London:

Home

About us

Services

Contact

Archive

শিক্ষাবিদেরা বিশ্ব-সমস্যা নিরসনে অবদান রাখতে পারেন মিগিরৌ

বৈশ্বিক সমস্যাদির সমাধানের ক্ষেত্রে শিক্ষাবিদ ও শিক্ষায়তনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ডেপুটী সেক্রেট্যারী জেনারেল আশা-রৌজ মিগিরৌসোমবার তাঞ্জানিয়ার দার-উস-সালাম বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে তিনি উপরোক্ত মন্তব্যটি করেন

তাঞ্জিনিয়ার প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী ও জাতিসংঘের বর্তমান উপ-মহাসচিব মিগিরৌ জানান, জাতীয় উন্নয়নের ক্ষেত্রে প্রভাব ফেলে এমন অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতেই শিক্ষাবিদেরা সরকারকে পরামর্শ-দান করতে পারেনতিনি মনে করেন, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের মতো ইস্যুগুলো বিপজ্জনক রকমের নেতিবাচক অবস্থায় পৌঁছে যাবার কারণে বর্তমান বিশ্ব-বাস্তবতাতে  রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাবিদ ও সিভিল সমাজের প্রতিনিধিদের আর্ন্তজাতিক সম্মিলন ঘটার ব্যাপারটি অত্যন্ত জরুরীউপরোক্ত ঝুঁকিগুলো ছাড়াও খাদ্য ও জ্বালানী-সঙ্কট, জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন সঙ্কটের মতো চ্যালেইঞ্জগুলোর কথাও উল্লেখ করেন জাতিসংঘের উপ-মহাসচিব

শিক্ষাবিদের ভূমিকা সম্পর্ক নিজ-ধারণা ব্যক্ত করে মিগিরৌ বলেন, 'কেবল জ্ঞানের জন্য জ্ঞানের চর্চা করা হলে লোকের পেট ভরানো যাবে না।' অবিলম্বে খাদ্য ও জ্বালানী-সঙ্কট, জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন সঙ্কটের মোকাবেলা করা না হলে সারা বিশ্বের বহু-মিলিয়ন মানুষ গভীরতর দারিদ্র পরিস্থিতির মধ্যে পড়ে যাবে বলে জানান মিগিরৌ তিনি জানান, বর্তমানে বিশ্বজুড়ে আটশ মিলিয়ন মানুষ ক্ষুধার সাথে যুদ্ধ করে চলেছেএহেন পরিস্থিতি অব্যাহত থাকলে সামাজিক অস্থিরতা, অভিবাসন-প্রবাহ ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি ও অর্থনৈতিক নিশ্চল হয়ে যাবার আশঙ্কা প্রকাশ করেন মিগিরৌ

এহেন বৈশ্বিক সমস্যাবলী মোকাবেলার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করার পাশাপাশি, শিক্ষাবিদদের ভূমিকার উপরেও জোর দেন জাতিসংঘ উপ-মহাসচিবতিনি মনে করেন, উন্নয়ন-সংক্রান্ত তত্ত্বাবলী ও প্রাতিষ্ঠানিক জ্ঞানের সঞ্চালন ঘটানোর মতো কাজের বাইরেও সাধারণ মানুষের জন্য কাজে লাগে এমন জ্ঞান-সম্পন্ন বহু কাজ করতে পারেন শিক্ষাবিদরা

লন্ডনঃ ২৫ আগস্ট, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 

 

 

© 2007 Confidence Services Ltd.