London:

Home

About us

Services

Contact

Archive

রক্তগঙ্গা ইরাকেঃ তীর্থযাত্রী আর বিক্ষোভ মিছিলে আত্মঘাতী বোমা

ভয়াবহ আত্মঘাতী হামলার পরিণতিতে সোমবার ইরাকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে পঞ্চান্নজন মানুষএছাড়াও তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছেসংবাদ-মাধ্যম জানিয়েছে, আত্মঘাতী নারী-স্কোয়াডের মাধ্যমে রাজধানী বাগদাদে বা উত্তরের কিরকুক শহরে হামলাগুলো চালানো হয়েছেকে বা কারা হামলা চালিয়েছে, তা জানা যায়নি। তবে দু'টি হামলাই চালানো হয়েছে শিয়া জনগোষ্ঠীর উপরে

সংবাদ-মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সোমবার অল্প সময়ের ব্যবধানে বাগদাদের তিনটি স্থানে শিয়া তীর্থযাত্রীদের উপরে আত্মঘাতী বোমা হামলাগুলো চালানো হয় শিয়াদের কাছে পরম শ্রদ্ধেয় বারো ইমামের একজনের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত একটি ধর্মীয় পরবে যোগ দেয়ার জন্য সোমবার মিলিয়ন মানুষের সমাবেশ হয়েছিলো বাগদাদেরাজধানীতে চালানো হামলাগুলোতে প্রাণ হারান কমপক্ষে বত্রিশ ব্যক্তিএছাড়াও আহত হন শতাধিকহাসপাতাল ও পুলিশ সূত্রগুলো সংবাদ-মাধ্যমকে জানিয়েছে এসব তথ্যবাগদাদের কেন্দ্রস্থলে কারাদাতে আত্মঘাতী বোমা হামলাগুলো চালানো হয়েছেএ-সময় ভক্তবৃন্দ শহরের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত খাদিমিয়া মাজারের দিকে যাচ্ছিলেন২০০৩ ও ২০০৫ সালেও খাদিমিয়াতে ধর্মোৎসব চলাকালে বড়ো ধরণের হামলা চালানো হয়েছিলো

এদিকে, বাগদাদের বাইরে উত্তর ইরাকের কিরকুকেও আত্মঘাতী হামলা চালানো হয় সোমবারতথ্যে প্রকাশ, একটি বিক্ষোভ সমাবেশের উপরে কিরকুকের হামলা দু'টি চালানো হয়জানা গেছে, কিরকুকে আসন্ন প্রাদেশিক পরিষদ নির্বাচনের বিরোধিতা করে বিক্ষোভ সমাবেশটির আয়োজন করা হয়কিরকুকবাসীদের অনেকে মনে করেন, প্রাদেশিক পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে তেল-সম্পদের প্রদেশের বর্তমান নিয়ন্ত্রণ ব্যাহত হবেতবে হামলা চালানোর জন্যে বিক্ষোভ সমাবেশটিকে কেনো বেছে নেয়া হয়েছে, তা স্পষ্ট নয়কিরকুকের হামলা দু'টিতে কমপক্ষে তেইশ ব্যক্তি নিহত ও আশীজনের বেশি মানুষ আহত হবার প্রাথমিক খবর পাওয়া গেছে

গত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন ও বাগদাদের পক্ষ থেকে ইরাক পরিস্থিতির ক্রমাগত উন্নতি নিয়ে যে-সব দাবী উত্থাপন করা হচ্ছিলো, সোমবারের হামলার মধ্য দিয়ে তা বড়ো ধরণের ধাক্কা খেয়েছেইরাকী কর্তৃপক্ষের সাথে-সাথে যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে সোমবারের হামলার নিন্দা জানানো হয়েছেকে বা কারা হামলা চালিয়েছে সে-ব্যাপারে কোনো-দিক থেকে সোমবার রাত পর্যন্ত কোনো দাবী উত্থাপিত না হলেও, বিশেষতঃ বাগদাদের হামলার ধরণ দেখে কোনো-কোনো পর্যবেক্ষক আল-কায়দার দিকে সন্দেহের আঙ্গুল তুলছেনউলে­খ্য, শিয়া ধর্মস্থানগুলোর উপরে আল-কায়দা অতীতে বহু হামলা চালিয়েছে

উল্লে­খ্য, গত জুনের সতেরো তারিখের পরে ইরাকে এতবড়ো হামলা আর হয়নিবাগদাদের উপরে চালানো হামলাতে আটষট্টি ব্যক্তির মৃত্যু হয়েছিলো

লন্ডনঃ ২৯ জুলাই, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.