|
যুক্তরাষ্ট্রে ভৌট শুরুঃ রেকর্ড সংখ্যক
ভৌট পড়বে আশা করা হচ্ছে
প্রায়
দু-বছর-ব্যাপী প্রচার-প্রচারণার পরে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের
ভৌট-গ্রহণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে।
এবারের ভৌটে রেকর্ড
সংখ্যক ভৌটার অংশ নেবেন বলে মনে করা হচ্ছে।
এদিকে,
ওয়াইট হাউসের দখল নিতে
মরীয়া দু-প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা ও জন ম্যাককেইন উভয়কেই দৃশ্যতঃ ভারহীন মনে
হয়েছে ভৌটের দিনটিতে।
বার্তা-সংস্থা জানিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে নিজ অঙ্গরাজ্য ইলিনয়ের
প্রধান শহর শিকাগৌর বিউলা শ্যুস্মিথ এলিমেন্টারী স্কুলে ভৌট দেন গত কিছুদিন ধরে
জনমত জরীপের হট-ফেভারিট ডেমৌক্র্যাটিক পার্টির প্রার্থী বারাক ওবামা।
এ-সময় স্ত্রী মিশেল তার
সঙ্গে ছিলেন।
দুই কন্যা সাশা ও মালিয়ায়ও
মা-বাবার সাথে ভৌটকেন্দ্রে উপস্থিত হয়।
ভৌট দিয়ে বেরিয়ে আসার
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবামা বলেন,
আমি দারুন ভালো বোধ করছি।
সপরিবারের ভৌট দিতে
পারাটাকে দারুন এক ব্যাপার হিসাবে বর্ণনা করেন তিনি।
এ-সময় স্ত্রীর ব্যাপারে
কৌতুক করে তিনি বলেন,
আমি খেয়াল করছি মিশেল
ভৌট দিতে খুব লম্বা সময় নিচ্ছে।
আমাকে দেখতে হবে ও কাকে
ভৌট দিয়েছে।
ভৌট
শুরুর হবার কয়েক ঘন্টা আগে এতোদিন ধরে তার সাথে ঘুরতে থাকা সাংবাদিক দলকে বিদায়
জানান ওবামা।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি
বলেন,
ওকে তাহলে এবার বাড়ী ফেরা যাক।
গল্পটি [নির্বাচন]
কীভাবে শেষ হয় তা দেখাটা একটা মজার ব্যাপারই হবে।
উল্লেখ্য,
সাংবাদিকদের এ-বহরটি গত
বাইশ মাস ধরে,
অর্থাৎ দলীয় মনোনয়ন লাভের লড়াই
শুরুবার পর থেকেই ওবামার সাথে দেশজুড়ে ঘুরছিলেন।
ওবামা জানান ভৌট-গণনা
পর্যন্ত সময়টুকুতে কোনো এক ফাঁকে এক-দফা বাস্কেট বল খেলার পরিকল্পনা আছে তার।
সব কিছু ঠিকঠাক থাকলে
শিকাগৌর গ্র্যান্ট পার্কে ভিক্টৌরী পার্টি করার পরিকল্পনা করে রেখেছে ওবামার টীম।
ওবামার
রানিং-মেইট জৌসেফ বিডেন দেলওয়ারের উইলমিংটনে ভৌট দেন।
এ-সময় স্ত্রী জিল ছাড়াও
একানব্বই বছর বয়েসী মা জ্যাঁ ফিনেগ্যান বিদেন তার সাথে ছিলেন।
এদিকে,
রিপাবলিকান পার্টির
প্রার্থী জন ম্যাককেইন মঙ্গলবার আরিজোনার ফিনিক্স শহরের অলব্রাইট ইউনাইটেড
মেথোডিস্ট চার্চের ভৌট-কেন্দ্রে নিজের ভৌটটি দেন।
এ-সময় তার স্ত্রী সিন্ডি
সাথে ছিলেন।
ম্যাককেইন ভৌট-কেন্দ্রে হাজির
হলে উপস্থিত মানুষ-জন 'সিনেটর
ম্যাককেইন,
সিনেটর ম্যাককেইন'
ধ্বনি দিতে থাকে।
ম্যাককেইন তার জ্যাকেটের লেপেলে
ল্যাপেলে "আমি আজ ভৌট দিয়েছি" স্টিকার লাগিয়ে রাখেন।
মঙ্গলবার
ভৌট শুরুর অল্পক্ষণের মধ্যে এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে এবারের নির্বাচনকে
'বিস্মরণ
অযোগ্য এক অভিজ্ঞতা'
হিসাবে বর্ণনা করেন ম্যাককেইন।
তিনি আরও বলেন,
[নির্বাচনী
প্রতিদ্বন্দ্বিতার] প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।'
ম্যাককেইন সাংবাদিকদের
আরও জানান তিনি 'শক
ভিক্টৌরী'
ছিনিয়ে নেয়ার ব্যাপারে প্রস্তুত আছেন।
উল্লেখ্য,
সাম্প্রতিক জনমত
জরীপগুলোতে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার চেয়ে তিনি বেশ খানিকটা পিছিয়ে ছিলেন।
জন
ম্যাককেইনের রানিং-মেইট সারাহ পালিন আলাস্কাতে ওয়াসিলাতে ভৌট দেন।
এ-সময় তার স্বামী টড
পালিনও উপস্থিত ছিলেন।
নির্বাচন
পর্যবেক্ষকদের ধারণা এবারের নির্বাচনে ভোটদানকারীর সংখ্যা পূর্বের সকল রেকর্ড
ছাড়িয়ে যাবে।
গতবারের নির্বাচনে ১২৩.৫ মিলিয়ন
ভৌটার ভৌট দিয়েছিলেন।
এবার ১৪০ মিলিয়ন ভৌটার
ভৌট দেবেন বলে মনে করা হচ্ছে।
সংবাদ-মাধ্যম জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে সূর্যোদয়ের কয়েক-ঘন্টা আগে থেকেই
মানুষ-জনকে সার বেঁধে ভৌট-কেন্দ্রগুলোর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
লন্ডনঃ ৪
নভেম্বর ২০০৮ |