London:

Home

About us

Services

Contact

Archive

মর্কিন প্রেসিডেন্ট প্রার্থী ওবামাকে আচানক সমর্থন লন্ডন মেয়রের

পূর্ব-বৈশিষ্ট্য এবং নিজ-দলের প্রথাগত অবস্থানের সাথে তেমন কোনো মিল না রেখে, বলতে গেলে হঠাৎ করেই আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বারাক ওবামার জন্য প্রকাশ্য সমর্থন ব্যক্ত করে কৌতূহলের উদ্রেক করেছেন লন্ডনের মেয়র বরিস জনসনশুক্রবার স্কোয়ার মাইল ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ওবামার প্রেসিডেন্ট নির্বাচিত হবার ঘটনাটি সারা পৃথিবীর কৃষ্ণাঙ্গ মানুষজনের জন্য বিপুল এক উদ্দীপনা হিসাবে কাজ করবে

বরিস জনসন সাক্ষাতকারে জানান, ওবামা যদি জয়ী হতে পারেন, তাহলে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠবেউল্লেখ্য, মিশ্র (শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ) বর্ণের মানুষ হলেও ওবামাকে সাধারণ্যে একজন কৃষ্ণাঙ্গ হিসাবেই বিবেচনা করা হয় অবশ্য ধর্মাচরণ ও জীবন-যাপনের ক্ষেত্রে ওবামা নিজেই কৃষ্ণাঙ্গ ধারার অনুসারীতিনি ধর্মচর্চার জন্য কৃষ্ণাঙ্গ চার্চের অনুসারী এবং বিয়ে করেছেন কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মধ্যেলন্ডন মেয়র জনসন ডেমোক্র্যাটিক প্রার্থীর ব্যাপারে নিজ-মুগ্ধতার পরিচয় দান-কালে জানান, তিনি ওবামাকে নিয়ে করা খবরগুলোর দিকে নিয়মিত নজর রাখেনসম্প্রতি বার্লিনে ওবামার দেয়া ভাষণটি প্রসঙ্গে জনসন বলেন, বার্লিনে দেয়া তার ভাষণটি দেখার সময় আমি ভাবছিলাম, আমেরিকার জন্য কি এক গুরুত্বপূর্ণ সময়ই না যাচ্ছে

লন্ডন মেয়র উল্লেখ করেন যে, রিপাবলিকান পার্টির প্রার্থী জন ম্যাককেইন বহুগুণে সমৃদ্ধ একজন মানুষ, তথাপি ওবামার জয়লাভ করাটা হবে কৃষ্ণাঙ্গদের জন্য একটি অত্যন্ত ইতিবাচক ঘটনাওবামা প্রেসিডেন্ট হলে লন্ডনে 'ছুরি-সন্ত্রাস' কমার সম্ভাবনা আছে কি-না, এমন এক প্রশ্নের জবাবে মেয়র জানান ওবামা প্রেসিডেন্ট হলে লন্ডনের কৃষ্ণাঙ্গ তরুণদের একটি অংশের মধ্যে নিজেদের সম্পর্কে ইতিবাচক ভাবনা তৈরীর সম্ভাবনা আছেউল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নাইফ-ক্রাইম লন্ডনের একটি বড়ো সঙ্কট হয়ে দাঁড়িয়েছেচলতি বছরেই এ-অপরাধের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বিশজনের অধিক মানুষ, যাদের অধিকাংশ বয়সে তরুন ও কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ভূক্তআর্থ-সামজিক দিক থেকে খারাপ অবস্থার মধ্যে থাকা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের টিন-এইজদের মধ্যে ছুরি-সন্ত্রাসে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি দেখা যায়

সাক্ষাতকারের এক-পর্যায়ে জনসন জানান, তিনি ওবামার পক্ষে আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করছেন লক্ষ্য করার বিষয়, জনসনের দল কনজারভেটিভ পার্টির ডেইভিড ক্যামেরৌন এখন পর্যন্ত সতর্কতার সাথে কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেয়া থেকে বিরত আছেনতবে লক্ষ্য করলে দেখা যাবে, ব্রিটেইনের টৌরীদের সাথে সাধারণত মার্কিন রিপাবলিকানদের আদর্শগত মিল আছেএসব দিক থেকে দেখলে জনসনের পক্ষ থেকে ওবামাকে সমর্থন দেয়াটা খানিকটা ব্যতিক্রমধর্মীআর কৃষ্ণাঙ্গদের ব্যাপারে পুরোনো রেকর্ডের দিকে নজর রাখলে ওবামার পক্ষে জনসনের সমর্থন ঘোষণাকে সম্পূর্ণ ব্যতিক্রমী বলেই মনে করা যেতে পারেমেয়র হবার আগে পর্যন্ত বহু লেখালেখিতেই কৃষ্ণাঙ্গ সম্প্রদায় বা অভিবাসী সম্প্রদায়ের ব্যাপারে বহুবিধ কটূক্তি বা ব্যঙ্গ-বিদ্রুপ করতেন জনসন

লন্ডনঃ ১ আগস্ট, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.