|
টনি ব্লেয়ারও ওবামার পক্ষেঃ জর্জ বুশের ব্যাপারে প্রচ্ছন্ন
অনীহা প্রদর্শন
বারাক
ওবামার ওয়াইট হাউজ বিজয়কে
'বিপুল এক সম্ভাবনা'
হিসাবে আখ্যায়িত করেছেন ব্রিটেইনের
সাবেক প্রধানমন্ত্রী
টনি ব্লেয়ার।
গার্ডিয়ানে বৃহস্পতিবার
প্রকাশিত সাক্ষাতকারে ব্লেয়ার আরও জানান,
ওবামা জমানাতে এসে ইউরৌপ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার পারষ্পরিক
সৌহার্দ্যমূলক সম্পর্কের
ভিত্তিতে মধ্যপ্রাচ্যে শান্তি
প্রতিষ্ঠা থেকে শুরু
করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মত ইস্যুগুলোতে ইতিবাচক পরিবর্তন আসার দারুন
সম্ভাবনা আছে।
ইরাক-আফগানিস্তান আগ্রাসন থেকে
শুরু
করে বিশ্বব্যাপী নানান বিতর্কিত কর্মকান্ডে জর্জ বুশের প্রধান সহযোগী টনি ব্লেয়ারের
কথাবার্তার মধ্যে প্রচ্ছন্নভাবে হলেও বুশের সমালোচনাও লক্ষ্য
করা যাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বৃহস্পতিবার
ব্লেয়ার বলেন, আমি প্রেসিডেন্ট-দ্বয়ের [বুশ ও ওবামা ] মধ্যে কোন ধরণের তুলনা করতে
যাচ্ছি না, কেনো-না তা কোন ফল বয়ে আনবে না।
কিন্তু
ঐকমত্য-ভিত্তিক একটি এজেন্ডায়
পৌঁছাতে
পারার সকল সম্ভাবনা ওবামার মধ্যে আছে বলে মত প্রকাশ করেছেন ব্লেয়ার।
ওবামার ব্যাপারে আশাবাদ
ছড়িয়ে দিয়ে ব্লেয়ার বলেন,
'আমার
মনে হয় তিনি [চাইলে] ইউরৌপকে উদ্দেশ্য করে বলতে পারেন, দ্যাখো আমি কিন্তু
জলবায়ু পরিবর্তন, মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়ার
মত ব্যাপারগুলোতে বৈশ্বিক পর্যায়ে একটি ডিলে
পৌঁছানোর
ক্ষেত্রে চ্যাম্পিয়ন
হতে চলেছি।
আফ্রিকার দারিদ্রের ব্যাপারটি
এজেন্ডার শীর্ষে আছে এ-ব্যাপারটি আমি নিশ্চিত করতে যাচ্ছি।'
ওবামা যে
স্বভাবতই
নিজের দেশের স্বার্থ
রক্ষা করতে চাইবেন সে-ব্যাপারটিকে
স্বাভাবিকভাবে
দেখার জন্যও ইউরৌপের প্রতি
সতর্কতা
ব্যক্ত করেছেন ব্রিটেইনের সাবেক প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান
আফগানিস্তানে বিজয় নিশ্চিত করা, পরমাণু অস্ত্র
নিয়ন্ত্রন
থেকে ইরাণকে বিরত রাখা থেকে শুরু
করে বিশ্ব-অর্থনীতির সঙ্কট মোকাবেলার ব্যাপারে ইউরৌপের নেতৃবৃন্দের
কাছ থেকে সহায়তা চাইবেন।
প্রদত্ত
সাক্ষাতকারে জর্জ বুশের কোন সমালোচনা করার ব্যাপারে অস্বীকৃতি
জানান ব্লেয়ার।
তবে তার কয়েকটি মন্তব্য
থেকে বুশ প্রশাসনের একাধিক নীতিমালার ব্যাপারে প্রচ্ছন্ন আপত্তি প্রকাশ পেয়েছে।
এ-প্রসঙ্গে, ব্লেয়ার
জানান ফিলিস্তিন-ইসরায়েল
দ্বন্দ্ব্ব-নিরসনের
ব্যাপারটিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন যথার্থ
গুরুত্বের
সাথে নিতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্র নেতৃত্বে ও
অন্য কিছু দেশের সহায়তায় মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়ার
যে-ধারাটি বর্তমানে অব্যাহত আছে সে-ব্যাপারেও অস্বস্তি
প্রকাশ করেন ব্লেয়ার।
তিনি মনে করেন
মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়ার
ক্ষেত্রে আন্তর্জাতিক
সম্প্রদায়ের বুঝাপড়ার ক্ষেত্রেও সমস্যা আছে।
ব্লেয়ার জানান ক্ষমতা
ছাড়ার পরে মধ্যপ্রাচ্য শান্তি
প্রক্রিয়ার সাথে যুক্ত হবার পরে এ-বিষয়টিতে তার জ্ঞান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
পর্যবেক্ষকদের ধারণা
এ-বক্তব্যের ভেতর দিয়ে বুশ প্রশাসনের মধ্যপ্রাচ্য শান্তি
প্রক্রিয়ার ব্যাপারে নিজের আপত্তির ব্যাপারটি পরোক্ষভাবে হলেও কিছুটা জানান দিলেন
ব্লেয়ার।
স্মরণ
করা যেতে পারে, এক-এগারোর পর থেকে জর্জ বুশের যাবতীয় সমর-অভিযানের ক্ষেত্রে প্রধান
সহচরের ভূমিকা পালন করেছিলেন ব্লেয়ার।
এজন্য তিনি নিজের দেশে
ভীষণ রকমের সমালোচিত হয়েছিলেন।
পরিস্থিতি এমন এক
পর্যায়ে পৌঁছে
যে সমালোচকদের পক্ষ থেকে এক-পর্যায়ে ব্লেয়ারকে বুশের
'পুডল'
আখ্যা দেয়া
হয়েছিলো।
লন্ডনঃ ১৩ নভেম্বর ২০০৮ |