|
মুক্ত-বাজার ও
মুক্ত-বাণিজ্যের
পক্ষে আখেরী ওকালতি জর্জ বুশের
গত
কয়েক মাসের ঐতিহাসিক অর্থনৈতিক দুর্গতি সত্ত্বেও তথাকথিত মুক্তবাজার ও বাণিজ্যের
পক্ষে ওকালতি করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জর্জ বুশ।
শনিবার ওয়াশিংটনে জি২০
সম্মেলনে ভাষণ দান-কালে বুশ এ-প্রসঙ্গে আরও জানিয়েছেন বিদ্যমান পরিস্থিতিকে বিশ্ব
নেতৃবৃন্দকে 'সংরক্ষণবাদের'
ঝুঁকির ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মেয়াদ ঠেকানোর লক্ষ্যে আয়োজিত সম্মেলনে
শনিবারের ভাষণে জর্জ বুশ বলেন,
'চলমান
সঙ্কট নিরসনের ক্ষেত্রে যে অগ্রগতি আমরা দেখিয়েছি,
তাতে আমি সন্তুষ্ট।'
চলমান অর্থনীতির সঙ্কটের
মুখে বিভিন্ন পুঁজিবাদী অর্থনীতিতে যে-ধরণের ব্যতিক্রমী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে,
সে-ব্যাপারে সতর্কতা
ব্যক্ত করে বুশ বলেন,
'একটা
বিপদ হচ্ছে লোকে সংরক্ষণবাদী কৌশলগুলো বাস্তবায়ন করতে শুরু করবে।'
তবে তিনি মনে করেন
প্রভাবশালী দেশগুলো যেভাবে পরিস্থিতি মোকাবেলা করছে তাতে
'আশাবাদী'
হবার মতো কারণ আছে।
এবারের মতো সঙ্কট যাতে
আবার তৈরী না হয়,
সম্মেলনে অংশ নেয়া দেশগুলো
আলাপ-আলোচনা করছে দেখেও সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট।
বুশ বলেন,
'যারা
আমার ক্যারিয়ারের দিকে নজর রাখেন,
তারা খেয়াল করবেন যে,
আমি মুক্ত-বাজারের
পক্ষের একজন লোক।'
এর পক্ষে যুক্তি
প্রদর্শন-কালে বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক দুর্যোগের প্রধান হোতা দেশের বিদায়ী
প্রেসিডেন্টটি বলেন,
'আমরা
যাই করি না কেনো,
যে-সুপারিশ আমরা করি না কেনো,
আমাদেরকে এ-সাধারণ
নীতিটি দ্বারা পরিচালিত হতে হবেঃ তা হলো আমাদের ও জনগণের সমস্যা নিরসনের সর্বোত্তম
উপায় হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।
আর প্রবৃদ্ধি নিশ্চিত
করার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে মুক্ত-বাজারী পুঁজিবাদী।
বুশ তার
ভাষণে পুঁজিবাদ পরিত্যাগ না করার জন্য সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের প্রতি
আহবান জানান।
তার দাবীমতে,
পুঁজিবাদ হচ্ছে
প্রবৃদ্ধি ও মানবিক ন্যায়-পরায়ণতা নিশ্চিত করার সর্বশ্রেষ্ঠ।
উল্লেখ্য,
বুশ এমন এক-সময়ে
পুঁজিবাদের শ্রেষ্ঠত্বের গুণগান করলেন,
যখন এ-মতাদর্শটি গত
শতকের ত্রিশের দশকের পরে সবচেয়ে খারাপ সময় অতিক্রম করছে।
পুঁজিবাদী ব্যবস্থার
বিপদ ঠেকানোর লক্ষ্যে আইএমএফ ও বিশ্ব-ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠানের হাতে মনিটরিং-এর
অধিকতর ক্ষমতা তুলে দেয়ার যে-কথাবার্তা চলছে,
সে-ব্যাপারে সাধুবাদ
জানিয়েছেন বুশ।
তবে
এক্ষেত্রেও সম্পূর্ণ আশঙ্কা-মুক্ত নন পুঁজিবাদী বিশ্বের প্রধান নেতা বুশ।
তিনি বলেন,
পুরোপুরি ধ্বসে পড়ার আগে
আমরা কীভাবে জানবো যে [কোন একটি অর্থনীতি] বুদ্বুদের উপরে ভর করে দাঁড়িয়ে আছে কি-না?
লন্ডনঃ ১৫
নভেম্বর ২০০৮ |