London:

Home

About us

Services

Contact

Archive

কারাদজিককে দ্য হেইগে পাঠানোর বিরুদ্ধে তার আইনজীবীর আপীল

গণহত্যার দায়ে অভিযুক্ত এবং বারো বছর আত্মগোন করে থাকার পর সম্প্রতি ধৃত বসনীয় সার্ব-নেতা রাদোভান কারাদজিককে আন্তর্জান্তিক আদলতের সম্মুখীন হবার জন্য দ্য হেইগে পাঠাবার বিরুদ্ধে আপীল করার সময়-সীমা পার হয়ে গেছে শুক্রবার মধ্যরাতে। কিন্তু শনিবার পর্যন্তও জানা যায়নি দ্য হেইগে প্রেরিত হবার বিরুদ্ধে কারাদজিক আপীল করেছেন কি-না। সার্বিয়ান সরকারী-মাধ্যমে নিশ্চিত করেছে যে, আপীল দাখিল সম্পন্ন করেছেন তার আইনজীবী স্‌ভেতা ভুজাকিক।

সংবাদ-মাধ্যম সূত্রে জানা যায়, কারাদজিকের আইনজীবী আপীলের বিষয়ে কিছু বলতে অস্বীকার করেছেন। কারাদজিকের আইনজীবী স্‌ভেতা ভুজাকিক শনিবার সাংবাদিকদের বলেন, 'আপীল পাঠিয়েছি কি-না কিংবা কখন ও কোথায় পাঠিয়েছে, তা আমি বলতে চাই না এবং এর [না বলার] জন্য আমার কারণও আছে। আমি আপনাদেরকে বলবো তিন দিনের মধ্যে। এরও কারণ আছে আমার।' তবে ভুজাকিক  জনান, 'তিনি [কারাদজিক] বুধবারের আগে স্থানান্তরিত হচ্ছেন না।।

কারাদজিককে দ্য হেইগে পাঠানো না-পাঠানোর বিষয়টি নিয়ে এতো লুকোচুরির কী আছে জিজ্ঞেস করা হলে আইনজীবী ভুজাকিক একে 'ডিফেন্স স্ট্রেটেজীর অংশ' হিসেব মন্তব্য করেন।

এদিকে সার্বিয়ার রাষ্ট্র-পরিচালিত পত্রিকা পলিটিকা জানাচ্ছে যে, কারাদজিকের আইনজীবীর পক্ষ থেকে শুক্রবার শেষ মুহূর্তে আপীল জমা দেয়া হয়েছে। পলিটিকা কারাদজিকের  আইনজীবীকে উদ্ধৃত করে জানায়, তিনি [ভুজাকিক] শুক্রবার শেষ মুহূর্তে একটি পৌস্ট-অফিস থেকে আপীলটি পৌস্টে ছেড়েছেন। তবে আপীলটি রাজধানী বেলগ্রেইড থেকে পৌস্টে ছাড়া হয়েছে, না-কি সময় নেবার জন্য অন্যকোনো দূরবর্তী শহর থেকে ছাড়া হয়েছে, তা উল্লেখ করতে অস্বীকার করেছেন । উল্লেখ্য, সার্বিয়ার আইন অনুসারে কারাদজিক-যে আনুষ্ঠিকভাবে আপীল দাখিল করেছেন, তা কৌর্টে প্রমাণ করার জন্য পৌস্ট-অফিস থেকে তার আইনজীবীর পাঠানো পৌস্টের রশিদই যথেষ্ট।

প্রাপ্ত সংবাদে জানা যাচ্ছে, কারাদজিক আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার মোট ১১টি চার্জের সম্মুখীন হচ্ছেন এবং এর মধ্যে গণহত্যা ও গণহত্যা-ষড়যন্ত্রের চার্জও রয়েছে। উল্লেখ্য, প্রাক্তন বহু-জনজাতিক সমাজতান্ত্রিক রাষ্ট্র ইউগোস্লাভিয়ার ভাঙ্গন-কালে এর বসনিয়া অঞ্চলে সংখ্যালঘু সার্ব জনজাতির পক্ষে অবস্থান নিয়ে সংখ্যাগরিষ্ঠ বসনিকদের (বসনীয় মুসলিম) মধ্যে গণহত্যা সংঘটিত করার অভিযোগ রয়েছে রাদোভান কারাদজিকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে, তিনি ২০,০০০ অ-সার্ব হত্যার পরিকল্পক ও সুনির্দিষ্টভাবে সার্বেনিকায় প্রায় ৮,০০০ বালক ও প্রাপ্তবয়স্ক পুরুষের হত্যাকারী।

লন্ডনঃ ২৬ জুলাই, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.