London:

Home

About us

Services

Contact

Archive

বাংলাদেশে একইদিনে সংসদ ও উপজেলা নির্বাচনের প্রস্তাব আমুর

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু একইদিনে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের প্রস্তাব দিয়েছেনউল্লে­খ্য, আমুর দল গত কিছু দিন ধরে উপজেলা নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবী করে আসছেকয়েকদিন আগে লন্ডনে এক সমাবেশে বক্তব্য দান-কালে আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলা নির্বাচনের দায়িত্ব নির্বাচিত সরকারের জন্য রেখে দেয়ার আহবান ও জানানো হয়েছিলো সরকারের প্রতি

রাজধানী ঢাকায় ডিপ্লৌমা ইঞ্জিনির্য়াস ইনস্টিটিটিউশন মিলনায়তনে সোমবার এক আলোচনা সভায় আমু জানান, জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন এক দিনেই করা যেতে পারে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদও সভায় হাজির ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স াসৌসিয়েশনের সপ্তম প্রতিষ্ঠা-বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আমু বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনও নির্বাচন দেশের মানুষ গ্রহণ করবে নাতবে দুটি নির্বাচন একই দিনে হতে পারে অক্টোবরে উপজেলা নির্বাচন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমু বলেন, জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হলে দেশে অস্থিরতা সৃষ্টি হবে

তোফায়েল আহমেদ সরকারের উদ্দেশে বলেন, মানুষ জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন চায় নাদয়া করে উপজেলা নির্বাচনের দিকে যাবেন নাশেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার ও তার স্থায়ী মুক্তি দাবী করে তোফায়েল বলেন, বাংলাদেশে শেখ হাসিনা বিহীন কোনো নির্বাচন হতে পারে নাজরুরী আইনের মধ্যে নির্বাচন হবে না আব্দুর রাজ্জাক ১৫ আগস্টের পাশাপাশি শেখ মুজিবুর রহমানের জন্মদিনও রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানানতিনি বলেন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না আর বাংলাদেশ না হলে কেউ লেফটেন্যান্ট জেনারেল বা রাষ্ট্রপতিও হতে পারতেন না

নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী অক্টোবরে সাড়ে তিনশো উপজেলায় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেআওয়ামী লীগ, বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এর বিপক্ষে অবস্থান নিয়েছেআওয়ামী লীগ ৪ আগস্ট অনুষ্ঠেয় চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনে অংশ নিলেও বিএনপি তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স াসৌসিয়েশনের সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুবিদ আলী ভূঁইয়া, াসৌসয়েশনের নেতা মোজাফফর হোসেন, ওবায়েদ হোসেন প্রমুখ

ঢাকা থেকে আবদুর রহিম হারমাছি

২৮ জুলাই ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.