London:

Home

About us

Services

Contact

Archive

বাংলাদেশে এক সপ্তাহের ব্যবধানে নির্বাচনী তফসিল পরিবর্তিত হলো

বাংলাদেশের বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহ যেতে না যেতেই সেই তফসিল পরিবর্তন বা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)একইসঙ্গে উপজেলা নির্বাচনের তফসিলেও পরিবর্তন আনা হয়েছেইসি-ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী জাতীয় নির্বাচনে মনোনয়ন-পত্র জমার শেষ সময় ১৩ নভেম্বর থেকে বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছেউপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ও ১৩ নভেম্বর থেকে বাড়িয়ে ২০ নভেম্বর করা হয়েছেতবে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনের ভোট-গ্রহণ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবেউপজেলা নির্বাচনও ২৮ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি-সহ চারদলীয় জোটকে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশন সংশোধিত তফসিল ঘোষণা করেছে বলে ঢাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেনতবে এরপরও বিএনপি নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নিউল্টো বিএনপি মহাসচিব নির্বাচন কমিশন সংশোধিত তফসিলকে 'শুভঙ্করের ফাঁকি' বলে সমালোচনা করেছেনরোববার চার দলের এক মতবিনিময় সভায় তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, 'সরকার বা নির্বাচন কমিশন বিএনপি বা জোটের সাত দফা মেনে নিলে তারা নির্বাচনে অংশ নিবে।'

এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির সাত দফার অনেক কিছুই ইতোমধ্যে বাস্তবায়িত করেছে সরকারজরুরী অবস্থা শিথিল করা হয়েছে সারা দেশ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়া হয়েছেঅর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম রোববার সাংবাদিকদের বলেছেন, 'ঘোষিত তারিখেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবেসরকার আশা করছে, সব দলের অংশগ্রহণে ঘোষিত তারখেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।'

দেশটির অপর প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বরাবরই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়ে আসছেদলটি এখন পুরোদমে নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যচ্ছেদলের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পর দলটিতে নতুন প্রাণ সঞ্চারিত হয়েছেপ্রতিদিনই শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছেনইতোমধ্যে ৩০০ সংসদীয় আসনের জন্য প্রায় তিন হাজার (২,৭৫৮) জন দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় ফরম তুলেছেন

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি চেয়ারপার্সন জামিনে মুক্তি পেলেও বিএনপি এখন বেশ অগোছালোদুর্নীতির অভিযোগে দলের প্রায় ৫০ জনর শীর্ষ নেতা কারাগারেবেগম জিয়ার দু-পুত্র দেশের বাইরে সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া-সহ সংস্কারপন্থীরা বিএনপিতে ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণচট্রগ্রামের সমাবেশে সংস্কারপন্থীদের 'বেঈমান' আখ্যায়িত করে তাদের দলে ফিরিয়ে নেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেনঅপরদিকে মান্নান ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে আগেই ঘোষণা দিয়েছেনএ-পরিস্থিতিতে নির্বাচন হলে বিএনপির ভরাডুবি হবে-এ আশঙ্কায় দলটি চাচ্ছে না এখন নির্বাচন হোকএ- কারণেই তারা সাত দফার নামে নির্বাচন পিছানোর পথ বেছে নিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা

গত ২ নভেম্বর জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা জাতীয় ও উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেনঘোষিত তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ১৩ নভেম্বর| রোববার কমিশনের এক বৈঠকে মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহারের সময় পরিবর্তন করা হয়বৈঠকে ২ নভেম্বরের তফসিল অনুযায়ী ভৌট-গ্রহণের তারিখ বহাল রেখে অন্যান্য সময়সূচি পুর্নির্ধারণের সিদ্ধান্ত হয়

বৈঠকের পর ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, 'সংসদ ও উপজেলা উভয় নির্বাচনেই মনোনয়ন-পত্র দাখিলের শেষ তারিখ ২০ নভেম্বর| ২৩ ও ২৪ নভেম্বর সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর| ২৫ থেকে ২৭ নভেম্বরের মধ্যে উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন-পত্র যাচাই-বাছাই শেষ হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ডিসেম্বর। সংসদ নির্বাচনের দিন ১৮ wW‡m¤^i এবং উপজেলা নির্বাচনের দিন ২৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে

২ নভেম্বর ঘোষিত তফসিলে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিলো ১৬ ও ১৭ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ছিলো ২৪ নেভেম্বর| উপজেলা নির্বাচনে ১৩ নেভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করার কথা ছিলোপ্রত্যাহারের শেষ তারিখ ছিলো ২৭ নভেম্বর|

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব মুহম্মদ হুমায়ুন কবির বলেন, রিটার্নিং কর্মকর্তা এবং প্রার্থীদের অনুরোধে মনোনয়ন দাখিলের সুবিধার্থে নির্বাচনের তফসিলে আংশিক পরিবর্তন আনা হয়েছে তবে এ তারিখ আর পিছানো হবে না

এমএ আজিজ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০০৭ সালের ২২ জানুয়ারীর (বাতিল হওয়া) নির্বাচনের তফসিল ঘোষণার পর সময়সূচি তিনবার পরিবর্তন করেছিলো

ঢাকা থেকে আবদুর রহিম হারমাছি

নভেম্বর ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.