|
কিউবার উপর থেকে মার্কিন অবরোধ
তুলে নেয়ার আহবান
বিশ্বের
কিউবার
উপর থেকে অবরোধ তুলে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি একযোগে আহবান জানানো হয়েছে
বিশ্ব-সম্প্রদায়ের পক্ষ থেকে।
উল্লেখ্য, গত ছেচল্লিশ বছর যাবৎ ইউএস ট্রেইড
এান্ড
ইকৌনমিক এমবার্গৌর নামে কিউবার উপরে সর্বমুখী অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।
খবরে
প্রকাশ, শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভৌটে যুক্তরাষ্ট্রের পক্ষে-বিপক্ষ
মিলিয়ে সর্বমোট ১৮৫টি সদস্য-রাষ্ট্র কিউবার উপর থেকে অবরোধ তুলে নেয়ার পক্ষে
অবস্থান নিয়েছে।
মাত্র তিনটি দেশ প্রস্তাবের
বিপক্ষে ভৌট প্রদান করেছে।
দেশ তিনটি হচ্ছেঃ
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পালাউ।
এদিকে, মাইক্রৌনেসিয়া ও
মার্শাল আইল্যান্ড নামের দুটি দেশ ভৌট থেকে বিরত থেকেছে।
ইউরৌপীয়ান ইউনিয়ান বা
ভারতের মতো অধুনা যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রের পক্ষ থেকেও কিউবার উপর থেকে অবরোধ
তুলে নেয়ার জন্য আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘে নিযুক্ত কিউবার দূতের পক্ষ থেকে আনীত 'নেসেসিটী টু পুট এন
এান্ড
টু দ্য ইকৌনমিক, ফাইন্যান্সিয়াল কমার্শিয়াল এমাবার্গৌ অফ দ্য ইউএস টু কিউবা'
প্রস্তাবনার উপরে সদস্য-রাষ্ট্রগুলো ভৌটাভূটিতে অংশ নেয়।
ভৌটের ফল নিয়ে
প্রতিক্রিয়া ব্যক্ত করে কিউবার দূত আনা মারিয়া গনসালভেস সুয়ারেস বলেন, [মার্কিন]
অবরোধের কারণে কিউবা অর্থনৈতিক উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে এবং কিউবার জনগণ ব্যাপক
দুঃখ-দুর্দশার সম্মুখীন হচ্ছে।
তিনি জানান মার্কিন
অবরোধজনিত কারণে গত দশকগুলোতে কিউবা কমপক্ষে ৫০ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন
হয়েছে।
সুয়ারেস
জানান, মার্কিন অবরোধ তুলে নেয়াটা হবে কিউবার জন্য ন্যায়পরায়ণতার নিশ্চিত করবে এবং
এর ফলে কিউবান জনগণের মানবাধিকার নিশ্চিত হবে।
লক্ষ্য
করার ব্যাপার, শুক্রবার জাতিসংঘে অনুষ্ঠিত ভৌটে শুধু যুক্তরাষ্ট্রের বিপক্ষের নয়
বরং মিত্র হিসাবে পরিচিত দেশগুলোও কিউবার পক্ষে অবস্থান গ্রহণ করে।
উল্লেখ্য, এবার নিয়ে
টানা ১৭ বছর জাতিসংঘের পক্ষ থেকে কিউবার উপর থেকে অবরোধ তুলে নেয়ার জন্য
যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানানো হলে।
তবে পর্যবেক্ষকরা
এ-ব্যাপারে নিশ্চিত যে অতীতের মতো এবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহবানটি
প্রত্যাখান করবে যুক্তরাষ্ট্র প্রশাসন।
যুক্তরাষ্ট্রের সাথে
বিতর্কিত পরমাণু চুক্তি সাক্ষরের ব্যাপারে মরীয়া ভারতের পক্ষ থেকেও কিউবার উপর থেকে
অবরোধ তুলে নেয়ার জন্য কড়া আহবান জানানো হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত ভারতীয়
দূত রাজিব শুক্লা তার বক্তব্যে যে-আইনের কারণে মার্কিন কৌম্পানী এবং যুক্তরাষ্ট্রের
ফরেইন সাবসিডিয়ারীগুলোকে কিউবার সাথে ব্যবসা-বাণিজ্য করা থেকে বিরত থাকতে হচ্ছে তা
প্রত্যাহার করে নেয়া উচিত।
লন্ডনঃ ৩১
অক্টৌবর ২০০৮ |