London:

Home

About us

Services

Contact

Archive

অর্থনৈতিক মন্দা আক্রান্ত ইউরৌ-জৌনঃ  আনুষ্ঠানিক ঘোষণা ইইউ থেকে

১৯৯৯ সালে গঠিত হবার পরে এ-প্রথমবারের মতো অর্থনৈতিক মন্দাতে আক্রান্ত হয়েছে ইউরৌ-জৌনইউরৌপীয়ান ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানা গেছে এ-তথ্যসংস্থা আরও জানিয়েছে ইউরৌ-জৌনের অর্ন্তভুক্ত পনেরোটি দেশে চলমান মন্দাবস্থা আগামী বেশ কিছু দিন ধরে অব্যাহত থাকার সমূহ সম্ভাবনা আছে

ইইউ-এর পরিসংখ্যান-সংক্রান্ত বিভাগ ইউরৌস্ট্যাটের হিসাবে প্রকাশ, চলতি বছরের তৃতীয় কৌয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর) ইউরৌ-জৌনের জিডিপির হার কমেছে ০.২ শতাংশবছরের দ্বিতীয় কৌয়ার্টারেও (এপ্রিল-জুন) প্রবৃদ্ধির হার অনুরূপ ছিলো বলে জানা গেছেআগে থেকে মন্দাক্রান্ত হবার আশঙ্কা করা হলেও, শুক্রবার ব্রাসেলসের ইইউর সদর দফতর থেকে আসা খবরটিকে ইউরৌ-জৌনের দেশগুলোর জন্য আনুষ্ঠানিক এক আঘাত হিসাবেই বিবেচনা করা হচ্ছেআরও আশঙ্কার বিষয়, ইইউর হিসাবানুসারে আগামী কৌয়ার্টারেও (অক্টৌবর-ডিসেম্বর) জিডিপি হ্রাসের ধারাটি অব্যাহত থাকবেসার্বিক পরিস্থিতির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দান-কালে গ্লৌবাল ইনসাইটের চীফ ইউরৌপীয়ান ইকৌনমিস্ট হাওয়ার্ড আর্চার জানান, সর্বশেষ উপাত্ত ও জরীপগুলো থেকে মনে হচ্ছে, অর্থ-সঙ্কটর ঘনীভূত হবার পরিণতিতে বছরের চতুর্থ কৌয়ার্টারটিতে জিডিপির হারের ক্ষেত্রে আর অবনতি লক্ষ্য করা যেতে পারে

সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, ইউরৌপ প্রধান-প্রধান অর্থনীতিক শক্তিগুলোর সব কটিই মন্দার আঘাতে ভয়াবহভাবে আক্রান্ত হয়েছেদেখা যাচ্ছে, ইউরৌপের এক নম্বর অর্থনৈতিক শক্তি জার্মানীতে চলতি বছরের তৃতীয় কৌয়ার্টারে প্রবৃদ্ধির হার ছিলো ০.৫ শতাংশ এর আগের কৌয়ার্টারে এ-হার ছিলো ০.৪ শতাংশ ইউরৌ-জৌনের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি ফ্রান্সের ক্ষেত্রে তৃতীয় কৌয়ার্টারে প্রবৃদ্ধির হার ছিলো ০.১ শতাংশস্পেইনের ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ছিলো ০.২ শতাংশ

উল্লেখ্য, ইউরৌ-জৌনের বাইরে অবস্থিত ইউরৌপের অন্যতম বড়ো শক্তি ব্রিটেইনের অর্থনীতিতেও দেখা যাচ্ছে মন্দার পুরো হাওয়া দেশটিতে তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিলো ০.৫ শতাংশ

লন্ডনঃ ১৪ নভেম্বর ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.