|
অলিম্পিক নিয়ে ঘোর-প্যাঁচের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে চীন
চীন
মনে করছে,
আসন্ন বেইজিং অলিম্পিকের ব্যাপারে 'দুষ্ট মানসিকতার' পরিচয় দিচ্ছে
যুক্তরাষ্ট্র।
এছাড়া
চীনের দাবী, অলিম্পিক
আয়োজনটিকে 'স্যাবৌটাজ' করার চেষ্টা অব্যাহত করে রেখেছে
যুক্তরাষ্ট্রি।
বৃহস্পতিবার মার্কিন
কংগ্রেসের নিম্মকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে চীনের মানবাধিকার বিষয়ক একটি
প্রস্তাবনা পাস হবার একদিনের মাথায় উপরোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বেইজিং।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অলিম্পিক সংক্রান্ত অভিযোগ পেশ-কালে চীনের
পররাষ্ট্র-মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ জিয়ানচাও আরও জানান,
বেইজিং অলিম্পিকের
উদ্বোধনী দিনটিতে যোগ দিতে আসার মাত্র কয়েকটি দিন আগে পাঁচজন চীনা রাজনৈতিক কর্মীকে
সাক্ষাৎকার দিতে যাচ্ছে জর্জ বুশ।
কর্তৃপক্ষের
বিরুদ্ধাচারণকারী এসব রাজনৈতিক কর্মীকে
অলিম্পিকের সূচনা-লগ্নে
মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎদানের সিদ্ধান্ত স্বাভাবিক ঘটনা হিসাবে দেখছে না চীন।
গত বুধবার এসব
রাজনীতিককে সাক্ষাৎ দিয়েছিলেন জর্জ বুশ।
বেইজিং জানিয়েছে এ-ধরণের
একটি বৈঠকের আয়োজন করার মধ্য দিয়ে এবং চীনের পরিস্থিতি নিয়ে অযৌক্তিক কথাবার্তা
বলার মধ্য দিয়ে
যুক্তরাষ্ট্র চীনের অভ্যন্তরীন
পরিস্থিতির ব্যাপারে নিতান্ত অসৌজন্যমূলকভাবে হস্তক্ষেপ করছে।
উল্লেখ্য,
অলিম্পিককে সামনে রেখে
মানবাধিকার ইস্যুটিকে সামনে এনে সাম্প্রতিক মাসগুলোতে চীনের উপরে চাপ বাড়ানোর কৌশল
অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র-সহ পাশ্চাত্য বিশ্ব।
যুক্তরাষ্ট্রের পক্ষ
থেকে বেশ কিছুদিন ধরেই চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ
করে হচ্ছে।
এর পাল্টা জবাব হিসাবে চীনের
পক্ষ থেকেও কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন
প্রকাশ করা হচ্ছে।
অলিম্পিককে সামনে রেখে
মানবাধিকার পরিস্থিতির 'উন্নতি' ঘটানোর ব্যাপারটি নিয়ে চীনের সাথে যুক্তরাষ্ট্রের
কথার লড়াই চলছে কয়েক মাস ধরে।
অলিম্পিকের খবরাখবর
সংগ্রহ করতে আসা সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে না বলে দাবী করা
হচ্ছে তাও প্রত্যাখান করছে বেইজিং।
উল্লেখ্য,
বুধবার হাউস অফ
রিপ্রেজেন্টেটিভসে পাস হওয়া প্রস্তাবনাতে সিভিল
এাক্টিভিস্ট
ও তিব্বতীদের গ্রেফতার বন্ধ করার জন্য চীন কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়েছে।
এছাড়াও মায়নমার ও সুদানী
কর্তৃপক্ষকে সমর্থন দান থেকে বিরত থাকার জন্যও চীনের উপরে চাপ প্রদান করার কথা বলা
হয়েছে প্রস্তাবনাতে।
চীন বিরোধী
প্রস্তাবনাটির পক্ষে ৪১৯ ও বিপক্ষে ১ ভৌট পড়ে।
বৃহস্পতিবার চীন
জানিয়েছে, হাউসে গৃহীত প্রস্তাবনাটির মধ্য দিয়ে বেইজিং অলিম্পিককে বাধাগ্রস্ত ও
স্যাবোটাজ করার মার্কিন আকাঙ্খা স্পষ্ট হয়ে উঠেছে।
এছাড়াও বেইজিং
অলিম্পিককে রাজনীতিকরণ করার প্রচেষ্টার দায়েও ওয়াশিংটনের দিকে অভিযোগের তীর ছুঁড়েছে
বেইজিং।
লন্ডনঃ ৩১
জুলাই, ২০০৮ |