London:

Home

About us

Services

Contact

Archive

মার্কিন অর্থনীতি বাঁচানোর আহবান বুশেরঃ অন্যান্য দেশ থেকেও চাপ

তলিয়ে যেতে থাকা মার্কিন অর্থনীতিকে রক্ষা করার জন্য আইন সভার প্রতি জরুরী আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট জর্জ বুশএদিকে যুক্তরাষ্ট্র দুরাবস্থার চাপ সারা বিশ্বজুড়ে অনুভূত হবার পরিণতিতে, তরিত্ব ব্যবস্থা গ্রহণের জন্য অন্যান্য ধনী দেশগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানানো হয়েছে

উল্লেখ্য, মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য বুশ প্রশাসনের পক্ষ থেকে সাতশো বিলিয়ন ডলারের যে 'বেইল আউট প্ল্যান' বা উদ্ধার পরিকল্পানার ঘোষণা করা হয়েছিলো তা, সোমবার আইন সভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভ কর্তৃক প্রত্যাখাত হয়ে যায়, যার ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ে পৃথিবীর সবকটি প্রধান শেয়ার বাজারে

মঙ্গলবার বুশ বলেন, 'এটাই বাস্তবতা যে, আমরা একটি জরুরী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিআর আমরা যদি কোনো পদক্ষেপ না নিই, তাহলে ফলাফল হবে আরও খারাপ' তিনি উল্লেখ বলেন, 'বেইল আউট প্ল্যানের জন্য যে-ব্যয় ধরা হয়েছিলো, তা সোমবার শেয়ার বাজার থেকে উধাও হয়ে যাওয়া অর্থের চেয়ে কম' উল্লেখ্য, সোমবার শুধু মাত্র একদিনে মার্কিন শেয়ার বাজারে ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানা গেছেসংবাদ-মাধ্যমের দেয়া তথ্যানুসারে, বুশের পক্ষ থেকে আসা আহবানের পরে ওয়াল স্ট্রীট শেয়ার বাজারে কিছুটা উর্ধ্বগতি লক্ষ্য করা যায়সোমবার কংগ্রেসের সিদ্ধান্তের পরে ওয়াল স্ট্রীটে অভাবনীয়ভাবে ৭ শতাংশ দর-পতন হয়েছিলোএশিয়া-ইউরৌপের শেয়ার বাজারগুলোতেও ব্যাপক দর-পতনের ঘটনা ঘটে

বুশ তার ভাষণে দেশবাসী ও বিশ্ববাসীকে আশ্বস্ত করে জানান, 'বেইল আউট প্ল্যান বাস্তবায়ন সংক্রান্ত সম্ভাবনা কোনোভাবেই শেষ হয়ে যায়নি' উল্লেখ্য, নিজ-দল রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যানদের পক্ষ থেকে গৃহীত অবস্থানের কারণেই সোমবার হাউস অফ রিপ্রেজেনটেটিভসের বুশের পরিকল্পনাটি পরিত্যক্ত হয়

এদিকে মার্কিন অর্থনীতির ভয়ঙ্কর দুরাবস্থার নিয়ে আতঙ্কিত বিশ্ব-নেতাদের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানানো শুরু হয়েছেমঙ্গলবার ইউরৌপীয়ান কমিশনের মুখপাত্র জোহানেস লাইটেনবার্জার বলেন, 'পরিস্থিতির দায়-দায়িত্ব অবশ্যই যুক্তরাষ্ট্রকে নিতে হবে' তিনি উল্লেখ করেন, নিজেদের কৌম্পানীগুলোর স্বার্থে এবং বিশ্বের স্বার্থে মার্কিন রাজনীতিকদের অবশ্যই রাষ্ট্রনেতাসুলভ প্রজ্ঞার পরিচয় দিতে হবেএদিকে, জার্মানীর চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেলের পক্ষ থেকে বেইল আউট প্ল্যান সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার জন্য মার্কিন আইন সভাতে আরেক দফা ভৌটের আহবান জানানো হয়েছেব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ওয়াইট হাউসের কাছ প্রেরিত এক বার্তাতে সিদ্ধান্তমূলক উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন জাপানের সদ্য-নিযুক্ত প্রধানমন্ত্রী টারো আসো মার্কিন অর্থনীতির প্রায়-নিমজ্জিত পরিস্থিতি নিয়ে আলাপ-কালে মঙ্গলবার বলেন, 'আমরা বিশ্ব-অর্থনীতিকে ভেঙ্গে পড়ে যেতে দিতে পারি না'

পর্যবেক্ষকদের আশঙ্কা, মার্কিন রাজনীতিক মহল থেকে বিনা-বিলম্বে কোনো ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত না হলেও, যুক্তরাষ্ট্র তথা বিশ্ব-অর্থনীতির পরিস্থিতি আরও শোচনীয় অবস্থার দিকে চলে যাবে

লন্ডনঃ ৩০ সেপ্টেম্বর, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.