|
ভেনিজুয়েলায় নির্বাচনে শ্যাভেস-পন্থীদের জয়ঃ
কারাকাস বিরোধীদের
ভেনিজুয়েলার
স্টেইট সমূহের গভর্নর নির্বাচনে প্রেসিডেন্ট হুগৌ শ্যাভেস-পন্থী রাজনৈতিক দল বড়ো
ধরণের বিজয় অর্জন করেছে।
খবরে প্রকাশ, সরুমোট
২২টি স্টেইটের মধ্যে শ্যাভেস-পন্থী দল ইউনাইটেড সৌশ্যালিস্ট পার্টি অফ ভেনিজুয়েলা
(পিএসইউভি) এর প্রার্থীরা ১৭টি স্টেইটের গভর্নর পদে বিজয়ী হয়েছেন।
অপরদিকে, ডান-পন্থী
বিরোধী দলীয় জোটের প্রার্থীরা সর্বাধিক জনবসতি-সম্পন্ন দুটি-সহ মোট তিনটি স্টেইটের
গভর্নর পদে বিজয়ী হয়েছেন।
এছাড়া রাজধানী কারাকাসের
মেয়র পদেও জয়লাভে সক্ষম হয়েছেন বিরোধীরা।
উল্লেখ্য, এবারের
নির্বাচনে স্টেইট গভর্নর ছাড়াও তিনশো শহরের মেয়র পদের ফয়সালা হয়েছে।
দেশের ভবিষ্যত
গতি-প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত স্থানীয় সরকার নির্বাচনটি
অনুষ্ঠিত হয়েছে রোববার।
সোমবারে
প্রাপ্ত নির্বাচনী ফলকে দেশে গৃহীত সমাজতান্ত্রিক প্রকল্পের স্বীকৃতি হিসাবে
আখ্যায়িত করেছেন শ্যাভেস।
পশ্চিমা মিডিয়াতে অবশ্য
বিরোধী দলের হাতগোনা জয়গুলোকেই সবিশেষ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে।
এদিকে, দুটি আসনের ফল
বাকী থাকা অবস্থাতেই দেখা যায় আসন সংখ্যার কথা বাদ দিলেও, সর্বমোট ভৌটের বিচারেও
বিরোধীদের তুলনায় দেড় মিলিয়ন ভৌট এগিয়ে আছে শ্যাভেস-পন্থীরা।
সংবাদ মাধ্যমসমূহের
সূত্রে প্রকাশ, এবারের নির্বাচনে জনবহুলতম দুই স্টেইট মিরান্ডা ও জুলিয়াতে বিরোধী
পক্ষ বিজয়ী হয়েছে।
অবশ্য আসন দুটি এতদিন
পর্যন্ত বিরোধীদের দখলেই ছিলো।
দুটি স্থানেই খুব কম
ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
কারাকাসের মেয়র পদের
লড়াইতেও শ্যাভেসের সমর্থক প্রার্থী পরাজিত হয়েছেন।
এছাড়াও রাজধানী এলাকা
সংলগ্ন মেট্রৌপলিটান স্টেইটেও বিরোধীরা জয়ী হয়েছেন।
তবে 'মর্যাদার লড়াইয়ের'
স্থান হিসাবে বিবেচিত শ্যাভেসের নিজের স্টেইট ব্যারিন্যাস এ বিরোধীরা পরাজিত হয়েছেন।
এবারের
নির্বাচনে বিরোধীদের দখলে আসা পদগুলোর উল্লেখপূর্বক সামনের দিনগুলোতে শ্যাভেসের
জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলে দাবী করছে পশ্চিমা মিডিয়া।
এছাড়াও বিদেশী
কৌম্পানীরা হাত থেকে জাতীয় সম্পদ মুক্তকরণ ও জাতীয়করণের উদ্যোগগুলোকেও বিরোধীরা এখন
থেকে আরও সাফল্যের সাথে বাধা দিতে পারবেন বলে দাবী করা হচ্ছে।
নির্বাচনী ফল উপলক্ষ্যে দেয়া এক ভাষণে শ্যাভেস বলেন, দেশে নুতন এক পর্বের সূচনা
ঘটতে চলেছেন।
ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক
প্রকল্পের নেতা হিসাবে আমাকে জনগন বলছেনঃ শ্যাভেস যে-পথে চলছো সে-পথেই থাক।
এদিকে বিরোধী দলের নেতা
মানুয়েল রোসালেস বলেন, যেটা গুরুত্বপূর্ণ তা হলো ভেনিজুয়েলার [রাজনৈতিক] মানচিত্রে
পরিবর্তনের সূচনা হয়েছে।
ভেনিজুয়েলার রাজনীতিতে
অন্যতম গুরুত্বপূর্ণ পদ হিসাবে বিবেচিত কারাকাস মেয়র বিজয়ী প্রার্থী আন্তনিও
লেদেসমার পক্ষ থেকে অপরাধ-প্রবণতা বৃদ্ধি, অবকাঠামো সুবিধা সম্প্রসারণ-সহ নানান
ধরণের সমস্যাবলীর মোকাবেলায় তার সাথে কাজ করার জন্য সরকারের প্রতি আহবান জানানো
হয়েছে।
দেশের
সর্বমোট ১৭ মিলিয়ন ভৌটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ ভৌটার এবারের নির্বাচনে ভৌট
দিয়েছেন বলে জানা গেছে।
ভৌট প্রদানের এ-হার
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ।
নির্বাচনী প্রচারণা-কালে
১৪ টি স্টেইটে বিজয়ী হবার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিলো।
বিশ্লেষকদের মতে, ভৌটের
ফলাফল থেকে শ্যাভেসের উদ্যোগসমূহের সপক্ষে ভেনিজুয়েলাবাসীর সমর্থন থাকার প্রমাণ
মিলছে।
তবে সাম্প্রতিক সময়ে
অপরাধ-প্রবণতা বৃদ্ধি ও লাতিন আমেরিকার মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতিজনিত বিশৃঙ্খলার
কারনে রাজধানী কারাকাসসহ ঘনবসতি স্টেইট দুটিতে শ্যাভেস-পন্থীরা পরাজিত হয়ে থাকতে
পারে বলে ধারণা করা হচ্ছে।
লন্ডনঃ২৪ নভেম্বর ২০০৮ |