London:

Home

About us

Services

Contact

Archive

বাংলাদেশে রিখটার ৫.৬ ভূমিকম্পঃ লাফিয়ে পড়ে আহত অনেকে 

বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ কয়েকটি স্থানে শনিবার গভীর রাতে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছেরাত ১২টা ৫২ মিনিটের দিকে প্রায় ৬/৭ সেকেন্ড স্থায়ী ঐ ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনিকোথাও কোনো বড়ো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে মানুষজন আতঙ্কিত হয়ে হয়ে ছুটাছুটি করেছেঅনেকে ভবনের উঁচু তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেইলে ৫ দশমিক ৬ ছিল বলে আবহাওয়া দপ্তরের কর্মকর্তা মমিনুল ইসলাম ইউকেবেঙ্গলিকে জানিয়েছেনএর কেন্দ্র ছিলো ঢাকা থেকে ২৩৮ কিমি উত্তর-পূর্বে সিলেট এলাকায়ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরীর তত্ত্বাবধায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডঃ সৈয়দ হুমায়ুন আখতার রাজধানীতে মৃদু ভূমিকম্প হওয়ার বিষয়টি নিশ্চিত করেনঢাকার বাইরে টাঙ্গাইল, ময়মনসিংহ ও নরসিংদী ও হবিগঞ্জ থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছেএদিকে দীর্ঘদিন পর এ-ধরণের আকস্মিক ভূমিকম্পে বাংলাদেশে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেভবিষ্যতে বড়ো ধরণের ভূমিকম্প হতে পারে-এ ভয়ে তারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। 

ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্ররা ভয়ে বাইরে বেরিয়ে আসেনঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্র কামরুল হাসান খান জানান, পর-পর দুবার ঝাঁকুনিতে আতঙ্কিত ছাত্ররা কক্ষ থেকে বের হয়ে মাঠে জড়ো হয়আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়ে জিয়া হলের ছাত্র আবুল কালাম আজাদের পা ভেঙে যায়মুহসিন হলের ছাত্র আশরাফুল ইসলাম কচি জানান, হলের ছাত্ররা আতঙ্কে মৃদু বৃষ্টির মধ্যে মাঠে বেরিয়ে আসেনঅনেকে জরাজীর্ণ হল ভবন ধ্বসে পড়ার আশঙ্কায় কম্পন থামার পরও রুমে ফিরে যেতে ভয় পাচ্ছিলেন।  জগন্নাথ হলের ছাত্র রাহুল কান্তি রায় জানান, লাফিয়ে পড়ে আহত পূর্ব-বাড়ির ৫/৬ ছাত্রকে মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।   

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের কর্তব্যরত রাত্রিকালীন চিকিৎসক তানভীর আলী জানান, লাফিয়ে পড়ে আহত অন্তত ২০ জন ছাত্র সেখানে চিকিৎসা নিতে আসেএদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

ঢাকা থেকে আবদুর রহিম হারমাছি

২৭ জুলাই ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.