London:

Home

About us

Services

Contact

Archive

ব্রিটেইনের অর্থনীতি ছয়-দশকের মধ্যে সবচেয়ে খারাপঃ চ্যান্সেলর

ব্রিটিশ ক্যাবিনেটের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ালিয়েস্টার ডার্লিং জানিয়েছেন, দেশের অর্থনীতি গত ষাট বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে-পরিস্থিতি সামনের দিনগুলোতে আরও খারাপ হবে বলেও সতর্ক করে দিয়েছেন ডার্লিংশনিবার গার্ডিয়ান পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন তিনি এসব তথ্য জানিয়েছেন

শনিবারের আলাপে ডার্লিং জানান "ক্রেডিট ক্র্যাঞ্চ" পরিস্থিতি সামনের দিনগুলোতে কোথায় যেয়ে ঠেকবে সে-ব্যাপারে তার নিজের কোনো ধারণা নেইব্যাঙ্ক অফ ইংল্যান্ডের পক্ষ থেকে কয়েকদিন আগে সতর্ক করে দিয়ে বলা হয়, ক্রিসমাস নাগাদ ব্রিটেইনে ২ মিলিয়ন মানুষ কাজকর্ম থেকে ছাঁটাই হয়ে যেতে পারেনপ্রধান ব্যাঙ্কের পক্ষ থেকে এ-ধরণের বিপদ-সঙ্কেত আসার পরে ডার্লিংয়ের কথাবার্তায় ব্রিটিশ জনমনে আরেক দফা আতঙ্ক ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছেপর্যবেক্ষকরা জানাচ্ছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা নিয়ে ডার্লিং যে-ধরণের চরম-নেতিবাচক কথাবার্তা বলেছেন, তা প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের গৃহীত অবস্থানের বিপরীতউল্লেখ্য, ব্রিটেইনের অর্থনীতির দুরাবস্থার কথা স্বীকার করলেও, ব্রাউন কখনও এ-ব্যাপারটিকে বড়ো করে দেখাতে চান নাএছাড়াও অর্থনৈতিক দুরাবস্থার ব্যাপারটিকে দেশজ হিসাবে না দেখিয়ে আর্ন্তজাতিক পরিস্থিতির ফল হিসাবে দেখাতে আগ্রহী ব্রাউন

ডার্লিং শনিবারের সাক্ষাতকারে জানান, দেশের অর্থনৈতিক পরিস্থিতির কারণে ১৯৮০ এর দশকের পর বর্তমানে সবচেয়ে কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে ক্ষমতাসীন লেবার পার্টিজনপ্রিয়তার দিক থেকে দলের বর্তমান শোচনীয় পরিস্থিতির ব্যাপারে মন্তব্যকালে ডার্লিং বলেন, 'পর-পর তিনটি নির্বাচনে জয়লাভের সময় যেমন ছিলো, আমাদেরকে আবারও সে-রকম উদ্দীপনামূলক মানসিকতা অর্জন করতে হবে।' তিনি আরও বলেন, 'আরেক মেয়াদের জন্য জনগণের সমর্থন লাভের চেষ্টা চালাবার ব্যাপারে আমরা রাজী আছি কি-না, সে-ব্যাপারে আমাদের সত্যিকার অর্থেই মনস্থির করতে হবে।' এ-সময় তিনি খেদ প্রকাশ করে বলেন, 'জনগণ আমাদের ব্যাপারে ত্যক্ত-বিরক্ত হয়ে পড়েছে।'

নিজ-দলের ব্যাপারে এতো ক্ষোভ প্রকাশ করলেও ডার্লিং জানিয়েছেন, দলের ভেতর থেকে ব্রাউন কোন ধরণের চ্যালেইঞ্জের মধ্যে পড়বেন নাএছাড়াও তিনি জানান, অদূর ভবিষ্যতে ক্যাবিনেটে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেইউল্লেখ্য, গত কিছুদিন থেকেই লেবার পার্টির ভিতরে ব্রাউন-বিরোধী হাওয়ার খবর পাওয়া যাচ্ছে মিডিয়াতেতবে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও দলের ভেতরে পদাকাঙ্খী তৎপরতার খবর স্বীকার করেছেন ডার্লিং

লন্ডনঃ ২৯ অগাস্ট, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 

 

 

© 2007 Confidence Services Ltd.