ব্যাপারে দ্বিমত পোষণ করা হচ্ছেকর্তৃপক্ষ মনে করে এর ফলে অবৈধ অভিবাসন ও আদম পাচারের প্রবনতা বৃদ্ধি পাবেসরকারের হিসাবমতে, অবৈধ অভিবাসীদের ফেরৎ পাঠিয়ে দেয়ার বর্তমান গতি অব্যাহত থাকলে, পুরো প্রক্রিয়াটি সমাপ্ত হতে ২৫ বছর লেগে যাবে

ইন্সটিটিউট অফ পাবলিক পলিসি রিসার্চের হিসাবমতে ব্রিটেইনের অবৈধ অভিবাসীদের বৈধ করে নেয়া হলে কর বাবদ বছরে ৫ শ মিলিয়ন থেকে ১ বিলিয়ন পাউন্ড অর্থ সরকারী কোষাগারে জমা পড়বে অবশ্য মাইগ্রেশন ওয়াচ ইউকে মনে করেন অবৈধ অভিবাসীদের বৈধ করে নেয়ার আহবানটিকে 'দায়িত্ব জ্ঞানহীন' হিসাবে সমালোচনা করা হয়েছে সংস্থার মতে, ইতালী ও স্পেইনের অভিজ্ঞতায় দেখা যায় যত লোককেই বৈধ করা হোক না কেনো এতে কোন ফল হয় না, কেনো-না আবেদনকারীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে

মেয়র জনসনের দল কনজারভেটিভ পার্টির পক্ষ থেকেও অবৈধ অভিবাসীদের বৈধ করার বিপক্ষে কড়া মনোভাব ব্যক্ত করা হয়েছেদলটি ব্রিটেইনে অভিবাসী আগমনের বার্ষিক সংখ্যা স্থির করে দেয়ার পক্ষে

লন্ডনঃ২৪ নভেম্বর ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.