London:

Home

About us

Services

Contact

Archive

বাংলাদেশে জাতীয় নির্বাচনঃ  সরকার ও বিএনপির পরস্পর দোষারোপ

শনিবারে সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে পূর্ব-নির্ধারিত তারিখে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পুনঃ অঙ্গীকার করা হলেও, এ-ব্যাপারে বিশিষ্টজনদের মধ্যে সংশয়ের ভাব লক্ষ্য করা গেছেএদিকে, দেশের অন্যতম প্রধান দল বিএনপি নির্বাচনের অংশগ্রহণ করা না করার ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি সর্বশেষ বক্তব্যে দলটির পক্ষ থেকে তাদের দাবীর ব্যাপারে টালবাহানার জন্য সরকারকে দায়ী করা হয়েছে

জনমনে দানা বেঁধে ওঠা সংশয় দূরীকরণের লক্ষ্যে সেনা-নিয়ন্ত্রিত তত্বাবধায়ক সরকার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানিয়েছেন, ১৮ wW‡m¤^iB নির্বাচন হবে।  ওই তারিখ কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না ১৮ wW‡m¤^‡ii নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে সরকারের বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এ সব কথা বলেন এ-সময় আরও চারজন উপদেষ্টা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে রহমান বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠুভাবে বিকাশমান হলে জরুরী অবস্থা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছেএর আগে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জরুরী অবস্থা আরেক দফা শিথিল করার বিষয়টিও বিবেচনাধীন বলে জানান তিনি।  বিএনপি উত্থাপিত ৭ দফা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবী সম্পর্কে সরকারের অবস্থান পরিষ্কার করতে এ-সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নির্বাচন নিয়ে সংশয় নিরসন ও আস্থার পরিবেশ জোরদার করার লক্ষ্যে সহায়ক হবে বলে দাবী করেন রহমান

কিন্তু সরকারের-পক্ষের এতো নিশ্চয়তা প্রদান সত্ত্বেও থেমে নেই সংশয়তত্বাবধায়ক সরকারের সাবেক দু-উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ডঃ আকবর আলি খান ইউকেবেঙ্গলির প্রতিবেদককে শনিবার রাতে জানান, ১৮ wW‡m¤^‡ii নির্বাচন নিয়ে তারা সংশয়ে আছেনমাত্র এক মাস বাকিকিন্তু এখনও দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল ও তাদের জোট নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, সে-ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নিএ-পরিস্থিতিতে যে-কোনো কারণে যদি ১৮ wW‡m¤^i নির্বাচন না হয়, তাহলে দেশে যে-পরিস্থিতি সৃষ্টি হবে, তার দায়-দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে বলে মত প্রকাশ করেছেন মাহমুদ ও খান

ইউকেবেঙ্গলিকে ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও জানান, এ-সরকার (তত্বাবধায়ক সরকার) আর বেশি দিন নেইনির্বাচন কমিশন ১৮ ডিসেম্বরে যে-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সে-নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজন রয়েছেতবে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেই প্রধান দায়িত্ব পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেন

মাহমুদ সতর্কতা উচ্চারণ করে বলেন, 'যে-কোনো কারণে যদি ঘোষিত সময়ে নির্বাচন না হয়, তখন এই তত্বাবধায়ক সরকার হয়তো থাকবে না; তখন উদ্ভূত পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোই দায়ী থাকবে'  তিনি বলেন, 'নির্বাচন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই; আর এ-নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন' তার মতে, 'এ-ভালো নির্বাচনের জন্য শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে' 

এই মুহূর্তে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মাহমুদ জানান, বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের কারণে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স কমে যেতে পারেরপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এর ফলে খাদ্য নিরাপত্তাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছেআর এ-পরিস্থিতি মোকাবেলার জন্যই একটি নির্বাচিত সরকারের খুবই প্রয়োজন

আকবর আলি খান বলেন, '১৮ wW‡m¤^i জাতীয় নির্বাচন না হলে একটি অবৈধ সরকার দীর্ঘদিনের জন্য ক্ষমতা দখল করবে এবং এর পরিণতি কারও জন্যই ভালো হবে না' খান বলেন, 'আর যদি তেমনটি হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা খুবই কঠিন হবে' তার মতে, শুধু দেশ নয়, রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার ¯^v‡_©B সরকারের সঙ্গে আলোচনা করে ১৮ ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত

এদিকে, শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত চার দলীয় জোটের এক জরুরী বৈঠক শেষে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেছেন, 'বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান দেশবাসীকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন' বিএনপির সাত দফা সরকার মেনে নিয়েছে বলে যে-বক্তব্য রহমান দিয়েছেন, তা উল্লেখ করে তিনি জানান, 'আসলে সরকার বিএনপির দেওয়া এক দফাও মেনে নেয়নি।' তার মতে, 'দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য তিনি (জিল্লুর) এসব তথ্য দিয়েছেন।' সরকার সাত দফা মানলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও জানান তিনি

ঢাকা থেকে আবদুর রহিম হারমাছি

১৫ নভেম্বর ২০০৮

 

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.