London:

Home

About us

Services

Contact

Archive

ডায়াবেটিসের পিছনে এনএইচএসের ব্যয় ঘন্টায় এক মিলিয়ন পাউন্ড

ডায়াবেটিস ও ডায়বেটিস কারণে সৃষ্ট অন্যান্য জটিলতার পেছনে ব্রিটেইনের সরকারী স্বাস্থ্য-বিভাগ ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) প্রতি ঘন্টায় খরচ হয় ১ মিলিয়ন পাউন্ডএ-খরচ এনএইচএসের সর্বমোট বার্ষিক খরচের ১০ শতাংশসদ্য-প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে এ-তথ্যডায়াবেটিস সংক্রান্ত পরিস্থিতির অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে

বুধবার ডায়বেটিস ইউকে কর্তৃক প্রকাশিত 'সাইলেন্ট াসাসিন' শীর্ষক প্রতিবেদনে জানা যায়, বর্তমানে ব্রিটেইনে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২ দশমিক সাত পাঁচ মিলিয়নএদের মধ্যে ২ মিলিয়ন আবার 'টাইপ টু' পরিস্থিতির শিকার, যা কি-না মুটিয়ে যাওয়া-সহ অন্যান্য লাইফ-স্টাইল ফ্যাক্টরের সাথে যুক্তএর বাইরে আড়াই লক্ষ মানুষ আছেন, যারা 'টাইপ ওয়ান' ডায়াবেটিসে আক্রান্তউল্লেখ্য, 'টাইপ ওয়ান' আক্রান্ত ব্যক্তিরা শিশুকালেই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেনএক সময় ডায়াবেটিসকে চল্লিশ-ঊর্ধ্ব মানুষের রোগ মনে করা হলেও, এখন ব্রিটেইনে কম বয়েসীদের মধ্যেও এ-রোগের বিস্তার লক্ষ্য করা যাচ্ছেজানা যাচ্ছে, বর্তমান হার অব্যাহত থাকলে ২০২৫ সাল নাগাদ ব্রিটেইনে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ৪ মিলিয়নে দাঁড়াতে পারে

অস্বাস্থ্যকর জীবন-যাপন প্রনালী ও শরীর-চর্চাহীনতাকে 'টাইপ টুতে' আক্রান্ত লোকের সংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছেপ্রতিবেদন-মতে, বর্তমানে ইংল্যান্ডে বিশ থেকে ঊনআশি বছর বয়সীমার যতো লোক মারা যান, তাদের মধ্যে প্রতি ১০ জনে ১ জন ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান২০১০ সাল নাগাদ এ-হার প্রতি ৮ জনে ১ জন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে

সর্বশেষ প্রতিবেদনে প্রাপ্ত হিসাবে দেখা যাচ্ছে, ডায়াবেটিস ও ডায়াবেটিসের পরিণতিতে সৃষ্টি হওয়া বিভিন্ন সমস্যা যেমন অন্ধত্ব, কিডনী নষ্ট হয়ে যাওয়া, হৃদরোগ বা অঙ্গহানির মতো সমস্যাগুলো মিলিয়ে এনএইচএসকে বছরে ৯ বিলিয়ন পাউন্ড খরচ করতে হয়প্রতিবেদন প্রকাশকারী সংস্থা ডায়াবেটিস ইউকে'র পক্ষ থেকে স্বাস্থ্যকর জীবন-যাপনের ব্যাপারে সচেতন হয়ে ওঠার জন্য ব্রিটিশদের - বিশেষ করে ওজন বেশি হয়ে যাওয়া বা মুটিয়ে যাওয়া লোকজনের - প্রতি বিশেষ আহবান জানানো হয়েছেআশঙ্কার ব্যাপার হচ্ছে, ডায়াবেটিস শনাক্তকরণ ও চিকিৎসার উন্নততর ব্যবস্থা সত্ত্বেও আক্রান্ত ব্যক্তির সংখ্যা ব্রিটেইন জুড়ে পাল্লা দিয়েই বেড়ে চলেছে

লন্ডনঃ ৮ অক্টোবর, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 

 

© 2007 Confidence Services Ltd.