London:

Home

About us

Services

Contact

Archive

বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগের দেড়শো আসনে প্রার্থীতা ঘোষণা

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিতে শুরু করেছে অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগদলের সভানেত্রী শেখ হাসিনা সোমবার সকাল থেকে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের হাতে চিঠি বিতরণ শুরু করেন এদিকে, অপর প্রধান রাজনৈতিক দল বিএনপি-জামায়াত নেতৃত্বধীন চার দলীয় জোট সাত দফা থেকে সরে এসে এবার চার দফার আল্টিমেটাম দিয়ে বলেছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ-চার দফা মানলে তারা নির্বাচনে অংশ নিবে

সোমবার রাত ১০টা পর্যন্ত প্রায় দেড়শো প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগতবে ১৪ দল বা মহাজোট-ভিত্তিক নির্বাচনে অংশ নিলে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তালিকায় পরিবর্তন হতে পারে বলে জানা গেছেতবে এক-এগারোর পর হঠাৎ-করে সংস্কারপন্থী হওয়া আওয়ামী লীগের তিন-নেতা এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননিতারা হলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, সাবেক প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসেন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামানপাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইয়িদের জায়গায় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল হক টুকু, পটুয়াখালী-৩ আসনে আখম জাহাঙ্গীর হোসেনের স্থানে মনোনয়ন পেয়েছেন গোলাম মাওলা রনি, কালীগঞ্জ-৫ আসনে আক্তারুজ্জামানের স্থানে পেয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা ময়েজউদ্দিনের মেয়ে মেহের আফরোজ চুমকি

আওয়ামীলীগের টিকিট পেয়েছেন তারা হলেনঃ পঞ্চগড়-১ আসনে এরফান বাবু; পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন; ঠাকুরগাঁও (সদর) আসনে রমেশ চন্দ্র সেন; ঠাকুরগাঁ-২ দবিরুল ইসলাম; ঠাকুরগাঁ -৩ আসনে এমদাদুল হক; দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল; দিনাজপুর- ২ খালিদ মাহমুদ চৌধুরী; দিনাজপুর-৩ ইকবাল-উর-রহিম; দিনাজপুর-৪ এইচএন মাহমুদ আলী; দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার; নীলফামারী-১ হামিদা বানু শোভা; নীলফামারী- ২ আসাদুজ্জামান নূর; নীলফামারী-৪ কর্নেল (অবঃ) মারুফ সাকলায়েন; লালমনিরহাট-১ মোতাহার হোসেন; লালমনিরহাট-৩ প্রকৌশলী আবু সাঈদ দুলাল; রংপুর- ১ শরীফউদ্দীন আহমেদ ঝন্টু; রংপুর- ৪ টিপু মুন্সী; রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান; রংপুর- ৬ শেখ হাসিনা; কুড়িগ্রাম- ১ গোলাম মোস্তফা; কুড়িগ্রাম-৩ অধ্যক্ষ নাসিমা বানু; গাইবান্ধা-৪ মনোয়ার হোসেন চৌধুরী; গাইবান্ধা-৫ এ্যাডভোকেট ফজলে রাব্বী; গাইবান্ধা সদর মাহবুব আরা গিনি; বগুড়া-১ আব্দুল মান্নান; নওগাঁ-১ সাধন মজুমদার; নওগাঁ-২ শহীদুজ্জামান সরকার; নওগাঁ-৩ ডঃ আকরাম হোসেন চৌধুরী; নওগাঁ-৪ আব্দুল লতিফ শেখ; নওগাঁ- ৫ আব্দুল জলিল; নওগাঁ-৬ ইসরাফিল আলম; রাজশাহী-৪ প্রকৌশলী এনামুল হক; রাজশাহী-৬ শাহরিয়ার হোসেন; নাটোর-১ শেফালী মমতাজ; নাটোর-৩ এ্যাডভোকেট হানিফ আলী শেখ; নাটোর-৪ অধ্যাপক আব্দুল কুদ্দুস; সিরাজগঞ্জ-১ তানভীর শাকিল জয়; সিরাজগঞ্জ-২ জান্নাত আরা হেনরি; সিরাজগঞ্জ-৩ ইসাহাক হোসেন তালুকদার; সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম; পাবনা-১ এ্যাডভোকেট শামসুল হক টুকু; পাবনা-২ এয়ারভাইস মার্শাল (অবঃ) একে খন্দকার; পাবনা-৪ শামসুর রহমান শরীফ দিলু: পাবনা-৫ গোলাম ফারুক প্রিন্স; কুষ্টিয়া-১ আফাজউদ্দীন আহমেদ; কুষ্টিয়া-৩ খন্দকার রশীদুজ্জামান দুদু; কুষ্টিয়া-৪ সুলতানা তরুণ; চুয়াডাঙ্গা-১ সোলায়মান জোয়ার্দ্দার সেলুন; চুয়াডাঙ্গা-২ আলী আজগর টসর; ঝিনাইদহ-১ মোঃ আব্দুল হাই; ঝিনাইদহ-২ শফিকুল ইসলাম অপু; ঝিনাইদহ-৩ অধ্যক্ষ নবী নেওয়াজ; ঝিনাইদহ-৪ মোঃ আব্দুল মান্নান: যশোর-১ শেখ আফিলউদ্দীন; যশোর-৩ আলী রেজা রাজু; যশোর-৫ খান টিপু সুলতান; যশোর-৬ অধ্যক্ষ এমএ ওজাব; নড়াইল-১ এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস; নড়াইল-২ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শেখ আবু বাকের; বাগেরহাট-১ শেখ হাসিনা; বাগেরহাট-৩ হাবিবুর রহমান খালেক; খুলনা-২ মিজানুর রহমান মিজান; খুলনা-৪ মোল্লা জালাল; বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু; বরগুনা-২ গোলাম সবুর টুলু; পটুয়াখালী-২ আসম ফিরোজ; পটুয়াখালী-৩ গোলাম মাওলা রনি; পটুয়াখালী-৪ মাহাবুব তালুকদার; ঝালকাঠি-১ বিএইচ হারুন; পিরোজপুর-১ একেএম আব্দুল আউয়াল; পিরোজপুর-৩ ডাঃ আনোয়ার হোসেন; টাঙ্গাইল-৩ অধ্যাপক মতিউর রহমান; টাঙ্গাইল-৭ একাব্বর হোসেন; টাঙ্গাইল-৮ শওকত মোমেন শাজাহান; জামালপুর-৪ ডাঃ মোঃ মুরাদ হাসান; জামালপুর-৫ রেজাউল করিম হীরা; শেরপুর-১ আতিউর রহমান আতিক; ময়মনসিংহ-২ হায়াতুর রহমান খান বিশ্বাস; ময়মনসিংহ-৫ কেএম খালিদ বাবু; ময়মনসিংহ-৬ এ্যাডভোকেট মোসলেমউদ্দীন; ময়মনসিংহ-৮ আব্দুস সাত্তার; ময়মনসিংহ-১০ ক্যাপ্টেন (অবঃ) গিয়াসউদ্দীন; নেত্রকোণা-১ ওয়ারেসাত হোসেন বেলাল; নেত্রকোণা-৩ মঞ্জুর কাদের কোরাইশী; নেত্রকোণা-৫ জালালউদ্দীন তালুকদার; কিশোরগঞ্জ-৩ নাসিরুল ইসলাম আওলাদ; কিশোরগঞ্জ- ৫ আফজাল হোসেন; কিশোরগঞ্জ-৬ জিল্লুর রহমান; মুন্সীগঞ্জ-১ সুকুমার রঞ্জন ঘোষ; মুন্সীগঞ্জ-২ সেগুফতা ইয়াসমিন এমিলি; মুন্সীগঞ্জ-৩ ইদ্রিস আলী; ঢাকা-১ এ্যাডভোকেট আব্দুল মান্নান খান; ঢাকা-১২ ব্যারিস্টার ফজলে নূর তাপস; ঢাকা-১৯ তৌহিদুল আলম মুরাদ জং; গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল; গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকী; নরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান; নরসিংদী-৩ জহিরুল হক মোহন; নারায়ণগঞ্জ-১ গাজী গোলাম দস্তগীর; নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু; নারায়ণগঞ্জ-৩ কাওসার হাসনাত; নারায়ণগঞ্জ-৫ এসএম আকরাম; রাজবাড়ী-১ কাজী কেরামত আলী; রাজবাড়ী-২ জিল্লুল হাকিম; ফরিদপুর-২ সৈয়দা সাজেদা চৌধুরী; ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেন; গোপালগঞ্জ-১ কর্নেল (অবঃ) ফারুক খান; গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা; মাদারীপুর-২ শাজাহান খান; শরীয়তপুর-১ বিএম মোজাম্মেল হক; শরীয়তপুর-২ কর্নেল (অবঃ) শওকত আলী; সুনামগঞ্জ-২ সুরঞ্জিত সেনগুপ্ত; সুনামগঞ্জ-৪ মতিউর রহমান; সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী; সিলেট-৩ মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস; মৌলভীবাজার-৩ সৈয়দ মোহসিন আলী; হবিগঞ্জ-১ দেওয়ান ফরিদ গাজী; হবিগঞ্জ-৪ এনামুল হক মোস্তফা শহীদ; ব্রাহ্মণবাড়িয়া-২ কামাল আহমেদ; ব্রাহ্মণবাড়িয়া-৩ এ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু; ব্রাহ্মণবাড়িয়া-৪ এ্যাডভোকেট শাহ আলম; ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান খান বাদল; ব্রাহ্মণবাড়িয়া-৬ ক্যাপ্টেন (অবঃ) এবিএম তাজুল ইসলাম; কুমিল্লা-৩ জাহাঙ্গীর আলম সরকার; কুমিল্লা-৪ এবিএম মোস্তফা কামাল লোটাস কামাল; কুমিল্লা-৬ অধ্যাপক আলী আশরাফ; কুমিল্লা-৮ এ আব্দুল হাকিম; কুমিল্লা-১১ মুজিবুল হক মুজিব; চাঁদপুর- ৩ ডাঃ দীপুমনি; চাঁদপুর-৪ শফিকুর রহমান; নোয়াখালী-১ গোলাম কুদ্দুছ; নোয়াখালী-২ ডঃ জামালউদ্দীন আহমেদ; নোয়াখালী-৩ মামুনুর রশীদ কিরণ; লক্ষীপুর-১ মোঃ শাহজাহান; লক্ষীপুর-৩ এমএ হাশেম; লক্ষীপুর-৪ আব্দুর রব চৌধুরী; চট্টগ্রাম-৩ এবিএম আবুল কাশেম; চট্টগ্রাম-৬ ডঃ হাসান মাহমুদ; চট্টগ্রাম-৭ আব্দুস সালাম; চট্টগ্রাম-১১ শামসুল হক চৌধুরী; চট্টগ্রাম-১৪ একেএম সিরাজুল ইসলাম চৌধুরী; কক্সবাজার-২ ডঃ আনসারুল করিম; রাঙামাটি দীপঙ্কর তালুকদার; বান্দরবান- বীর বাহাদুর; নারায়নগঞ্জ-৪ কবরী সারোয়ার

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) শেখ হাসিনা তিনশো আসনের বাকী আসনগুলোর দলীয় মনোনীত প্রার্থীদের হাতে চিঠি তুলে দিচ্ছেনগত ২ b‡f¤^i নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ wW‡m¤^i জাতীয় সংসদ ও ২৮ wW‡m¤^i উপজেলা নির্বাচন হওয়ার কথা রয়েছে

এদিকে, চার দলীয় জোট চার দফা দাবী পূরণের ভিত্তিতে নির্বাচনে যাবার ঘোষণা দিয়েছেদফাগুলো হচ্ছে, জরুরী অবস্থা পুরোপুরি প্রত্যাহার, হজ্বযাত্রীদের সুবিধার জন্য তফশিল পুনর্নির্ধারণ, গণ-প্রতিনিধিত্ব আদেশের ৯১-ই (প্রার্থীতা বাতিলে নির্বাচন কমিশনের ক্ষমতা) ধারা স্থগিত করা এবং উপজেলা নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়াসোমবার রাত পৌণে ১০টার দিকে চার দলের জরুরী বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ-ঘোষণা দেন

সোমবার সারা দিন রাজধানী ঢাকায় জোর গুজব ছিলো, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সন্ধ্যায় ইতিবাচক ঘোষণা দিবেন খালেদা জিয়াকিন্ত চার দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে পূর্ণ প্রস্তুতি রয়েছে দাবী করে খালেদা জিয়া বলেন, 'একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরাও চাই নির্বাচনে অংশ নিতেআগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের চার-দফা দাবী বাস্তবায়ন করা হলেই আমরা নির্বাচনে যাবো'

ঢাকা থেকে আবদুর রহিম হারমাছি

১৭ নভেম্বর ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.