|
ইসরায়েল ধ্বংসের হুমকি না দেয়ার
জন্য ইরানকে সতর্কতা ব্রাউনের
ইসরায়েলকে
ধ্বংস করে দেয়ার মত হুমকি-ধমকি না দেয়ার জন্য ইরানের উদ্দেশ্যে কড়া সতর্কতা জারী
করেছেন ব্রিটেইন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।
সোমবার ইসরায়েলের আইন
সভা নেসেটে ভাষণদান-কালে উক্ত সতর্কতা প্রদান করেন ব্রাউন।
এছাড়াও পরমাণু প্রকল্প
বন্ধ করে না দেয়ার পরিণতি সম্পর্কেও ইরানকে নতুন করে সর্তক করেছেন ব্রিটিশ
প্রধানমন্ত্রী।
নেসেটে
দেয়া ভাষণে ব্রাউন জানান, ইসরায়েলকে বিশ্ব-মানচিত্র থেকে মুছে ফেলার ব্যাপারে
ইরানের পক্ষ থেকে মাঝেমধ্যে যে-হুমকি দেয়া হয়, তা পুরোপুরি অগ্রহণযোগ্য।
ব্রাউনের পূর্বে আরও
কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী নেসেটে ভাষণ দেননি।
তিনি আরও জানান,
ইসরায়েলের অস্তিত্বের উপরে যে-কোনো ধরণের ভীতির মুখে দেশটির পাশে থাকবে ব্রিটেইন।
উল্লেখ্য,
ইরানের প্রেসিডেন্ট
মাহমুদ আহমেদিনেজাদ মাঝে-মধ্যেই ইসরায়েলকে বিশ্ব-মানচিত্র থেকে মুছে দেয়ার হুমকি
দিয়ে থাকেন।
ইসরায়লের ষাটতম প্রতিষ্ঠা
বার্ষিকীতে দেয়া ভাষণে ব্রাউন আইন-সভার সদস্যদের উদ্দেশ্যে বলেন,
'ব্রিটেইন হচ্ছে আপনাদের
প্রকৃত বন্ধু।
আমরা ভালো সময়ে আপনাদের বন্ধু
এবং খারাপ সময়েও আপনাদের বন্ধু।
শান্তি ও স্থিতিশীলতার
সময়ের মতো অস্তিত্বের ভীতির সময়টিতেও ব্রিটেইন থাকবে ইসরায়েলের পাশে।'
ইসরায়েল
সংক্রান্ত কথাবার্তার জন্য ইরানী প্রেসিডেন্টকে সরাসরি চিহ্নিত করে ব্রাউন বলেন,
'যারা ইসরায়েলে
অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন তুলছেন এবং [ইসরায়েলের] জনগণের মনে ত্রাসের সঞ্চার
করছেন,
তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাইঃ
মুক্তভাবে,
বিনা-ভয়ে ও নিরাপত্তাতে বেঁচে
থাকার অধিকার ইসরায়েলের জনগণের আছে।'
ইরানের
পরমাণু কর্মসূচির সংক্রান্ত চলমান জটিলতার ব্যাপারেও সোমবার বক্তব্য পেশ করেছেন
ব্রাউন।
তিনি জানিয়েছেন আগামী
দু-সপ্তাহের মধ্যে আর্ন্তজাতিক সম্প্রদায়ের প্যাকেইজ মেনে না নিলে,
ইউরৌপীয়ান ইউনিয়ানের
পক্ষ থেকে ইরানের উপর বিধি-নিষেধের জাল কঠোরতর করা হবে।
উল্লেখ্য,
শনিবার জিনিভাতে
অনুষ্ঠিত বহুলালোচিত বৈঠক থেকে ইইউ-এর পক্ষ থেকে উপরোক্ত সময়-সীমার মধ্যে মার্কিন
নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের প্রস্তাব মেনে নেয়ার জন্য ইরানের প্রতি আহবান জানানো
হয়েছিলো।
সোমবার
ব্রাউন বলেন,
'ইরানের সামনে এখন স্পষ্ট পছন্দ হাজির করা হয়েছে।
হয় তারা পরমাণু কর্মসূচি
বন্ধ করতে পারে,
অথবা আরো বেশি পরিমাণে
বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি নিতে পারে।'
উল্লেখ্য,
পরমাণু কর্মসূচি বন্ধ
করে দেয়ার জন্য পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে প্রচন্ড চাপের মধ্যে আছে ইরান।
দেশটি তার কর্মসূচিকে
বেসামরিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে আখ্যায়িত করলেও,
চাপ-প্রদানকারীদের
আশঙ্কা মূলতঃ বোমা বানানো আকাঙ্খা থেকেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান।
ইসরায়লে
অবস্থাকালে নেসেটে ভাষণ দেয়া ছাড়াও,
সোমবার বেথেলহাম নগরী
পরিদর্শনে যান ব্রাউন।
বেথেলহামে আয়োজিত এক
সাংবাদিক-সম্মেলন থেকে তিনি জানান ফিলিস্তিন কর্তৃপক্ষের জন্য ৩০ মিলিয়ন পাউন্ডের
একটি বাড়তি-তহবিল গঠন করা হয়েছে ব্রিটেইনের পক্ষ থেকে।
ঘোষণাদান-কালে তিনি
উল্লেখ করেন, শুধু নিরাপত্তা নয় বরং ফিলিস্তিনীদের জীবন-মানের উন্নয়ন সাধন করাও
একান্তভাবে প্রয়োজন।
পর্যবেক্ষকদের কারু-কারু আশঙ্কা সোমবারের বক্তব্যের ভেতর দিয়ে ইরানের বিরুদ্ধে
মার্কিনীরা কোন ধরণের সামরিক হামলা চালালে,
তার পক্ষে থাকার সঙ্কেত
দিয়ে রাখলেন ব্রাউন।
নেসেটের ভাষণে ব্রাউন
জানান পিতার দ্বারা অনুপ্রাণিত হয়ে শিশুকাল থেকেই ইসরায়েলের প্রতি মমত্ববোধ লালন
করছেন তিনি।
লন্ডনঃ ২১
জুলাই, ২০০৮ |