London:

Home

About us

Services

Contact

Archive

প্রাক্তন প্রেসিডেন্ট গ্রেফতার তাইওয়ানে আর্থিক-দুর্নীতি অভিযোগ

মঙ্গলবার তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন শুই-বিয়ানকে গ্রেফতার করা হয়েছেতার বিরুদ্ধে ক্ষমতায় থাকা-কালে দুর্নীতি ও অর্থ-পাচারের অভিযোগ আনা হয়েছেউল্লেখ্য, দু-মেয়াদ ক্ষমতায় থাকার পর গত মার্চে নির্বাচনে হেরে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিলেন বিয়ান

খবরে প্রকাশ, মঙ্গলবার দুপুরের পরে রাজধানী তাইপেতে কয়েক ঘন্টা ধরে সরকার-পক্ষের লোকজনের জেরার মুখোমুখি হতে হয় বিয়ানকে পরে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে তাকে হাতকড়া লাগিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়আদালতে নেয়ার পথে অপেক্ষামান টিভি-ক্যামেরার সামনে কড়া লাগানো হাত উঁচিয়ে তুলে ধরেন এবং 'তাইওয়ান দীর্ঘজীবী হোক' ও '[এটি] রাজনৈতিক মামলা' বলে স্লৌগান দিতে থাকে তিনিউল্লেখ্য, ক্ষমতার দ্বিতীয় মেয়াদের শেষ মাসগুলোতে একের পর এক দুর্নীতির অভিযোগে বিয়ানের সরকারের কাজ-কর্ম প্রায় থমকে পড়েছিলো মঙ্গলবার রাতের খবরে প্রকাশ, বিয়ানকে আদালতে নেয়া হলেও সেখানে তাকে কোনো ধরণের শুনানীর মধ্যে পড়তে হয়নিএছাড়াও আদালতে দাঁড়িয়ে  গ্রেফতারের সময় পুলিসী হয়রানীর অভিযোগে করলে তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়

উল্লেখ্য, বিয়ান ছাড়াও তার স্ত্রী ও পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকা সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে এছাড়া বিয়ানের পুত্র-কন্যাকেও দুর্নীতির সাথে জড়িত থাকার সন্দেহে তদন্তকারী কর্মকর্তাদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নানা ধরণের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলেও, প্রেসিডেন্ট হবার আগে তাইপের মেয়র থাকা-কালে তহবিল তসরুপের অভিযোগে বিয়ান সাংঘাতিকভাবে বিপর্যস্ত হয়েছিলেনতবে সুপ্রীম কৌর্টের পক্ষ থেকে ছাড় পেয়ে যাবার কারণে তিনি প্রেসিডেন্ট-পদের মেয়াদ শেষ করতে সক্ষম হয়েছিলেন বিয়ানের সমর্থকদের দাবী, বেইজিংয়ের কাছ থেকে অধিক পৃষ্ঠপোষকতা লাভের আশা থেকেই বিয়ানকে গ্রেফতার করা হয়েছে

উল্লেখ্য, গত সপ্তাহে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে শীর্ষ-স্থানীয় একজন চীনা কর্মকর্তার তাইপে আসা ও অবস্থান-কালে বিয়ানের ডিপিপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিলোউল্লেখ্য, চীন শুরু থেকেই তাইওয়ানকে নিজের অংশ হিসাবে দাবী করছে২০০০ সালের প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত ডিপিপি নেতা বিয়ান কট্টর চীন-বিরোধী রাজনীতিক হিসাবে পরিচিতপক্ষান্তরে কুয়োমিংটান দলের প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মা ইয়িং-জেও চীন-পন্থী রাজনীতিক হিসাবেই বেশি পরিচিত

লন্ডনঃ ১১ নভেম্বর ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 

 

 

© 2007 Confidence Services Ltd.