|
মোনকাদা
ও কার্লোস অভিযানের
পঞ্চান্নতম বার্ষিকী পালিত
কিউবাতে
মোনকাদা
ও কার্লোস ম্যানুয়েল ব্যারাকে বিপ্লবী অভিযানের পঞ্চাশ বছর পূর্তির দিবসটি যথাযোগ্য
মর্যাদার সাথে পালন করেছে কিউবা।
এছাড়াও দিনটি উপলক্ষ্যে
ভেনিজুয়েলা থেকে টেলিফৌনে কিউবার বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে কথা বলেছেন
প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
স্মরণ করা যেতে পারে,
১৯৫৩ সালের ছাব্বিশে
জুলাই সান্তিয়াগো দ্য কিউবার মোনকাদা ও বেয়ার্নো শহরের কার্লোস ম্যানুয়েল দে
কেসপেদেস ব্যারাকস অভিযান পরিচালনাকে কিউবার বিপ্লবের আনুষ্ঠানিক সূচনা হিসাবে ধরা
হয়।
খবরে
প্রকাশ,
মোনকাদা দিবস উপলক্ষ্যে রোববার
রাষ্ট্রীয়ভাবে একটি
রালীর
আয়োজন করা হয় সান্তিয়াগো দ্য কিউবাতে।
রালী
শুরুর আগে ছাব্বিশ তারিখ সন্ধ্যায় বিপুল সংখ্যক জনতার সামনে ভাষণ দেন প্রেসিডেন্ট
রাউল ক্যাস্ত্রো।
উল্লেখ্য,
রাউল নিজেও বড়ো ভাই
ফিদেলের নেতৃত্বে আরো শতাধিক বিপ্লবীর সাথে মনকাদা ও কার্লোস ম্যানুয়েল ব্যারাকে
অভিযানে অংশ নিয়েছিলেন।
ফিদেল ক্যাস্ত্রোর
নেতৃত্ব পরিচালিত এ-অভিযানটি কিউবার বিপ্লবের আনুষ্ঠানিক সূচনা-বিন্দু হিসাবে
আখ্যায়িত করা হয়।
দিনটির স্মরণে দেয়া ভাষণে রাউল
উল্লেখ করেন,
সে-সময়ে কিউবার দ্বিতীয় বৃহত্তম
সামরিক ঘাঁটির উপরে অভিযান পরিচালনার ভিতর দিয়ে কিউবার ইতিহাস নুতন করে শুরু
করেছিলো।
পঁয়ত্রিশ বছর আগে মোনকাদা
অভিযানের স্মরণে ফিদেল ক্যাস্ত্রো যে-ভাষণ দেন, এবারের ভাষণে তা পূনর্ব্যক্ত করেন
রাউল ক্যাস্ত্রো।
সে-ভাষণে স্বধীনতা-সার্বভৌমত্ব
রক্ষা ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছিলেন ফিদেল।
এবারের ভাষণে রাউল
উল্লেখ করেন, ফিদেলের ভাষণ আজও কিউবার জন্য সমান গুরুত্ব বহন করছে।
কিউবার
বিপ্লবের আনুষ্ঠানিক সূচনার পঞ্চান্নতম বার্ষিকীতে রাউল উল্লেখ করেন, অর্থনৈতিক ও
রাজনৈতিক সঙ্কটের মধ্যে পড়ে আজ সারা বিশ্ব, বিশেষতঃ তৃতীয় বিশ্বের দেশগুলো ভীষণ
বিপর্যয়ের কাল অতিক্রম করছে।
জলবায়ু পরিবর্তন ও
জ্বালানীর অযৌক্তিক ব্যবহারের কারণে দুনিয়াব্যাপী যে-সঙ্কট তৈরী হয়েছে,
সে-ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন কিউবার নেতা।
ছাব্বিশ তারিখের পুরো
অনুষ্ঠানটি কিউবার রেডিও-টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
এছাড়াও ইন্টারন্যাশনাল
শর্টওয়েভ ফ্রিকোয়েন্সীতে রেডিও হাভানা কিউবা থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা
হয়।
দিবসটি
স্মরণে আয়োজিত অনুষ্ঠানে রাউল ক্যাস্ত্রো-সহ আরও উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস
প্রেসিডেন্ট খোস
রামোন
ম্যাচাদো ভেনচুরা,
কিউবান কমিউনিস্ট পার্টি ও ইয়ং
কমিউনিস্ট লীগের নেতৃবৃন্দ।
এছাড়াও হাজির ছিলেন
পলিটিক্যাল ব্যুরো অফ কিউবাস কমিউনিস্ট পার্টির সদস্যবৃন্দ ও যুক্তরাষ্ট্রের মাটিতে
অবৈধভাবে আটক থাকা কিউবার পাঁচ নাগরিকের আত্মীয়-স্বজনরা।
এদিকে
মোনকাদা অভিযানের পঞ্চান্ন বছর পূর্তিতে কিউবাকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানিয়েছে
ভেনিজুয়েলা।
রোববার 'অালো
প্রেসিদেন্তে'
শীর্ষক রেডিও-টিভি অনুষ্ঠান
পরিচালনা-কালে শ্যাভেজ জানান, মোনকাদা ব্যারাক অভিযানের পঞ্চান্ন বছর পূর্তির
স্মরণে তিনি কথা ফিদেল ক্যাস্ত্রোর সাথে ফৌনে কথা বলেছেন।
শ্যাভেজ বলেন,
'২৬ জুলাই দিনটি
উপলক্ষ্যে আমরা কিউবার সকল জনগনকে অভিনন্দন জানিয়েছি,
ভেনিজুয়েলাতে যতো কিউবান
আছেন, তাদের সকলকে এবং ভেনিজুয়েলার কিউবান মিশনে মানুষ আছেন তাদের সকলকে অভিনন্দন
জানিয়েছি।'
মোনকাদা
ব্যারাক দিবস উপলক্ষ্যে কথাবার্তা বলার সময় সাম্রাজ্যবাদী অবস্থান পরিত্যাগ করার
জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন শ্যাভেজ।
এছাড়াও কিউবার জনগণের
ইচ্ছার বিরুদ্ধে কিউবার গুয়ানতানামোতে দখল টিকিয়ে রাখার জন্যেও মার্কিনীদের কড়া
সমালোচনা করেন শ্যাভেজ।
ভেনিজুয়েলার
প্রেসিডেন্টের পক্ষ থেকে গুয়ানতানামোতে দখল অবসানের দাবী জানানো হয়েছে।
গুয়ানতানামো ব্যে থেকে
দখলদারিত্ব অবসান ছাড়াও,
পুয়েরতিকোর উপরে মার্কিন
উপনিবেশবাদ ও ইউকুয়েডরের মান্টা থেকে মার্কিন সামরিক ঘাঁটি তুলে নেয়ার আহবান
জানিয়েছেন শ্যাভেজ।
অালো
প্রেসিদেন্তে অনুষ্ঠানে আলাপ-কালে গত সপ্তাহের ইউরৌপ সফরকে সফল হিসাবে বর্ণনা করেন
শ্যাভেজ।
এছাড়াও ইউরৌপের মাটিতে তথাকথিত
এন্টি-মিসাইল শীল্ড স্থাপনের মার্কিনী প্রচেষ্টার সমালোচনা করে শ্যাভেজ জানান,
এ-ধরণের উদ্যোগের ফলে রাশিয়া ও চীনের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে।
স্মরণ
করা যেতে পারে যে, ১৯৫৩ সালের ২৬ জুলাই তৎকালীন বাতিস্তা সরকারের সামরিক ক্ষমতার
অন্যতম কেন্দ্র মোনকাদা ব্যারাকের উপরে অভিযান পরিচালনা করেছিলেন ফিদেল ক্যাস্ত্রোর
নেতৃত্বাধীন একশো ষাটজনের মতো বিপ্লবী।
সামরিক বিবেচনায় ফিদেলের
নেতৃত্বাধীন অভিযানটি অবশ্য সে-অর্থ সফল হয়নি।
সরকারী বাহিনীর পাল্টা
হামলাতে সেদিন প্রাণ হারিয়েছিলেন ষাটজনের অধিক বিপ্লবী।
এছাড়াও আহত হয়েছিলেন বেশ
কিছু বিপ্লবী।
সামরিক দিক থেকে অভিযানটি
সে-অর্থে সফল না হলেও,
বিপ্লবীদের পরিচালিত
অভিযানটি কিউবা সরকারের ভিত্তিমূলে বড়ো ধরণের নাড়া দিতে সক্ষম হয়েছিলো।
মোনকাদা অভিযানের পথ
ধরেই ১৯৫৯ সালের পহেলা জানুয়ারীতে বিপ্লবীরা ক্ষমতার দখল নিতে সক্ষম হন।
লন্ডনঃ
২৯ জুলাই, ২০০৮
|