London:

Home

About us

Services

Contact

Archive

ওবামার বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণ ও আগাম হুমকি আল কায়দার

আল কায়দার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট বারাক ওবামার উপরে বর্ণবাদী আক্রমণ পরিচালনা করা হয়েছে বুধবারএ-মাসের পাঁচ তারিখে নির্বাচিত হবার পরে এ-প্রথম ওবামার ব্যাপারে মুখ খুলেছে আল কায়দাসংগঠনের দ্বিতীয় নেতা আয়মান জাওহিরির পক্ষ থেকে দেয়া বুধবারের বিবৃতিতে আফগানিস্তানে নুতন করে মার্কিন সেনা পাঠানোর ব্যাপারেও ওবামাকে সতর্ক করে দেয়া হয়েছে

ওবামা ছাড়া আরও যেসব কৃষ্ণাঙ্গ ব্যক্তিত্ব মার্কিন প্রশাসনের শীর্ষস্থানীয় পদগুলোতে অবস্থান করছেন বা করেছেন, তাদের সবার বিরুদ্ধেও বর্ণবাদী আক্রমণ পরিচালনা করেছেন জাওহিরি বিবৃতিতে ওবামাকে 'হাউস নিগ্রৌ' হিসাবে আখ্যায়িত করেছেন জাওহিরিতিনি বলেন, এটা আপনি [ওবামা] ও আপনার মতো সকল লোকেদের ক্ষেত্রে প্রযোজ্য, যা ম্যালকম এক্স হাউস নিগ্রৌদের সম্পর্কে বলেছেনএ-প্রসঙ্গে তিনি সাবেক সেক্রেট্যারী অফ স্টেইট কলিন পাওয়েল ও বর্তমান সেক্রেট্যারী কন্ডৌলিৎসা রাইসের নামও উল্লেখ করেছেন উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ-মুসলিমদের একজন নেতা ম্যালকম এক্স উচ্চপদের কৃষ্ণাঙ্গদের ব্যাপারে এ-ধরণের উক্তি করে বিতর্কিত হয়েছিলেন

বুধবারের বিবৃতিতে জাওহারী আরও বলেন, 'আপনি মুসলিম পিতার ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনি মুসলিমদের শক্রুদের সারিতে অবস্থানের ব্যাপারটি বেছে নিয়েছেন এবং ইহুদীদের প্রার্থনাগুলো প্রার্থনা করে চলেছেন, যদিও আমেরিকার নেতৃত্বের মইটিতে ওঠার বাসনা থেকেই আপনি নিজেকে খৃস্টান হিসাবে দাবী করেন' আল কায়দার নেতার দাবী অনুসারে ব্যর্থতা ও অপরাধের বিপুল এক উত্তরাধিকার ওবামার জন্য অপেক্ষা করে আছে ইরাক যুদ্ধে পরাজয়ের ব্যাপারটি 'কয়েক বছর আগেই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেলেও' বুশ প্রশাসন তা অস্বীকার করে চলেছে বলে দাবী করেছেন জাওহারি

ওবামার উদ্দেশ্যে আগাম হুমকি ব্যক্ত করে জাওহারি বলেন, 'মনে রাখবেন, আপনি কোনো ব্যক্তি বা সংগঠনের মোকাবেলা করছেন না, বরং একটি জেহাদী জাগরণ ও রেঁনেসার মুখোমুখি হচ্ছেন, যা পুরো ইসলামিক বিশ্বের ভিতে নাড়া দিচ্ছে' জাওহারি আরও দাবী করেন বলেন যে, ওবামা ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছেনইরাক থেকে সরে এসে আফগানিস্তানে বাড়তি মার্কিন সেনা প্রেরণের ব্যাপারে ওবামার পরিকল্পনাটি ব্যর্থ হতে বাধ্য বলেও দাবী করেছেন জাওহারি

ওবামার টীমের পক্ষ থেকে আল কায়দার প্রথম দফা আক্রমণের বিরুদ্ধে কোনো ধরণের মন্তব্য করা হবে না বলে জানানো হয়েছেতবে ইউএস স্টেইট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জাওহারির বক্তব্যকে আল কায়দার অগণতান্ত্রিক মূল্যবোধের প্রমাণ হিসাবে চিহ্নিত করা হয়েছেস্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র শন ম্যাককরম্যাক জাওহারির কথাবার্তাতে 'এক সন্ত্রাসবাদীর নোংরা কথা-বার্তা' হিসাবে বর্ণনা করেছেনওয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জাওহারির বক্তব্যকে 'আল কায়দা সন্ত্রাসবাদীর দুঃখজনক মন্তব্য' হিসাবে সমালোচনা করা হয়েছে

পর্যবেক্ষকদের ধারণা, বুধবারের বিবৃতির মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট বারাক ওবামার সাথে প্রথম দফার মনস্তাত্ত্বিক লড়াইয়ের সূচনা করেছে আল কায়দা

লন্ডনঃ ১৯ নভেম্বর ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.