|
বাংলাদেশে কারও প্রতি সরকারের
পক্ষপাত নেইঃ প্রধান উপদেষ্টা
বর্তমান
সরকার কোনও দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না।
সোমবার এ-দাবী করেছেন
বাংলাদেশের সেনা নিয়ন্ত্রিত তত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ফখরুদ্দীন আহমদ।
তিনি জানিয়েছেন
তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয়,
তারা সব দলের সঙ্গে সমান
আচরণ করছে।
আগামীতে অনুষ্ঠিত সব নির্বাচনে
সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার জন্যও দেশবাসীর আহ্বান জানিয়েছেন।
সোমবার সকালে যশোরের
কেশবপুরে স্থানীয় সংলাপ এবং বিকেলে খুলনায় আঞ্চলিক সংলাপে তিনি এসব কথা বলেন
ফখরুদ্দীন।
উল্লেখ্য,
দেশের প্রধান দুই দলের
একটি অর্থাৎ বিএনপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতি পক্ষপাতিত্বের
অভিযোগ আনা হয়েছে সম্প্রতি।
সোমবারের বক্তব্যে
বিএনপির অভিযোগের দিকে ইঙ্গিত করে
কারও
প্রতি সরকারের পক্ষপাত নেই মন্তব্য করেন ফখরুদ্দীন।
তিনি আরও বলেন,
নির্বাচনে ভোটারদের
নির্ভয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করবে সরকার।
আর সে-লক্ষ্যকে সামনে
রেখেই সরকারের কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
এ-কাজে সকলকে সহযোগিতার
হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
ফখরুদ্দীন আহমদ বলেন,
'এরই
মধ্যে সব নির্বাচন অনুষ্ঠানের ক্ষমতা নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়া হয়েছে।
ইসি স্বাধীনভাবে
নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে।
তারা আগামী অক্টোবরের
মধ্যে দেশের ৩০০ থেকে ৩৫০টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নিয়েছে।
পর্যায়ক্রমে অন্যগুলোতেও
করা হবে।'
তিনি বলেন,
'নির্বাচনের
জন্য যে-ধরণের পরিবেশ দরকার, তা নিশ্চিত করা হবে।
ভোটাররা যাতে নির্ভয়ে
পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে-ব্যবস্থা সরকার করবে।'
কেশবপুরে
আবু শারাফ সাদেক মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে কৃষক,
শিক্ষক,
ব্যবসায়ী,
সাংবাদিক-সহ স্থানীয়
বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
অন্যদিকে খুলনা জেলা
প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আঞ্চলিক সংলাপেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ
নেন।
জাতীয় ও আঞ্চলিক সংলাপের
বিষয়গুলো সমন্বিত করে আগামীতে দেশ পরিচালানায় একটি রূপরেখা তৈরীর কথাও বলেন প্রধান
উপদেষ্টা।
সংলাপে আইন উপদেষ্টা এএফ হাসান
আরিফ,
স্থানীয় সরকার উপদেষ্টা
আনোয়ারুল ইকবাল,
শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা
হোসেন জিল্লুর রহমানও উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে
আবদুর রহিম হারমাছি
ছবিঃ মীর
কামরুজ্জামান মনি
১৪ জুলাই
২০০৮ |