London:

Home

About us

Services

Contact

Archive

ওয়াইটে হাউসে নতুন মুখের ব্যাপারে আগ্রহী নয় লাতিন আমেরিকা

যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট এসে কী করবেন-না-করবেন, তা নিয়ে মাথাব্যাথা নেই লাতিন আমেরিকার জনগণের এমনকি দুনিয়া কাঁপানো মার্কিন নির্বাচনে কে জয়ী হবেন-না-হবেন, তা নিয়েও তেমন কোনো আগ্রহ নেই প্রতিবেশী দেশগুলোরলাতিন আমেরিকার আঠারোটি দেশে পরিচালিত এক জরীপ থেকে জানা গেছেচিলি-ভিত্তিক লাতিনোব্যারোমিটারো নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জরীপটি চালানো হয়েছে

শনিবার প্রকাশিত জরীপে প্রকাশ, ২৯ শতাংশ লাতিন আমেরিকান মনে করেন ডেমৌক্র্যাটিক পার্টির বারাক ওবামার বিজয়ী হলেই ভালো হয়আর রিপাবলিকান পার্টির জন ম্যাককেইন জিতলে ভালো হয় বলেছেন, মাত্র ৮ শতাংশ উত্তরদাতাউভয় প্রার্থীর ব্যাপারে ৩৭ শতাংশের কাছ থেকে মতামত পাওয়া গেলেও বাকী উত্তরদাতারা জানিয়েছে তারা এ-ব্যাপারে তেমন কিছু জানেন না বা জানার প্রয়োজন বোধ করেন না

উত্তরদাতাদের ২৯ শতাংশ মনে করেন, ওবামা বা ম্যাককেইনের কেউই লাতিন আমেরিকার জন্য ভালো কোনো পছন্দ ননআর ৩১ শতাংশ এ-ব্যাপারে কোনো ধারণা রাখেন না বলে জানিয়েছেনএক-তৃতীয়াংশ উত্তরদাতার ধারণা, ওবামা বা ম্যাককেইনের কেউই লাতিন আমেরিকার ব্যাপারে অধিক মনযোগী হবেন নাউত্তরদাতাদের ভাবনা বিষয়ে আলাপ-কালে লাতিনোব্যারোমিটারের পরিচালক মার্তা লাগোস বলেন, 'তারা [উত্তরদাতারা] মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচন লাতিন আমেরিকার জন্য কোনো পরিবর্তন বয়ে আনবে না।' মার্কিন নির্বাচনের ব্যাপারে লাতিনোদের অনীহার মাত্রা বুঝাতে যেয়ে লাগোস উল্লেখ করেন যে, এমনকি মার্কিন সাম্রাজ্যবাদের কড়া-বিরোধী হুগৌ শ্যাভেজের নেতৃত্বাধীন ভেনিজুয়েলাতেও মাত্র ৪১ শতাংশ উত্তরদাতা আগ্রহ দেখিয়েছেন

মার্কিন নির্বাচনের দুই প্রার্থীকে পছন্দ-অপছন্দের ক্ষেত্রে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে বিভিন্ন রকমের চিত্র পাওয়া গেছেডমিনিকান রিপাবলিক (৫২%) কোস্টারিকা (৪৩ %), ব্রাজিল (৪১%), উরুগুয়ে (৪১%) ও আর্জেন্টিনাতে (৩৬%) শতাংশ সমর্থন লক্ষ্য করা গেছেতবে কলাম্বিয়া ও এল সালভাদরে ম্যাককেইনের পক্ষে মহাদেশ-ভিত্তিক গড়ে তুলনায় একটু বেশী সমর্থন লক্ষ্য করা গেছে দেশ দুটিতে ম্যাককেইনের পক্ষে সমর্থন যথাক্রমে ১৯ ও ১৬ শতাংশ

মার্কিন আশীর্বাদপুষ্ট লাতিন দেশগুলোতে জন ম্যাককেইনের পক্ষে কিছুটা বেশী সমর্থন লক্ষ্য করা গেছে পক্ষান্তরে বামপন্থীরা যেসব দেশে ক্ষমতায় আছে সেসব দেশে বারাক ওবামার পক্ষে অধিক সমর্থন দেখা যাচ্ছে

লন্ডনঃ ২ নভেম্বর ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 

 

 

© 2007 Confidence Services Ltd.