|
ইরানী কূটনীতিক অপহৃত
পাকিস্তানেঃ গুলিতে একজন
দেহরক্ষী খুন
পাকিস্তানের
পেশোয়ারে একজন ইরানী কূটনীতিককে
অপহরণ করা হয়েছে বৃহস্পতিবার।
এছাড়াও অজ্ঞাত-পরিচয়
বন্দুকধারীদের গুলীতে খুন হয়েছেন কূটনীতিকের একজন দেহরক্ষী।
জানা গেছে, হাশমতুল্লাহ
আতাহারজাদ নামের কূটনীতিকটি পেশোয়ারে নিজ বাসভবন থেকে ইরানী কনস্যুলেটের দিকে যাবার
সময় অপহরণের শিকার হন।
এদিকে, কূটনীতিক অপহরণের
ব্যাপারটি গুরুত্বের
সাথে নেয়ার জন্য ইসলামাবাদের প্রতি আহবান জানিয়েছে তেহরান।
স্থানীয়
পুলিশ কর্তৃপক্ষ সংবাদ-মাধ্যমকে জানায়, নিজ বাসভবন থেকে আতাহারজাদ যখন গাড়ীযোগে
কনস্যুলেট অভিমুখে যাচ্ছিলেন, তখন পেশোয়ার শহরের হায়াতাবাদ নামক একটি এলাকা
অতিক্রমের সময় অজ্ঞাত-পরিচয় বন্দুকধারীরা
একটি গাড়ীযোগে অপহরণ-অভিযানটি পরিচালনা করে।
এ-সময় তারা বেশ কয়েক
রাউন্ড গুলি বর্ষণ
করে আশেপাশের এলাকাজুড়ে ত্রাস ছড়িয়ে দেয় এবং আতাহারজানকে বহনকারী গাড়ীটিকে থামতে
বাধ্য করে।
অতঃপর তারা ইরানী কূটনীতিককে
টেনে-হেঁচড়ে
গাড়ী থেকে বাইরে করে ফেলে এবং অন্য একটি গাড়ীযোগে তাকে অজ্ঞাত কোন এক স্থানে নিয়ে
যায়।
বন্দুকধারীদের গুলীতে
কূটনীতিকের একজন দেহরক্ষী এ-সময় প্রান হারায়।
অপহৃত কূটনীতিকটি
কনস্যুলেটের ব্যবসা-বানিজ্য শাখাতে কর্মরত ছিলেন।
যে-স্থানটি থেকে
আতাহারজানকে অপহরণ করা হয় তার পাশের একটি জায়গা থেকেই বুধবার একজন ইউএস এইড
ওয়ার্কার ও তার গাড়ী-চালককে হত্যা করেছিলো বন্দুকধারীরা।
সীমান্ত-সংলগ্ন
পেশোয়ার শহরটিতে আড়াই মিলিয়ন স্থানীয় মানুষের বাস।
এছাড়াও শহরটিতে কমপক্ষে
১ দশমিক সাত মিলিয়ন আফগান উদ্বাস্তু
বাস করে।
গত কিছু
দিন ধরেই উত্তর পশ্চিম সীমান্ত
প্রদেশের রাজধানী
পেশোয়ার শহরটি পাকিস্তানের মধ্যে বহুমুখী সহিংসার অন্যতম এক স্থানে পরিনত হয়েছে।
পেশোয়ার থেকে তালেবানরা
কিছু দিন আগে দৃশ্যত হঠে যেতে বাধ্য হলেও, ধর্মবাদী জঙ্গীদের অন্য কিছু গ্রুপকে
এখনও সেখান অবস্থান করতে দেখা যাচ্ছে।
গত সপ্তাহগুলোতে মার্কিন
সমর্থন-পুষ্ট পাক-বাহিনীর পক্ষ থেকে পেশোয়ারসহ আশেপাশের সীমান্তে
টহলদারী জোরদারী করা হয়েছে।
মার্কিন বাহিনীর পক্ষ
থেকেও সাম্প্রতিক সময়ে পেশোয়ারের উপরে বেশ কয়েকবার মিসাইল হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র
ও আফগান প্রশাসনের দাবী উত্তর-পশ্চিম সীমান্তপ্রদেশের অরক্ষিত সীমান্তদিয়েই আল
কায়দা ও তালেবানের লোকজন আফগানিস্তানে প্রবেশ করে।
এদিকে,
ইরান জানিয়েছে তার কূটনীতিক নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটি পাক-প্রশাসনের
দায়িত্বের মধ্যে পড়ে।
তেহরাণের পক্ষ থেকে
কূটনীতিক অপহরণের ঘটনাটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান পররাষ্ট্র-মন্ত্রণালয়কে
অবহিত করা হয়েছে।
পাকিস্তানে নিযুক্ত ইরানী
রাষ্ট্রদূত জানান ভিয়েনা কনভেনশন অনুসারে ইরানী কূটনীতিকের নিরাপত্তা নিশ্চিত করার
দায়িত্ব পাকিস্তান সরকারের।
পাকিস্তানের
পররাষ্ট্র-মন্ত্রী
শাহ মাহমুদ কোরেশী জানান অপহৃত কূটনীতিকের নিরাপত্তা ও তাকে যত দ্রুত সম্ভব উদ্ধার
করার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব
দেয়া হবে।
লন্ডনঃ
১৩ নভেম্বর ২০০৮ |