London:

Home

About us

Services

Contact

Archive

গদী-বাঁচানো ভাষণে অভিবাসন - বেনিফিট বিষয়ে কড়া বক্তব্য ব্রাউনের

বিশ্লেষকদের মতে মঙ্গলবার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণতম ভাষণটি দিয়েছেন ব্রিটেইনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনম্যানচেস্টারে ক্ষমতাসীন লেবার পার্টির বার্ষিক সম্মেলনে দেয়া ভাষণে জাতীয়-আর্ন্তজাতিক বিষয়াদিতে নিজের ও দলের ভূমিকা সম্পর্কে বিস্তৃত বক্তব্য পেশ করেছেন তিনিএছাড়াও অভিবাসন, বেনিফিট ও চিকিৎসা-সুবিধা বিষয়ে সরকারের পক্ষ থেকে গৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির ব্যাপারেও আলোকপাত করেছেন ব্রাউনপর্যবেক্ষকদের ধারণা মঙ্গলবারের ভাষণের মধ্য দিয়ে দলনেতার পদটি টিকিয়ে রাখার ব্যাপারে সাংঘাতিক চাপের মধ্যে থাকা ব্রাউন নিজের জন্য কিছু সময় আদায় করে নিতে সক্ষম হয়েছেন

ম্যানচেস্টারে দলের বার্ষিক সম্মেলনে দেয়া ভাষণে মঙ্গলবার গর্ডন ব্রাউন জানান নিপীড়ন-নির্যাতনের হাত থেকে ব্যক্তিকে রক্ষা করার লক্ষ্যে অন্যদেশের নাগরিকদের আশ্রয়-দান (রিফিউজি) সংক্রান্ত আর্ন্তজাতিক বাধ্য-বাধকতাগুলো ব্রিটেইন গর্বের সাথে মান্য করে চলবে তিনি আরও জানান অভিবাসী মানুষ-জন ব্রিটেইনের অর্থনীতি ও সমাজ-ব্যবস্থাতে যে অবদান রেখে চলেছেন  লেবার সরকার তার স্বীকৃতি প্রদান করে এ-প্রসঙ্গে সতর্কতা ব্যক্ত করে তিনি জানান অভিবাসনের অবদান স্বীকার করা হলেও যারা ব্রিটেইনকে কিছু দেবেনা বা দেয়ার ক্ষমতা রাখে না সে-ধরণের মানুষজনের আগমন রোধ করার লক্ষ্য থেকেই অস্ট্রেলিয়ার অনুকরনে পয়েন্ট-ভিত্তিক অভিবাসন, সিটিজেনশিপ টেস্ট, ইংলিশ ল্যাংগুয়েইজ টেস্ট চালু করা হয়েছে সামনের দিনগুলোতে সরকারী নবাগত অভিবাসীদের সেবাখাতের জন্য মাইগ্রেশন চার্জ দিতে হবে বলেও জানিয়েছেন ব্রিটেইনের প্রধানমন্ত্রী

নিম্ম আয়ের মানুষজনের জন্য সরাসরি কয়েকটি চিকিৎসা সুবিধা ঘোষণা করেছেন ব্রাউনতিনি জানিয়েছেন আগামী বছরের কোন এক সময় থেকে ক্যান্সার আক্রান্ত রোগীদের কোন ধরণের প্রেসক্রিপশন চার্জ প্রাদন করতে হবে নাভবিষ্যতে হৃদরোগ এবং Dimentia- র মত রোগে আক্রান্ত লোকজনকে ৭ পাউন্ড ত্রিশ পেন্সের প্রেসক্রিপশন চার্জ থেকে রেহাই দেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন ব্রাউনপ্রধানমন্ত্রীর ঘোষণার ফলে আড়াই লক্ষ ক্যান্সার রোগী উপকৃত হবেনআর পরের পরিকল্পনাটি বাস্তবায়িত হলে সুফল পাবেন কমবেশি ৫ মিলিয়ন মানুষ

আইনের ক-ফোঁকর ব্যবহারকারী বেনিফিটভোগীদের ব্যাপারেও কড়া সর্তকতা ব্যক্ত করেছেন ব্রাউনতিনি জানান সত্যিকার অর্থেই অসুস্থ অবস্থায় দিন-যাপনকারী লোকজন ছাড়া, সৌশ্যাল বেনিফিটের সুবিধা তারাই ভোগ করবেন যারা সত্যিকার অর্থেই কাজ-কর্মের জ করছেন অথবা কাজ-কর্মের প্রস্তুতি নিচ্ছেনপ্রদত্ত ভাষণে গর্ডন ব্রাউন উল্লেখ করেন ক্রেডিট ক্র্যাঞ্চ, বিশ্বব্যাপী জ্ব্বালানী তেলের মূল্যবৃদ্ধি, যুক্তরাষ্ট্রের সর্বশেষ অর্থনৈতিক ঝড়ের পরিনতিতে ব্রিটেইন এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যা আগে কখনও দেখা যায়নি

ব্রাউনের ভাষণের বাইরে ম্যানচেস্টার সম্মেলনে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে থাকা স্কুলগামী শিশুদের জন্য একটি বড় ঘোষণা এসেছেজানানো হয়েছে, বাড়ীতে ইন্টারনেট সুবিধা ভোগ করার জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ-সুবিধা বঞ্চিত শিশুদের মাথাপিছু সাতশ পাউন্ড সমপরিমানের ভাউচার দেয়া হবে

লন্ডনঃ ২৩ সেপ্টেম্বর, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.