|
মার্কিন
প্রেসিডেন্ট নির্বাচনের
অন্তিম-লগ্নে ওবামা-বিরোধী প্রচার তীব্রতর
নির্বাচনের
চূড়ান্ত পর্বে এসে শনিবার মহাব্যস্ত সময় কাটিয়েছেন বারাক ওবামা ও জন ম্যাককেইন।
নির্বাচনের আগে শেষ
সপ্তহান্তটিতে ভৌটারদের মন জয়ের শেষ প্রচেষ্টায় একদিনে একাধিক অঙ্গরাজ্য সফর করেছেন
উভয় প্রার্থী।
যুক্তরাষ্ট্রে ভৌট মঙ্গলবার।
খবরে
প্রকাশ,
জনমত জরীপগুলোতে বেশ খানিকটা
পিছিয়ে থাকা জন ম্যাককেইন শনিবার ভার্জিনিয়া ও পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী
প্রচারণা-কালে ওবামা-বিরোধী বক্তব্য তীব্রতর করেছেন।
উভয় অঙ্গরাজ্যেই
হাজার-হাজার সমর্থকের উপস্থিতিতে ম্যাককেইন বলেন,
ওবামা প্রতিদ্বন্দ্বিতা
করছেন রি-ডিস্ট্রিবিউশন অফ চীফ হবার জন্য আর আমি প্রতিদ্বন্দ্বিতা করছি কমান্ডার ইন
চীফ হবার জন্য।
উল্লেখ্য,
বেশ কিছু দিন ধরেই
ম্যাককেইন-শিবির থেকে বারাক ওবামাকে সম্পদ পুনর্বন্টনের চেষ্টাকারী প্রার্থী হিসাবে
চিহ্নিত করে গড় আয়ের মধ্যবিত্ত মার্কিন ভৌটারদের মনে ভীতি তৈরী করার চেষ্টা করা
হচ্ছে।
এ-লক্ষ্য থেকেই আদৌ কোনো কারণ
ছাড়াই ওবামাকে সমাজতন্ত্রী হিসাবে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে,
ওবামা আবার নিজেকে
এ-লেবেল থেকে মুক্ত করার জন্য সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য,
যুক্তরাষ্ট্রের ভোগবাদী
সমাজ-ব্যবস্থাতে সম্পদের পুনর্বন্টন বা সমাজতন্ত্রের মতো ধারণাগুলোকে অত্যন্ত
নেতিবাচক হিসাবে বিবেচনা করা হয়।
জাতীয়
নিরাপত্তা বিষয়ে ওবামার যোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে ম্যাককেইন বলেন,
প্রশ্ন হচ্ছে তিনি
[ওবামা] সে-লোক কি-না যিনি ওসামা বিন লাদেন,
আল কায়দা,
পরমাণু-অস্ত্রধারী হবার
সম্ভাবনা-সম্পন্ন ইরান এবং দুনিয়ার অন্যান্য গুরুতর হুমকির হাত থেকে আমেরিকাকে
রক্ষা করতে পারবেন।
ম্যাককেইন দাবী করেন,
এ-প্রশ্নের উত্তরে কোনোভাবেই ওবামার পক্ষে হ্যাঁ বলা যায় না।
এদিকে,
জরীপে এগিয়ে থাকা বারাক
ওবামা শনিবার নেভাদা,
মিশৌররী ও কলৌরাডো
অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন।
সমর্থকদের উদ্দেশ্যে
দেয়া রেডিও ভাষণে ওবামা বলেন,
আমরা সবাই মিলে শুধু এই
নির্বাচনটিই জিতবো না,
আমরা দেশকে পাল্টে দেবো
এবং এ-বিশ্বকে পাল্টে দেবো।
জনমত জরীপে এগিয়ে থাকার
ব্যাপারটিকে নিয়ে আত্মতৃপ্ত হয়ে বসে না থাকার জন্য সমর্থকদের উদ্দেশ্যে আহবান
জানিয়েছেন ওবামা।
পশ্চিমাঞ্চলীয় নেভাদা
অঙ্গরাজ্যে দেয়া এক ভাষণে শনিবার সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন,
নির্বাচনী লড়াই শেষ হয়ে
গেছে এটা এক মিনিটের জন্যও বিশ্বাস করবেন না।
উল্লেখ্য,
বার্তা-সংস্থা রয়টার্স
পরিচালিত সর্বশেষ জরীপে ওবামার পক্ষে ৪৯.১ শতাংশ সমর্থন লক্ষ্য করা গেছে।
অন্যদিকে ম্যাককেইন ৪৪.
১ শতাংশ উত্তরদাতার সমর্থন আদায় করে নিয়েছেন।
এর আগের জরীপটিতে ওবামা
ও ম্যাককেইনের পক্ষে যথাক্রমে ৫০.১ ও ৪৩.১ শতাংশ সমর্থন পাওয়া গিয়েছিলো।
তবে
জরীপে পিছিয়ে থাকার ব্যাপারটিকে গুরুত্ব না দেয়ার জন্য ম্যাককেইন শিবির থেকে
সমর্থকদের উদ্দেশ্যে আহবান জানানো হয়েছে।
রিপাবলিকানদের হিসাবমতে
ভোটের সামান্য সময় বাকী থাকলে কমপক্ষে ১৯ মিলিয়ন ভৌটার এখনও পর্যন্ত প্রার্থী
বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি।
ম্যাককেইন-শিবিরের দাবী
শেষ মুহুর্তে সিদ্ধান্ত গ্রহণকারী ভৌটারাই হতে যাচ্ছেন তরুপের তাস,
যারা কি-না সাম্প্রতিক
জরীপের ফলাফলগুলোকে উল্টে দিয়ে ম্যাককেইনকে বিজয়ী করে আনবে।
ম্যাককেইন-শিবিরের মতে
এর আগের একাধিক নির্বাচনেও ডেমৌক্র্যাট প্রার্থীকে বিজয়ী দেখানো হলেও শেষ পর্যন্ত
রিপাবলিকানরাই জয়ী হয়েছে।
পর্যবেক্ষকদের মতে জনমত জরীপকে গুরুত্বের সাথে নিলেও শেষ মুহূর্তে পরিস্থিতি উল্টে
যাবার আশঙ্কা থেকেই ঐতিহ্যগতভাবে রিপাবলিকান-বান্ধব অঙ্গরাজ্যগুলোতে ভালো ফল করার
জন্য প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ডেমৌক্র্যাটরা।
এক্ষেত্রে ওহিও ও
ফ্লৌরিডার মত অঙ্গরাজ্যগুলোর উপরে জোর দিচ্ছে ওবামা-শিবির।
লন্ডনঃ ২
নভেম্বর ২০০৮ |