London:

Home

About us

Services

Contact

Archive

বাংলাদেশে একইদিনে উপজেলা ও সংসদ নির্বাচন সম্ভব নয়ঃ প্রনিক

বাংলাদেশে একইদিনে বা একসঙ্গে উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার (প্রনিক) এটিএম শামসুল হুদাএকই সঙ্গে তিনি সংসদের আগে উপজেলা নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি

উল্লেখ্য, সোমবার আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমু একসঙ্গে বা একই দিনে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনা-নিয়নিত্রত তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানিয়েছিলেনআমুর দল অবশ্য সংসদের নির্বাচনের পরে নির্বাচিত সরকারের অধীনে উপজেলা নির্বাচনের দাবী জানাচ্ছেমঙ্গলবার আমুর দেয়া প্রসত্মাবটির সাথে দলের কোন সম্পর্ক আছে কি-না তা জানা যায়নিঅক্টোবরে উপজেলা নির্বাচন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমু ঐ আলেঅচনায় বলেছিলেন, জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হলে দেশে অস্থিরতা সৃষ্টি হবেবর্তমান ক্ষমতাসীন সরকার আগে উপজেলা নির্বাচন ও পরে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিয়েছেসাধারণত সামরিক সরকারগুলো মাঠ-পর্যায়ে নিজেদের অবস্থান তৈরী করার বাসনা থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের তৎপরতা দেখায়

মঙ্গলবার ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রনিক বলেন, 'জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হবেতবে একইসঙ্গে এই দুই নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়' এ-ব্যাপারে মঙ্গলবার রাতে ইউকেবেঙ্গলির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচন কমিশন wW‡m¤^‡i একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেএর আগে অক্টোবরে সাড়ে তিনশো উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নিয়েছেএ-পরিস্থিতিতে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন একসঙ্গে বা একইদিনে করার প্রস্তাব এসেছেকিন্তু বাস্তবতা হচ্ছে, এটা কোনোভাবেই সম্ভব নয়এ-প্রসঙ্গে শামসুল হুদা ইউকেবেঙ্গলিকে আরও বলেন, মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছেতারা একইসঙ্গে এ-দু'টি নির্বাচন না করার পক্ষে মত দিয়েছেনমাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই নির্বাচন কমিশন দু'টি নির্বাচন একসঙ্গে না করার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি দাবী করেন

মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা সাংবাদিকদের আরও জানিয়েছিলেন, নির্বাচন কমিশন আগামী অক্টোবর মাসে সাড়ে তিনশো উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নিয়েছেএছাড়া রৌডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বর| এদিকে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৩টি নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবেইতোমধ্যে পুলিশ প্রশাসন এসব এলাকার বিভিন্ন প্রবেশ পথে চেকপৌস্ট বসিয়েছেআগামী ৪ আগস্ট চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় নির্বাচন হচ্ছে

নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী অক্টোবরে সাড়ে তিনশো উপজেলায় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেআওয়ামী লীগ, বিএনপি-সহ অধিকাংশ রাজনৈতিক দল এর বিপক্ষে অবস্থান নিয়েছেআওয়ামী লীগ ৪ আগস্ট অনুষ্ঠেয় চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনে অংশ নিলেও বিএনপি তাও প্রতিহত করার ঘোষণা দিয়েছে

ঢাকা থেকে আবদুর রহিম হারমাছির পাঠানো তথ্যের ভিত্তিতে প্রণীত প্রতিবেদন

২৯ জুলাই ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.