|
১৯৯৭ সালের পর ব্রিটেইনে
বর্তমানে
বেকারত্বের হার সবচেয়ে
বেশি
১৯৯৭
সালের পর থেকে ধরলে সাম্প্রতিক সময়ে ব্রিটেইনে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে আছে।
বুধবার সরকারের পক্ষ
দেয়া তথ্যের বরাতে আর ও জানা যাচ্ছে বর্তমানে দেশটিতে সরকারের কাছ থেকে
কর্মহীনতাজনিত বেনিফিট গ্রহণকারী মানুষের সংখ্যা ১৯৯২ সালের পরে সর্বোচ্চ পর্যায়ে
আছে।
দ্য অফিস
অফ ন্যাশনাল স্ট্যাটিসটিক্স (ওএনএস) জানিয়েছে গত সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ
ব্রিটেইনে কর্মহীন মানুষের মোট সংখ্যা দাঁড়ায় ১ দশমিক ৮২৫ মিলিয়নে।
এ-সংখ্যা ১৯৯৭ সালের পর
থেকে এ-যাবৎকালের সর্বোচ্চ।
হিসাবমতে,
জুলাই থেকে সেপ্টেম্বরে
ব্রিটেইনে কর্মহীনতার সংখ্যা বেড়েছে ১ লক্ষ ৪০ হাজার।
শতকরা হিসাবে কর্মহীনতা
বৃদ্ধির হার হচ্ছে ৫ দশমিক ৮ শতাংশ,
যা ২০০০ সালের পরে
সর্বোচ্চ।
কর্মহীনতাজনিত কারণে
রাষ্ট্রের কাছ থেকে অর্থ-কড়ি (ডৌল) গ্রহণকারী মানুষের সংখ্যা
ব্যাপকভাবে বেড়ে ব্রিটেইনে।
হিসাবমতে,
অক্টৌবরের শেষ নাগাদ
দেশটিতে এ-ধরণের সুবিধা নেয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৮০ হাজার নয়শো জন।
শুধুমাত্র অক্টৌবর মাসেই
এ-সংখ্যা বেড়েছে সাড়ে ৩৬ হাজার।
ওএনএসের হিসাবে
সেপ্টেম্বরের শেষ নাগাদ ব্রিটেইনে কাজ-কর্মে নিযুক্ত মানুষের সংখ্যা ছিলো ২৯ দশমিক
চার মিলিয়ন।
এক্ষেত্রে উল্লেখ্য,
জুলাই থেকে সেপ্টেম্বর
সময়-কালে আলোচ্য খাতে মানুষের সংখ্যা কমেছিলো ৯৯ হাজার।
ব্রিটেইনের ট্রেইড ইউনিয়ন সমূহের জোট ট্রেইড ইউনিয়ন কংগ্রেসের (টিইউসি) সাধারণ
সম্পাদক ব্রেন্ডন বারবার বলেন,
ডৌল গ্রহণকারী সংখ্যা
বর্তমানে প্রত্যেক দিন ১ হাজার জন করে বাড়ছে - এদের প্রত্যেকেই হচ্ছে সম্ভাবনা
বিনষ্ট হওয়া একটি মানবিক ট্র্যাজেডী।
বারবারা জানান যতোটা ভাবা
হয়েছিলো, তার চেয়ে দ্রুত হারে কাজ-কর্ম হারিয়ে ফেলা লোকের সংখ্যা বাড়ছে ব্রিটেইন।
কর্মহীন হয়ে পড়া লোকজনের
জন্য সরকারী বেনিফিট বাড়ানোর উপরে গুরুত্ব
আরোপ করেছেন তিনি।
টিইউসি সাধারণ সম্পাদকের
মতে বর্তমানের সঙ্গীন অর্থনীতিতে চাঙ্গা করার জন্য বেনিফিট-ব্যবস্থার পরিধি বৃদ্ধি
করা প্রয়োজন।
চলমান
অর্থনীতিক দুরাবস্থার কারণে কর্মসংস্থান কমে যাওয়া ছাড়াও,
লোকজনের মুজুরীর উপরেও
নেতিবাচক প্রভাব পড়তে শুরু
করেছে।
দেখা যাচ্ছে,
জুলাই থেকে সেপ্টেম্বরে
ব্রিটেইনে মুজুরী বেড়েছে গড়ে ৩ দশমিক ৩ শতাংশ।
এর মধ্যে আবার এককভাবে
সেপ্টেম্বরে মুজুরী বেড়েছে গড়ে ৩ শতাংশ।
সেপ্টেম্বর মাসে গড়
মুজুরী কমার ব্যাপারটিকে আরও কয়েক মাস অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
আইএনজি
ফাইন্যাশিয়াল মার্কেটের অর্থনীতিক জেইমস নাইটলে জানান ২০১০ সাল নাগাদ ডৌল
গ্রহণকারীর সংখ্যা আড়াই মিলিয়নে ঠেকতে পারে।
উল্লেখ্য,
লেবার ফৌর্স সার্ভের
হিসাবমতে ব্রিটেইনে কর্মহীনতার সংখ্যা বর্তমানে ১ দশমিক ৮৫ মিলিয়ন।
লন্ডনঃ
১২
নভেম্বর ২০০৮
|