|
ওবামার সাথে আলাপ শুরু করবেন বুশঃ বিদায়কালেও ভীতি ছড়াচ্ছেন
অভ্যন্তরীণ
ও
বৈশ্বিক
গুরুত্বপূর্ণ
বিষয়গুলো
নিয়ে
মার্কিন
প্রেসিডেন্ট-ইলেক্ট বারাক
ওবামার
সাথে সামনের সপ্তাহ
থেকেই
আলাপ-আলোচনা শুরু করবেন বিদায়ী প্রেসিডেন্ট
জর্জ
বুশ।
এ-তথ্য
প্রকাশের সাথে-সাথে তিনি
আরও
জানিয়েছেন
ক্ষমতা-হস্তান্তরের
সময়টিতে
'সন্ত্রাসবাদীরা'
যুক্তরাষ্ট্রে হামলা চালিয়ে বসতে পারে।
বৃহস্পতিবার
ওয়াইট হাউসে এতোদিনের সহকারীদের উদ্দেশ্যে আনুষ্ঠানিক ধন্যবাদ প্রদান সংক্রান্ত
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বুশ বলেন,
ফাইনান্সিয়্যাল মার্কেট থেকে শুরু করে ইরাক যুদ্ধ সংক্রান্ত চলমান নীতিমালাগুলো
ওবামা টীমকে বুঝিয়ে বলার জন্য আগামী সপ্তাহগুলোতে আমরা প্রশাসনিক কর্মকর্তাদের
নির্দেশ দেবো।
তিনি
আরও বলেন,
আগামী সপ্তাহে প্রেসিডেন্ট-ইলেক্টের সাথে এ-বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমি
অপেক্ষা করে আছি।
মার্কিন
নিয়মানুসারে নভেম্বরের ৪ তারিখে নির্বাচনে জিতলেও প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেয়ার
জন্য ওবামাকে জানুয়ারী মাসের ২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এর
মধ্যে আবার নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের প্রথম মঙ্গলবার ইলেক্টৌরাল কলেইজের
পক্ষ থেকে ভৌট দিয়ে বারাক ওবামাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত করে নেবে।
জর্জ বুশের
মুখপাত্র ডানা পেরিনৌ জানিয়েছেন,
বারাক ওবামা ইতোমধ্যেই
'ইন্টিলিজেন্স
ব্রীফিং'
পেতে শুরু করেছেন।
এছাড়াও
বিশ্ব নেতৃবৃন্দ এবং সাক্ষাতে আগ্রহী কূটনীতিকদেরকে ওবামার সাথে যোগাযোগ করিয়ে
দেয়ার কাজ শুরু করেছে ওয়াইট হাউস।
বুশের
মুখপাত্রটি আরও বলেন,
আমাদের পরবর্তী প্রেসিডেন্টের ব্যাপারে মানুষ-জন ভীষণ উৎসাহী এবং তারা তার সাথে
সাক্ষাত করা এবং তাদের চিন্তা-ভাবনা ও এজেন্ডাগুলো তার সামনে উপস্থাপন করার
ব্যাপারে উৎসাহী।
বারাক ওবামার
সাথে গুরুত্বপূর্ণ বিষয়াদিতে আলোচনা শুরুর করার ও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের
ঘোষণা দেয়া ছাড়াও,
যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা নিয়েও নতুন করে ভীতি ছড়িয়েছেন
বুশ।
এ-প্রসঙ্গে তিনি বলেন,
আমাদের উপরে হামলা চালানোর ব্যাপারে বদ্ধ-পরিকর সহিংস উগ্রবাদীদের বিরুদ্ধে আমরা
লড়াইয়ে নিয়োজিত আছি এবং মার্কিন জনগণের ক্ষতি করার লক্ষ্যে [ক্ষমতায়] পরিবর্তনের
সময়টিকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেয়ে অন্য কিছুই এতোটা পছন্দ করবে না তারা।
বুশ আরও
জানান,
প্রধানতঃ সন্ত্রাসবাদের ভীতি এবং নতুন প্রেসিডেন্টকে হৃসিত্মমতো ক্ষমতা বসতে না
দেয়া অর্থনৈতিক চ্যালেইঞ্জগুলোর কারণেই ক্ষমতা-হস্তান্তরের ব্যাপারটিকে যতোটা সম্ভব
নির্ঝঞ্চাট করার দিকটিতে মনোনিবেশ করার ব্যাপারটিকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
নাম-প্রকাশে
অনিচ্ছুক ওবামার এক সহযোগী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন,
সামনের সপ্তাহেই ওয়াইট হাউসে যাচ্ছেন বারাক ওবামা।
উল্লেখ্য,
বুধবার ওবামার পত্নী মিশেল ওবামাকে ফৌন করেছিলেন বিদায়ী ফার্স্ট-লেইডী লরা বুশ।
নতুন
বাড়ীর ব্যাপারে একটু আগাম ধারণা নিয়ে নেয়ার জন্য দু-মেয়ের নিয়ে ওয়াইট হাউসে আসার
জন্য মিশেল ওবামাকে নিমন্ত্রণ করেন লরা বুশ।
মিশেল
নিমন্ত্রণ গ্রহণ করেছেন।
আগামী
সপ্তাহের কোনো এক সময়ে দু-কন্যাকে নিয়ে ওয়াইট হাউসে যাবেন।
লন্ডনঃ ৬
নভেম্বর ২০০৮ |