|
অর্থনীতি বাঁচাতে ২০ বিলিয়ন পাউন্ডের প্যাকেজ ঘোষণা
ব্রিটেইনের
নিমজ্জমান
অর্থনীতিতে বাঁচিয়ে তোলার লক্ষ্যে ২০ বিলিয়ন পাউন্ডের সরকারী প্যাকেজ ঘোষিত হয়েছে
ব্রিটেইনে।
রাষ্ট্রীয় খাত থেকে ট্যাক্স-কাট
ও হ্যান্ড-আউটের মাধ্যমে বিপুল অঙ্কের এই অর্থ ব্যয়ের পরিকল্পনাকে পরিবার,
ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে সহায়তাদানের এক সমন্বিত পরিকল্পনা হিসাবে বর্ণনা করেছে
ক্ষমতাসীন লেবার সরকার।
এদিকে, বিরোধী দলের পক্ষ
থেকে সরকাররের পক্ষ থেকে আসা ঘোষণাটিকে জনগনের জন্য এক 'ট্যাক্স বোমা' হিসাবে
সমালোচনা করা হয়েছে।
সোমবার
হাউজ অফ কমন্সে প্রি-বাজেট রিপৌর্ট ঘোষণাকালে ব্রিটেইনের অর্থনীতির ভালোভাবেই
মন্দাদশায় পতিত হবার ব্যাপারটি প্রথমবারের মত স্বীকার করে নেন চ্যান্সেলর
এ্যালিস্টার ডার্লিং।
উল্লেখ্য, ডার্লিং এর
নিজের হিসাবমতে চলতি অর্থ-বছরে ব্রিটেইনে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৭৮ বিলিয়ন
পাউন্ডে, যা পরের অর্থ-বছরে ১১৮ বিলিয়ন পাউন্ডে গিয়ে ঠেকতে পারে।
সোমবার
লেবার সরকারের পক্ষ থেকে আসা প্যাকেজের কয়েকটি দিক এখানে উল্লেখ করা হলোঃ
সোমবার
থেকে ভিএটি এর হার সাড়ে ১৭ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ হবে।
২০১০ সাল পর্যন্ত এই
বন্দোবস্ত চালু থাকবে।
বছরে
দেড় লাখ পাউন্ডের বেশি আয়কারীদের ট্যাক্সের হার ২০১১ সাল থেকে বেড়ে ৪৫ শতাংশ হবে।
অতি আয়কারীরা অবশ্য
সর্বমোট আয়কারীদের মাত্র ১ শতাংশ।
এ-বছরের শুরুতে দেয়া ইনকাম ট্যাক্স এ্যালাওন্স বৃদ্ধির ঘোষণাটিকে স্থায়ী রূপ দেয়া
হবে।
এ্যালাওন্স বৃদ্ধি পেলে ২২
মিলিয়ন বেসিক-রেইট ট্যাক্স-পেয়ার্স বছরে জনপ্রতি ১৪৫ পাউন্ড রেয়াত পাবেন।
২০১১ সাল থেকে ন্যাশনাল
ইন্স্যুরেন্সের সকল রেইট ০. ৫ শতাংশ বৃদ্ধি পাবে।
চাইল্ড
বেনিফিটের অঙ্ক সামনের জানুয়ারী থেকেই সাপ্তাহিক ১৮.৮০ পাউন্ড থেকে বেড়ে ২০ পাউন্ড
হবে।
এতদিন পর্যন্ত আগামী এপ্রিল
থেকে এ-বৃদ্ধি হবে বলে জানানো হয়েছিলো।
পেনশনভোগীরা ক্রিসমাস উপলক্ষ্যে একেক জন সরকারী তহবিল থেকে ৬০ পাউন্ড পাবেন।
এটা স্বাভাবিক অবস্থাতে
ক্রিসমাসে পাওয়া ১০ পাউন্ডের সাথে যুক্ত হবে।
অবশ্য পেনশনভোগীরা
এ-পেমেন্টটি পাবেন জানুয়ারী মাসে।
এনার্জি-সেইভিং প্রক্রিয়ার অর্থায়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে দেয়া হবে বাড়তি ১৫০
মিলিয়ন পাউন্ড।
দুই
লক্ষ পাউন্ড পর্যন্ত মূল্যমানের বাড়ীঘরের মালিকরা তাদের চাকুরী খোয়ালে মর্গেজ
পেমেন্টের সহায়তার জন্য সরকারের বরাবরে সাহায্য চাইতে পারবেন।
সৌশ্যাল হাউজিংয়ের তহবিল বৃদ্ধি বাবদ বাড়তি ১ বিলিয়ন পাউন্ড দেয়া হবে।
২০০১
সালের পরের গাড়ীগুলো রি-ব্যান্ড করার ক্ষেত্রে নয়া ভিইডি ব্যান্ডস চালু হবে।
তবে এক্ষেত্রে ধাপে-ধাপে
অর্থমূল্য বৃদ্ধি করা হবে।
সোমবারের ঘোষণা অনুসারে
সামনের বছর ভিইডি ব্যান্ডস বাড়বে ৫ পাউন্ড।
২০১০ সাল থেকে
গাড়ী-প্রতি ভিইডি ব্যান্ডস বেড়ে দাঁড়াবে ৩০ পাউন্ডে।
আগে অবশ্য এ-বৃদ্ধি ৯০
পাউন্ড পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছিলো।
বিভিন্ন ফার্মকে ধার দেয়ার দেয়ার ব্যাপারটি সহজতর করার জন্য সাতটি ব্যাঙ্ককে
সরকারের পক্ষ থেকে ১ বিলিয়ন পাউন্ডের তহবিল যোগানো হবে।
এক্সপৌর্ট ক্রেডিট
গ্যারান্টি ডিপার্টমেন্টের মাধ্যমে ধুঁকতে থাকা বিজনেসগুলোর জন্য ১ বিলিয়ন পাউন্ড
বরাদ্দ দেয়া হবে। কর্মসংস্থানহীনতার
সঙ্কট মোকাবেলার জন্য বরাদ্দ দেয়া হবে ১ দশমিক তিন বিলিয়ন পাউন্ড।
এদিকে,
বিরোধী দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আসা ঘোষণাটিকে 'ট্যাক্স বোমা' হিসাবে
সমালোচনা করা হচ্ছে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে।
শ্যাডৌ হৌম সেক্রেটারী
জর্জ অসবৌর্নের দাবী অনুসারে, সরকারের পরিকল্পনাটি বাস্তবায়িত হলে শেষ পর্যন্ত
জাতীয় ঋণের পরিমাণ এক ট্রিলিয়ন পাউন্ডে গিয়ে দাঁড়াবে।
অসবৌর্ন আরও জানান
ডার্লিং এর পক্ষ থেকে ২০ বিলিয়ন পাউন্ডের ঘোষণা দেয়া হলেও শেষ পর্যন্ত সরকার নানান
কৌশলে জনগনের কাছ থেকে ৪০ বিলিয়ন পাউন্ড তুলে নেবেন।
ন্যাশনাল ইন্স্যুরেন্সের
০.৫ শতাংশ বৃদ্ধির ব্যাপারটিকে 'কাজকর্মে উপরে ট্যাক্স' হিসাবে সমালোচনা করেন তিনি।
টৌরি পার্টির শ্যাডৌ
চ্যান্সেলর দাবী অনুসারে লেবার সরকার সব-সময় দেশকে দেউলিয়াত্বের শেষ প্রান্তে নিয়ে
যায়।
বিরোধী
দলের পক্ষ থেকে কড়া সমালোচনা করা হলেও, সরকারী ঘোষণাটি আসার পরে লন্ডনের শেয়ার
বাজারে দীর্ঘদিন পরে বেশ তেজিভাব লক্ষ্য করা গেছে।
লন্ডনঃ২৪ নভেম্বর ২০০৮ |